September 2013
-
জোসনা ভাসান
লীসা গাজী রুহ্ যাওয়ার মুহূর্তটা জোসনা স্পষ্ট টের পায়। এক-ঝটকায় আকাশে উঠে গেল শূন্যে আর শরীরটা পড়ে থাকলো মাটিতে। কী যে উঠে গেল আকাশে ঠাহর পায় না জোসনা। বাতাসের চাইতেও পলকা; দৃষ্টি-অগ্রাহ্য, শ্রবণ-বধির। ছুঁতে চাইলো, কিন্তু ছোঁবে আর কি দিয়ে! শুধু একটা বোধ, একটা জ্ঞান টনটন করে বাজতে থাকে। আম্মা যেমন সবসময় বলতো, ‘জ্ঞান তো…
-
আমাদের বাসায় কয়েক ঘণ্টা পানির কল বন্ধ আছে
মাহবুব তালুকদার ভোরবেলা মাওলানা ফজলে খোদা অজু করতে গিয়ে কল ছেড়ে দেখলেন এক ফোঁটাও পানি আসছে না। মাঝেমধ্যে এমন হয়। রাতে যে-গার্ড সিকিউরিটির দায়িত্ব পালন করে, শেষরাতে মেশিন ছেড়ে ওপরের ট্যাংকে তারই পানি তোলার কথা। নিশ্চয়ই সে ওই সময়ে ঘুমিয়েছিল এবং পরে পানির মেশিন ছাড়তে ভুলে গেছে। মেজাজ বিগড়ে গেলেও নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা…
-
নৈতিক চেতনা : ধর্ম ও মতাদর্শ
আবুল কাসেম ফজলুল হক এক. চেতনা ও নৈতিক চেতনা প্রণীমাত্রই চেতনার অধিকারী। চেতনা হল চেতন বস্ত্তর আপন সত্তায় বাহ্যজগৎকে ও অন্তর্জগৎকে অনুভব করার এবং কোনো কিছুর স্পর্শে বা প্রভাবে সাড়া দেওয়ার শক্তি। ক্ষুধা-তৃষ্ণা, কামনা-বাসনা, অনুভূতি-উপলব্ধি, আবেগ-উত্তেজনা, আশা-আকাঙ্ক্ষা, চিন্তা-ভাবনা, ইচ্ছাশক্তি ও সঙ্কল্প ইত্যাদির মধ্য দিয়ে চেতনার প্রকাশ ঘটে। পৃথিবীতে চেতন বস্ত্ত (living matter) আছে, আর আছে…
-
একটি পুরনো বিতর্ক সংগ্রহ, সংকলন ও পূর্বলেখ
ভূঁইয়া ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে ২ জুন ১৯২১-এ মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ও সংস্কৃত বিভাগে লেকচারার পদে যোগ দেন। তেইশ বছর পরে ১৯৪৪-এর ৩০ জুন বাংলা বিভাগের রিডার ও বিভাগীয় প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৪৮ সালে নভেম্বরে আবার বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক পদে যোগ দেন। ১৯৫২ সালে প্রফেসর পদ লাভ করেন ও বিভাগীয় প্রধানের…
-
নাটক থেকে যাত্রাপালা
আবু সাঈদ তুলু সম্প্রতি বাংলাদেশের শিল্পকলা একাডেমী রেপার্টরির আওতায় প্রযোজিত হয়েছে মুনীর চৌধুরীর কালজয়ী নাটক রক্তাক্ত প্রান্তর। এ-নাটক বাংলাদেশের উচ্চমাধ্যমিক শিক্ষাস্তরে দীর্ঘদিন ধরে পাঠ্য। বহুল পরিচিত প্রসেনিয়াম ধারায় রচিত নাটকটি বাংলার ঐতিহ্যবাহী যাত্রাঙ্গিকে উপস্থাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এ-যাত্রাপালার নির্দেশনা দিয়েছেন সুলতান সেলিম। ইতিপূর্বে শিল্পকলা একাডেমীর প্রযোজনা একশ বস্তা চাল, টার্গেট প্লাটুন, রুদ্র রবি ও…
-
ল্যাটিন আমেরিকার একগুচ্ছ কবিতা
ভূমিকা ও অনুবাদ : সুরেশ রঞ্জন বসাক আজ থেকে বিশ হাজার বছর আগে মঙ্গোলীয় বংশোদ্ভূত যে-জনগোষ্ঠী সাইবেরিয়া থেকে আলাস্কা, উত্তর ও মধ্য আমেরিকা, পরে পানামা যোজক হয়ে দক্ষিণ আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তারাই আজকের ল্যাটিন আমেরিকানদের পূর্বপুরুষ। বিশেষজ্ঞদের ধারণামতে, তারা দক্ষিণ আমেরিকার শেষ অবধি পৌঁছায় আজ থেকে প্রায় চার-পাঁচ হাজার বছর আগে। আর ১৪৯২-১৫০৩ খ্রিষ্টাব্দের…
-
সুরগুলি চায় চরণ
শুচিশ্রী রায় ফ্ল্যাশব্যাকের মতো কিছু ঘটনা হঠাৎই ঝলসে ওঠে মাথায়। আজকাল। যেমন হঠাৎই কিছু গান, কিছু সুর, সেই কোন ছেলেবেলায় শোনা, দপ করে জ্বলে ওঠে কানের পাশে। অদ্ভুতভাবে মনেও পড়তে থাকে পরের পর গানের কলি, সুরের চলন। চোখ বুজলেই একফালি সবুজ লন, বড় বড় গাছ, লম্বা নারকেলগাছের পাতায় বাদলদার ডানাভাঙা চিলটা বসে আছে। ইট-বাঁধানো ড্রাইভ-ওয়ে…
-
দুনিয়াদারি
হামীম কামরুল হক কোনোমতেই রেহাই মিলছিল না। নতুন কোনো রোগ হলো নাকি? গরমকাল চলে গেছে সেই কবে। তারপরও এক সপ্তাহ ধরে অস্বাভাবিকভাবে সে ঘামছিল। দিনরাত্রি। অবিরাম। গ্লাসের পর গ্লাস পানি খেয়েছে। সে-মতো প্রস্রাব কিন্তু হয়নি। সারা শরীরে অদ্ভুত জ্বলুনি আর ঘাম। ভাগ্যিস এ কয়েকটা দিন সায়েকা আর ছেলেমেয়েরা বাড়ি ছিল না। দোহার গেছে। নানাবাড়িতে শীতের…
-
নমনীয়, মৃদু ও পেলব
জাহিদ মুস্তাফা শিরোনামটি বিচিত্র। কেমন একটা গল্পের ইঙ্গিত তাতে। ‘এখানেই সেখানে-সেখানেই এখানে’ – শিরোনামটি প্রখ্যাত জাপানি শিল্পী হোশিনা টয়োমির একটি একক চিত্র-প্রদর্শনীর। আয়োজিত হয়েছিল ঢাকার বেঙ্গল শিল্পালয়ে। প্রদর্শনীতে শিল্পীর আঁকা নানা মাধ্যমের আটত্রিশটি চিত্রকর্ম স্থান পায়। এগুলোর বেশিরভাগ কাগজে ইন্ডিয়ান ইংক ও রুপালি রঙের। এছাড়া কাগজে গোয়াশ মাধ্যমেও কাজ করেছেন, কাগজ কেটে আঠা দিয়ে কোলাজ…
-

রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার
রবীন্দ্রনাথের নিজের ধারণা ছিল যে, নোবেল পুরস্কার ইউরোপীয়দের জন্যই নির্দিষ্ট, এশীয়দের এটা পাবার কথা নয়
-
হারমোনিয়াম
নলিনী বেরা আমাদের গ্রামে এখন এক-আধটা নয়, ফোন আছে চল্লিশ-পঞ্চাশটা। তাও আবার যে সে ফোন তো নয়, রীতিমতো ‘সেলফোন’। অর্থৎাৎ মোবাইল ফোন। বিদ্যুৎ নেই, তাই ল্যান্ড-ফোনের প্রশ্নও নেই। অন্ধকার সান্ধ্যরজনীতে ঝোপে-ঝাড়ে এখন যত না জোনাকির আলো জ্বলে তার চাইতে সেলফোনের আলোই জ্বলে বেশি। মানুষ যত না ঘরের লোকের সঙ্গে কথা বলে, কানে মোবাইল চেপে তার…
-
স্বাগতবিদায় (খোন্দকার আশরাফ হোসেনের স্মৃতিতে)
পিয়াস মজিদ আর শোক নয় কেননা নোটনের জন্য অনেক শোক জমা করেছেন কবি। এবার একটা কুয়াশার তরু রোপণ করে চলি স্বপ্নের মাটিতে; সেখানেও তো দেখি ফুল নয়, ফল নয় ধরে থোকা থোকা মৃত্যুর মুশায়েরা। তিন রমণী কবিকে ক্বাসিদা শোনায়, সেই শ্রুতির অন্ধ-আলিম্পনের ভেতর পার্থকে দেখেছি তীরের তীব্রতায় জীবনকে পান করতে চুমুকে চুমুকে। ঠিকই তো,…
