September 2014

  • কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

    কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

    বাংলাদেশের নবীন কবি-লেখকদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিময় এবং তরুণদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে এইচএসবিসি এবং কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছিল। এই পুরস্কার তরুণ কবি ও লেখকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে এসেছে। সপ্তমবারের মতো এবার সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম এককভাবে কবিতা, কথাসাহিত্য…

  • প্রাণের মানুষ আছে প্রাণে

    এম এম আকাশ দূরের মানুষ সরদারভাই ১৯৭২-৭৫ এই সময়টা ছিল এক স্বপ্নেভরা সময়। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ শেষে আমরা একগুচ্ছ স্বপ্নে বিভোর কিশোর-তরুণ-যুবক দেশে ফিরে এসেছি। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তখন সদ্য প্রকাশিত পোস্টারই তৈরি করে দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। সেই অনিন্দ্যসুন্দর পোস্টারে লেখা হয়েছে : লাখো শহীদের মৃত্যুতে মুক্ত স্বদেশ এসো দেশ গড়ি! এরকম…

  • নাডিন গর্ডিমারের মহাপ্রয়াণ

    আলী আহমদ গত শতকের ষাটের দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দক্ষিণ আফ্রিকার প্রকট বর্ণবৈষম্যবাদ সম্পর্কে আমরা প্রথম তীব্রভাবে সচেতন হয়ে উঠি, এবং আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে কেউ কেউ সে-বিষয় নিয়ে পত্র-পত্রিকায় দু-একটি প্রবন্ধ-নিবন্ধও লিখতে শুরু করে। তখন চলমান ভিয়েতনাম যুদ্ধের প্রতি প্রায় সার্বিক মনোযোগ, ও ১৯৬৭-এর সংক্ষিপ্ত আরব-ইসরায়েলিযুদ্ধের ব্যাপক প্রচার সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকা আমাদের মন থেকে…

  • মেঘমল্লার : বাংলা চলচ্চিত্রের সুদিনের ইঙ্গিত

    এন রাশেদ চৌধুরী বাংলাদেশে জীবনঘনিষ্ঠ, শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ ও এর প্রসারে সম্প্রতি এগিয়ে এসেছে ‘বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম’। তরুণ চলচ্চিত্র-নির্মাতা গড়ে তোলার পাশাপাশি এর কয়েকটি অঙ্গপ্রতিষ্ঠান যুক্ত হয়েছে নানারকম চলচ্চিত্র নির্মাণ, এর বিপণন ও পরিবেশনে। এ উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদান ২০১৩ ও বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের…

  • দুষ্কালের দুঃখগীত

    বসন্ত রায় চৌধুরী ‘যতটা হয়েছি আলো, তার চেয়ে পুড়ে গেছি বেশি।’ কবিতার লাইনটি ময়ূখ চৌধুরীর লেখা। মনে হয়, মানুষ এ-যাত্রায় বেঁচে গেল। দুঃসহ স্মৃতি তাদের তাড়িয়ে বেড়ায়। স্মৃতিই মানুষকে জাগিয়ে রাখে। বস্ত্রবালিকাদের দুঃসহ স্মৃতি শুধু একবার করে মনে করায় কেমন ছিল রানা প্লাজার সেই দিন? তাজরীন ফ্যাশনসে জ্বলে ওঠা আগুনের ফুলকি? মানুষ কতটা আর বেঁচে…

  • ঘন বর্ণবুনটের চিত্রপটে

    জাহিদ মুস্তাফা নিয়ামুল বারী একজন শিল্পী ও ভাস্কর। চট্টগ্রামে জন্মগ্রহণকারী এই শিল্পী এখন বসবাস করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ব্রুকলিনে। ‘ক্ষণিকের ইতিবৃত্ত’ শিরোনামে তাঁর একটি একক চিত্রপ্রদর্শনী হয়ে গেল ঢাকায় বেঙ্গল শিল্পালয়ে। ১২ আগস্ট ২০১৪ শুরু হয়ে এটি চলেছে ৩০ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা ৮২টি। এর অধিকাংশ কাজ ছোট-ছোট ক্যানভাসে অাঁকা, বেশকিছু কাজ চারকোলে ড্রইংকেন্দ্রিক।…

  • আদিবাসী জীবনের বৃত্তান্ত

    রবিন পাল   সোনার সিঁড়ির উপকথা অঞ্জলি লাহিড়ী   দে’জ পাবলিশিং কলকাতা, ২০১১   ২৫০ ভারতীয় টাকা   আদিবাসী সমাজের ক্রমবিকাশ, আদি জনজাতির সঙ্গে বহিরাগত মিশনারি এবং সাম্রাজ্যবাদীদের সম্পর্ক ও সংঘাত উপন্যাস-সৃজনে বারংবার দেখা গেছে। এ-ধরনের উপন্যাসে মিথের ভূমিকা প্রায়ই লক্ষ করা যাবে। মিথ এক পুরাগল্প, যাতে অতিলৌকিক সত্তার প্রাধান্য, মিথ জাতি-গোষ্ঠীর সৃজনের কথা বলে,…

  • লিবার্টি, স্ট্যাচু কিংবা অসহায় মুসলমানদের কথা

    কামরুজ্জামান জাহাঙ্গীর    যেখানে লিবার্টি মানে স্ট্যাচু সাজ্জাদ শরিফ   সন্দেশ ঢাকা, ২০০৯   ৭৫ টাকা   সাজ্জাদ শরিফ-সৃজিত গ্রন্থ যেখানে লিবার্টি মানে স্ট্যাচু মূলত এক বাসনার নাম, যাতনার নামও হতে পারে কিন্তু এর মূল ভাষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র কর্তৃক মুসলমান সম্প্রদায় ও মুসলমান-অধ্যুষিত দেশগুলোর ভেতরকার সম্পর্ক যাচাইকরণ এবং তা থেকে উত্তরণের এক নিপুণ প্রচেষ্টা। মাত্র…

  • বিত্তবৈভবের জট ও জটিলতা

    হামীম কামরুল হক   জীবন যখন থমকে দাঁড়ায় আফসানা বেগম   সন্দেশ ঢাকা, ২০১৪   ১০০ টাকা     বাংলাসাহিত্যের বড় একটা অংশ জুড়ে আছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবন। এ-সাহিত্যের সবচেয়ে সফল উপন্যাসের একটি যে পথের পাঁচালী, তা তো গ্রামের একেবারেই হতদরিদ্র মানুষকে নিয়ে। এটি বিভূতিভূষণের লেখা প্রথম উপন্যাস। পরে সত্যজিৎ রায়ের হাতে সিনেমা হয়ে…

  • অশেষ রবীন্দ্রনাথ নিয়ে সবিশেষ

    পিয়াস মজিদ   অশেষ রবীন্দ্রনাথ বিশ্বজিৎ ঘোষ   নানদনিক ঢাকা, ২০১৪   ৩২০ টাকা     বিশ্বজিৎ ঘোষের অশেষ রবীন্দ্রনাথ গ্রন্থে তিনটি পর্বে সাশ্রিত হয়েছে তাঁর রবীন্দ্রবিষয়ক ভাবনাচিন্তন। ছাবিবশটি লেখায় একান্ত ব্যক্তিক রবীন্দ্র-অনুভবের পাশাপাশি গভীরতাবাহী          গবেষণা-প্রবন্ধও স্থান করে নিয়েছে। গ্রন্থের ‘প্রসঙ্গত’তে লেখক বলেছেন, ‘দীর্ঘ ব্যবধানে রচিত হয়েছে বলে প্রবন্ধগুচ্ছ আপাতবিচ্ছিন্ন মনে হলেও এখানে একটা অন্তর্গত…

  • এক মনীষার তথ্যসমগ্র

    মাসুদ রহমান   কাজী আবদুল ওদুদ : জীবনদর্শন ও সাহিত্যসাধনা   সাইফুল আলম   কথাপ্রকাশ ঢাকা, ২০১৪   ৬০০ টাকা     অন্নদাশঙ্কর রায় তাঁর পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, ‘কাজী আবদুল ওদুদ জাতিতে ভারতীয়, ভাষায় বাঙালি, ধর্মে মুসলমান, জীবনদর্শনে মানবিকবাদী, মতবাদে রামমোহনপন্থী, সাহিত্যে গ্যেটে ও রবীন্দ্রপন্থী, রাজনীতিতে গান্ধী ও নেহরুপন্থী, অর্থনৈতিক শ্রেণীবিভাগে মধ্যবিত্ত ভদ্রলোক, সামাজিক…

  • দেখেছি সূর্যের আলো…

    মোবাশ্বির আলম মজুমদার ‘কীর্তিমানের মৃত্যু নেই। যদি তারা স্থান পরিবর্তনও করে। গতকাল, আজ এবং আগামীকাল তাঁরা সবসময়ই আমাদের মাঝে বেঁচে আছেন।’ কথাগুলো আহমেদ নাজিরের। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের কাছে নাজির পেয়েছেন পিতৃস্নেহ। শিল্পনির্মাণের দীক্ষা, জীবনাচরণের নির্দেশনা। চল্লিশের দশকে বাংলাদেশের শিল্পান্দোলনের পথিকৃৎ জয়নুল আবেদিনের সহযাত্রী শিল্পী সফিউদ্দীন আহমেদ কলকাতা থেকে ফিরে এসে ঢাকায় থিতু হন সে-সময়ে। এ-প্রদর্শনীতে…