January
-

শিশিরসিক্ত সুখকাব্য উইলিয়াম ট্রেভর
অনুবাদ : মেহবুব আহমেদ ক খন ঘুম ভাঙল মেরি বেলার মনে নেই, জেগে দেখেছে, ও আসেনি। স্টেশন থেকে উড্স টেলিফোনে জানিয়েছিল, ট্রেন আসতে দেরি হবে। ততক্ষণে প্রায় দশটা বেজে গেছে, সোফায় বসে অপেক্ষা করতে করতে ও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল, বিছানায় যাওয়ার কথা মনে নেই। আলো দেখে বুঝতে পারছিল ভোর হতে দেরি আছে। ঠান্ডা বাতাস…
-

পশুপাখির অভিব্যক্তিতে রচিত ক্যানভাস
বসন্ত রায়চৌধুরী তমালের শিল্পকর্মের বিষয় বাস্তবধর্মী। কোনো কোনো ছবিতে নিজের মতো করে সাজিয়েছেন বিষয়। প্রদর্শনীর মোট কাজের সংখ্যা ৫৫টি। প্রতিটি কাজের বৈশিষ্ট্য ও মাধ্যম আলাদা। কাজগুলো রিলিফ প্রসেস, অ্যাকুয়াটিন্ট, কাঠখোদাই মাধ্যমে করা। তমাল দর্শকদের সামনে যখন থেকে কাজ নিয়ে হাজির হয়েছেন তখনই তাঁর ছবির বিষয়গুলো আলাদাভাবে নির্ণীত হয়ে আছে। তমালের ছবি আঁকার প্রিয় বিষয়…
-

-

বর্ণপর্দার ধাঁধায় বাঁধা
জাহিদ মুস্তাফা প্রতিটি বর্ণের আছে আপন বৈশিষ্ট্য। একটির সঙ্গে আরেকটি বর্ণের অন্তর্লীনে নতুন বর্ণপর্দা তৈরি হয়। বর্ণমিলনের এ-প্রক্রিয়া প্রকৃতিতেই বিদ্যমান সৃষ্টির আদি থেকে। বিষয়টা অঁরি মাতিসের মনে ধরেছিল। রঙের বিশেষত্বকে অক্ষুণ্ণ রাখতে তিনি ফবিজমের উদ্ভাবন করলেন। মাতিসের দেখানো পথ ধরে পৃথিবীর নানাপ্রামেত্মর শিল্পীরা রঙের বিশেষত্বকে অক্ষুণ্ণ রেখে বিস্তর ছবি এঁকেছেন। সময়ের পরিবর্তনে আজ হয়তো…
-
ইয়ান্নিস রিৎসোস ও তাঁর কবিতা
মনজুরুল হক ইয়ান্নিস রিৎসোস বিংশ শতাব্দীর সবচেয়ে পরিচিত গ্রিক কবিদের একজন। জন্ম গ্রিসের মনেমভাসিয়ায় ১৯০৯ সালের ১ মে, আর মৃত্যু এথেন্সে ১৯৯০ সালের ১১ নভেম্বর। একাশি বছরের দীর্ঘ জীবনে কবির ভাগ্যে খ্যাতির পাশাপাশি জুটেছে কারাবাস। ১৯৩৪ সালে প্রথম কবিতার বই ট্রাক্টর প্রকাশিত হওয়ার পর থেকে সাহিত্যানুরাগীদের নজরে আসেন এ-কবি। একই বছর তিনি গ্রিসের কমিউনিস্ট…
-

তিনি একজন মৃত্যুঞ্জয় শহিদ
বাদল বরণ বড়ুয়া তিনি একজন আদম-সন্তান : আশরাফুল মাখলুকাত – সৃষ্টির সেরা জীব - মানুষ। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সুদীর্ঘকালের প্রৌঢ় শিক্ষক। তিনি একজন নিষ্ঠাবান নাগরিক; পাকিস্তানি নাগরিক। না, সব পরিচয় বাতিল -তিনি একজন বাঙালি, সর্বোপরি হিন্দু (ব্রাহ্মণ হলেও) -এই তাঁর বড় অপরাধ। তাই তাঁকে ট্রেন থেকে নামানো হলো আরো অনেকের সঙ্গে। ঊনত্রিশ নভেম্বর। উনিশশো…
-
সিদ্ধিলাভ
মানসকুমার চিনি শামুকটি বসে আছে সন্ধের মুখে নড়াচড়া করছে না গোপনে হাঁটে আমার প্রেমিকাও কুকুরের সামনে চুপচাপ বসে থাকে শামুক ও প্রেমিকা দুজনেই গোপনতার সিদ্ধিলাভ করেছে
-
মানবিকতার বিপন্নতা
মাজেদুল হক অর্বাচীন সময়ের অষ্টপ্রহরে স্পন্দিত হতে থাকে ঘূর্ণায়মান কষ্টের মাতম। নিয়তির মর্মমূলে আশাতীত স্নায়ুকোষগুলো মানবিক বিপন্নতায় মৃত নক্ষত্রের মতো অন্তরীক্ষ আত্মকেন্দ্রিক মৃত্যুর সিঁড়ি বেয়ে অনুচ্চ চাতালে উঠি ধীরলয়ে হিংস্র হায়েনার দলগুলো আঁচড় কাটে অবলীলায় বিস্মিত হয়ে তাড়না জপি অথচ আমার কোনো নিজস্ব গন্তব্য নেই নেই কোনো চেনা পথ, নেই পারাপারের খেয়াঘাট…
-
ডাক
তুষার কবির অরণ্যের গান শোনো; দূরগামী পাতার পয়ারে কে যেন বাজিয়ে যায় রাতচেরা সুরের বেহালা। হেমমেত্মর তারবার্তা কাঁধে নিয়ে – ধূলিওড়া গোধূলির পথে – মুঠোভরা চিঠি হাতে হেঁটে যায় এক অলীক পিয়ন। কড়ই পাতার মতো তিরতিরে হাওয়ায় দ্যাখো অপেরার ঘ্রাণ জাগে নদীতীরে – নীলকণ্ঠী ডাহুকির বুক চিরে জেগে ওঠে বিকেলের রাধাচূড়া –…
-
বউ কথা কও
জাফরুল আহসান বউ কথা কও, বউ কথা কও, উদাস চোখে ডাকছে পাখি সকাল-সাঁঝে পাতার ফাঁকে রাত্রি-দুপুর কষ্টগুলো আড়াল করে বউ কি তার মান করেছে একলা ঘরে? বুকের ভেতর দুঃখ যে তার কেমনতরো প্রণয়-শোকে কাঁপছে হিয়া থরো থরো কেই-বা বোঝে গোপন ব্যথা নিজের করে কোন পাখিটা নাড়ল কড়া বন্ধ ঘরে বউ কথা কও…


