January

  • প্রান্তিকের কণ্ঠস্বর : মহাশ্বেতা দেবী

    বদরুন নাহার বাংলা সাহিত্যে বিষয়ের বহুমাত্রিকতা ও দেশজ আখ্যানের অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মহাশ্বেতা দেবী। তিনি ইতিহাস থেকে রাজনীতি থেকে যে-সাহিত্য রচনা শুরু করেন, তা শোষিতের আখ্যান নয় বরং স্বদেশীয় প্রতিবাদী চরিত্রের সন্নিবেশ বলা যায়। প্রতিবাদী জীবন ও সাহিত্যের এক স্বতন্ত্র ঘরানার লেখক তিনি। সামাজিক দায়বোধ থেকেই তিনি তাঁর সেই উপেক্ষিত ইতিহাসের নায়কদের তুলে…

  • শব্দের সীমানা

    সরকার আবদুল মান্নান অনেক দিন চলতে চলতে টাকা একসময় অচল হয়ে যায়। লোকে বলে অচল টাকা। শুধু টাকা নয়, অনেক কিছুই অচল হয়। মানুষ, হাটবাজার, শহর-বন্দর, রাস্তাঘাট অচল হয়। আবার অচল হয় না। এমন কিছু বিষয়-আশয়ও আছে। এই পৃথিবী, এই চাঁদ-সূর্য কতদিন ধরে চলছে – আমরা তা জানি না। মাথার ওপরে আছে বিপুল আকাশ, আছে…

  • বুলবুল চৌধুরী : নৃত্যপাগল ব্যাকুলতার অন্য নাম

    ফেরদৌস আরা আলীম প্রতিভা এক প্রশ্নাতীত প্রপঞ্চ।  কে, কখন, কোথায় কোন শ্রেণির প্রতিভা নিয়ে জন্মাবে, সে-প্রতিভার বিকাশ কীভাবে ঘটবে বলা কঠিন। নিষ্প্রাণ, বিবর্ণ, রুক্ষ কাঁটাঝোপের চুরুলিয়ার মাটি ফুঁড়ে এতো প্রাণ, এতো রং, এতো সুর নিয়ে নজরুল কীভাবে মাতিয়ে তোলেন সারাটা দেশ? পরিশুদ্ধ, পরিচর্চিত এবং শিল্পিত পারিবারিক পরিবেশের আনুকূল্যের সবটুকু মহর্ষির চতুর্দশ সন্তানটির ওপরেই কেন অর্শালো?…

  • অ্যাবসার্ড সাহিত্য ও একজন কামু

    কামরুজ্জামান জাহাঙ্গীর আলবেয়ার কামু সাহিত্যের এমনই এক স্বর, যিনি তাঁর সময়কে মানে বিশ শতককে শৈল্পিকভাবে চিহ্নিত করার ব্যবস্থা করতে পেরেছেন। জীবনের কী অর্থ থাকতে পারে, তা তিনি তার মতো করে দিয়ে যেতে পেরেছেন। বরং এটা অন্যভাবে বলা যায়, তিনি আমাদের জন্য সাজিয়ে রেখে যেতে পেরেছেন এমনই এক ভুবন যার কাছে আমাদের বারবার আসতেই হয়। তবে…

  • সন্ত্রাসবাদ, নীতিবোধ এবং কামুর একটি নাটক

    অংকুর সাহা ‘Truth, like light, is blinding. Lies, on the other hand, are a beautiful dusk, which enhances the value of each object.’- আলব্যের কামু, ১৯৫৬ সালে প্রকাশিত পতন উপন্যাস থেকে। বেশ কয়েক বছর আগে এ-কাহিনিটি আমায় বলেছিলেন সম্প্রতি প্রয়াত এক রুশ সহকর্মী। তিনি শুনেছিলেন তাঁর শৈশবে, এক স্নেহশীল রুশ শিক্ষকের মুখে। কথিত আছে, মহান…

  • স্মৃতি ও কল্পনা

    আহমদ আজিজ একদিন এই দেহেমনে কতটুকু প্রেম ছিল, সম্পর্কের ভিতর কতটা আত্মজ্ঞান ছিল, কতটুকুই-বা ছিল আত্মার ক্রন্দনধ্বনি – সেইসব ভাবনাসমূহ আজ ভাঁজ করে পাশে রাখি পুরনো বস্ত্রের মতো; এখনো কালের বিস্তার আছে, কঠোর সাধনা আছে, আছে শ্রম, নব-নব আবিষ্কার; সেই হেতু আত্মক্রীড় ভাবনাসমূহ একদিন ভাবা যাবে ডুবে-আসা সূর্যপাড়ে বসে। আজ খোলা চোখ মেলে দেখি ক্ষুধাতুর…

  • জয়নুল আবেদিন মহান ও স্বাধীন

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর জয়নুল আবেদিন তাঁর কাজকে মেজর আর্টে উন্নীত করেছেন। মেজর আর্ট অসম্ভব, যদি না পূর্ববর্তী সময়ের মেজর আর্ট থেকে শেখা যায়। জয়নুল বাঙালি ও ইউরোপিয়ান ঐতিহ্য আত্মস্থ করে তার শিখরে পৌঁছেছেন। আর্টিস্টিক সংস্কৃতি তিনি অর্জন করেছেন, বিশেষ করে ইউরোপিয়ান মেজর আর্ট। তিনি বাঙালি সংস্কৃতি থেকে অর্জন করেছেন আবহমানের বোধ আর ইউরোপিয়ান সংস্কৃতি থেকে…

  • জয়নুলের হাতে অন্য তুলি

    জয়নুলের হাতে অন্য তুলি

    বাংলাদেশের নৈসর্গিক দৃশ্যের মাধুরিমায় জয়নুল ছিলেন আবিষ্ট

  • স্মৃতিকহনের খানিকটা

    হাসান আজিজুল হক  এবারের এই শরতের ছুটিতেই গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর একটা সুযোগ জুটল। দুলাভাই এসেছেন, তাঁর সঙ্গে এসেছেন তাঁর মহা আমুদে বন্ধু জহরভাই আর এক দম্পতি। এরা হলেন জহরভাইয়ের শ্যালক আর শ্যালকপত্নী। সদ্য বিবাহিত। ঠিক হলো প্রথমে যাব জহরভাইদের গ্রাম ভোঁতা, তারপর যাওয়া হবে পাশের গ্রামে ওঁদের এক আত্মীয়ের বাড়িতে, সব শেষে জানুর শ্বশুরবাড়ি…

  • আমি শুধু একটা চাকরি চেয়েছিলাম

    মাহবুব তালুকদার  বিএ পরীক্ষায় ফেল করার পর আমার মনে ধারণা জন্মাল, লেখাপড়া আমার জন্য নয়। শিক্ষকের সন্তান হয়েও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে না পারায় পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার অনুভূতি আমাকে চরম হতাশার মধ্যে ঠেলে দিলো। আমার চেয়েও খারাপ অবস্থা এখন আমার স্ত্রী রোজিনার। ওর মুখের দিকে আর তাকানো যায় না। পাশ না করার দুঃখ ও বেদনা আমার…

  • ব্যালেরিনাদের জগতে একদিন

    শফিকুল কবীর চন্দন ‘নাচ হলো কবিতা। হাত ও পা যার অস্ত্র। শিষ্ট, ভয়ানক ও প্রাণবন্ত চলাফেরায় শোভিত। যেন স্বপ্নসৃষ্ট কাব্যাভিনয়ের দৃশ্যমানতা।’ এমনি এক ঘোরলাগা বিষয় নিয়ে আঁকা শিল্পী দেগার  চিত্রকর্ম চেনে দুনিয়াজোড়া শিল্পপ্রেমিকরা। আমরা দুই বাঙাল দেগার শিল্পরসের টানে ছুটে গিয়েছিলাম মিলান থেকে তুরিনে, উদ্দেশ্য ইম্প্রেশনিস্ট এই শিল্পীর শিল্পভাণ্ডারের খানিক তত্ত্ব-তালাশ। দেগার কাপোলাভরি দাল মুজে…

  • অপনয়ন আনয়ন

    জাফরিন গুলশান অপনয়ন-২, কৃত্রিম কাচ, বৈদ্যুতিক মোটর ও ধাতব কাঠামো একজন শিল্পীর কাজ কী হওয়া উচিত? এ-প্রশ্নের দার্শনিক মীমাংসা যুগ-যুগ ধরে অব্যাহত। তাই ঐতিহাসিক পথ পরিক্রমার মধ্যে নির্ণেয় ভাগ্য হাতে আধা সামন্তীয় ও আধা ঔপনিবেশিক অর্থনৈতিক কাঠামোতে বাংলাদেশের বর্তমানে দাঁড়িয়ে ওই প্রশ্নের মৌলিক উত্তর অনুসন্ধান জটিলতর প্রক্রিয়া। জটিলতার অন্তর্গহিনের এক অবস্থা চিত্রণ ঘটেছে ঢালী আল…