January

  • দয়ালের বাড়িতে একটা ভিড় জমে ওঠে

    ঝর্না রহমান  জাইলা পাড়ায় দয়াল রাজবংশীর বাড়িতে একটা দুর্দান্ত ভিড় জমে ওঠে। আজ অবশ্য এ-সময় দয়াল রাজবংশীর বাড়িতে কোনো লোকসমাগমের কথা নয়। শুধু আজই বা কেন, দয়াল রাজবংশীর বাড়িতে কখনই লোকসমাগমের কথা নয়। যে-সমস্ত কারণে মানুষের বাড়িতে লোকজনের ভিড় জমে, যেমন জন্ম মৃত্যু বিয়ে অন্নপ্রাশন পূজাপার্বণ – ইত্যাদি উপলক্ষে আচার-অনুষ্ঠান – সে-সমস্ত কারণ এ-বাড়িতে একেবারে…

  • মুখোমুখি ব্রজনাথ

    মুর্শিদ এ এম জ্যামে আটকে পড়া বাস থেকে নেমে পড়লেন ব্রজনাথ। আরেকটু হলেই বাসটা চলতে শুরু করতে। গুঁতিয়ে-গাঁতিয়ে রিস্ক নিয়ে নামলেন। বাবুঘাট থেকে বসেই আসছিলেন। হেড অফিসে কয়েকদিন যাতায়াত করতে গিয়ে এই পথের পথিক। রোজই ভাবেন ব্রিজের ওপর গাড়ি স্লো হলে নেমে যাবেন। আজ করেই ফেললেন। সামনের গেট দিয়ে নামা ঠিক হয়নি – ভাবলেন তিনি।…

  • স্বাপ্নিক-বাস্তবতার কবিতা

    মুহিত হাসান মারবেল ফলের মওসুম পিয়াস মজিদ শুদ্ধস্বর ঢাকা, ২০১১ ১০০ টাকা   পিয়াস মজিদের দ্বিতীয় কাব্যগ্রন্থ মারবেল ফলের মওসুমের বিভাব কবিতায় কথিত ঋতুহীন মারবেল ফল স্বপ্নপ্রসূ। আবার সে-স্বপ্ন অলীকও নয়। আর তা এজন্যে যে, স্বপ্নও মানুষের জীবনবাস্তবতারই অবচেতন স্বর, যা কিনা একজন প্রকৃত কবির চেতনায় একেবারে জীবন্ত হয়ে ওঠে। জীবনানন্দ দাশ ‘স্বপ্নের হাতে’ ধরা…

  • জীবনের ক্ষুদ্র চিত্রাংশ

    মামুন রশীদ কীভাবে শরীর বৃক্ষ হয়ে যায় ইকবাল আজিজ অয়ন প্রকাশ ঢাকা, ২০১০ ১০০ টাকা   ‘আমাকে কোথায় ঠেলে দেবে? আমাকে কেন ঠেলে দেবে সীমান্তের ওই পারে? আমার অপরাধ : আমার নাম ইকবাল আজিজ আমি বাংলা ভাষায় কথা বলি… উপমহাদেশের বর্ণবৈচিত্র্যের মাঝে আমি ঘুরে বেড়াবো বন্ধনহীন শীতের শিশির ভেজা দিল্লির বস্তিতে কিংবা অন্তহীন ডাকাতের দৃষ্টি…

  • আনন্দ-বিষাদের নিপুণ কাহিনি

    ফেরদৌস আরা আলীম একটি নিঃঙ্গ তালগাছ বিশ্বজিৎ চৌধুরী শিখা প্রকাশনী ঢাকা, ২০১১ ১২৫ টাকা কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক – এই তিন পরিচয়ে খুব চেনামুখ বিশ্বজিৎ চৌধুরী। সত্যি কথাটা হলো, এই তিনের দৌড়ে এখন কবি বিশ্বজিৎ চৌধুরী অনেক পেছনে পড়ে আছেন। কবির কলমটি এখন তন্বিষ্ঠ, সৎ, সাহসী প্রতিবেদন লিখে সাধুবাদ পাচ্ছে প্রচুর। সেজন্যেই কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর…

  • স্বকীয় ও বহুমুখী চিন্তার শীলিত প্রকাশ

    সালাহউদ্দীন আইয়ুব  নির্বাচিত প্রবন্ধ শামসুজ্জামান খান বিজয় প্রকাশ ঢাকা, ২০১১ ৪০০ টাকা   শামসুজ্জামানের কথা তোলা মাত্র মনে পড়ে বর্ধমান হাউসের দোতলার একটি ঘর এবং তার ভেতর এইমাত্র ধূমপান-সেরে-আসা এক পরিতৃপ্ত প্রসন্ন মুখ। দু-একবার এদিক-ওদিকের কোনো কোনো অনুষ্ঠানে তাঁকে দেখেছি হয়তো, কিন্তু দোতলার ওই কক্ষটি বাদ দিয়ে জামান ভাইয়ের কথা ভাবা যায় না। দেশ ছেড়ে…

  • নাগরিক শিল্পীর পতঙ্গ চোখে

    জাহিদ মুস্তাফা   চেনা জগতের মাঝেই যেন অচেনা এক জগৎ খুঁজে বেড়ায় পতঙ্গ। নগরবাসীর নানা ক্রিয়া-প্রতিক্রিয়া, দুঃখ-দারিদ্র্য, আচার-অনাচার, আনন্দ-বেদনা অবলোকন করে তারা। পতঙ্গের চোখ দিয়ে দেখা এসব ঘটনা সমতলে সাজিয়ে তোলেন শিল্পী তাঁর কাগজে-ক্যানভাসে। তিনি সঞ্জীব দত্ত। চট্টগ্রামে জন্ম, শিক্ষাও ওখানে। ১৯৯০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর করেছেন। আশি থেকে নববই। গত শতকের উত্তাল…

  • শিল্পে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের বিজয়গাথা

    এস এম সাইফুল ইসলাম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায় মহান মুক্তিযুদ্ধ এবং লাখো প্রাণের আত্মত্যাগে অর্জিত বিজয়। যাঁরা মুক্তিযোদ্ধা প্রজন্মের মানুষ সত্যিকার অর্থেই যুগলভাগ্য তাঁদের। কারণ একই সূত্রে তাঁদের অর্জনে রয়েছে বেদনা ও শোক এবং বিজয় ও আনন্দ। এরকম গভীর অনুভব ও অভিজ্ঞতা অর্জন যুগপৎ অমূল্য ও অতুলনীয়। মুক্তিযোদ্ধা প্রজন্মের একজন তিনি, বাঙালির…

  • অবাস্তব বাস্তবতার রূপকার

    রবিউল হুসাইন   বেঙ্গল ফাউন্ডেশন ২০০০ সালে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আটস্ ধানমন্ডির ২৭ নম্বরে উন্মুক্ত করে এবং পরবর্তী এগারো বছর ধরে বহু চিত্রপ্রদর্শনীর আয়োজনের ধারাবাহিকতায় শিল্পী ও শিল্পপ্রেমিকদের কাছে এটিকে আকর্ষণীয় এবং আদরণীয় করে তুলতে সমর্থ হয়েছে। বাংলাদেশের সাহিত্য, চিত্রশিল্প ও সংগীতজগতে তাঁদের প্রভূত অবদানের কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। চিত্র-প্রদর্শনের পাশাপাশি সংগীতানুষ্ঠান, সিডি…

  • সোমনাথ হোরের অঙ্গীকারের জগৎ

    মাহমুদ আল জামান  সোমনাথ হোর জন্মেছিলেন ১৯২১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামে। শৈশবে দেখা চট্টগ্রাম তাঁর হৃদয়ে অমোচনীয় হয়ে গেঁথে ছিল। একদিনের জন্য তিনি চট্টগ্রামকে ভোলেননি। সোমনাথ তাঁর চিত্রভাবনা নামে ছোট্ট আত্মজীবনীতে লিখছেন – ‘কিছুদিনের মধ্যেই তেতাল্লিশ বা পঞ্চাশের মন্বন্তর এল। তখনই কমিউনিস্ট চিত্রশিল্পী চিত্তপ্রসাদের সঙ্গে যোগাযোগ হল। উনি আমাকে রাস্তায় রাস্তায় হাসপাতালে সঙ্গে নিয়ে হাতে-কলমে…

  • আগরতলায় কয়েকদিন

    রফিকুন নবী  দেশে হোক বা বিদেশ – সাত সকালে ভ্রমণের জন্যে নিদ্রাকে ব্যাহত করে রওনা দেওয়া চাট্টিখানি কথা নয়। ভ্রমণের আনন্দটাই মাটি হয়। সে-মুহূর্তে মনে হয়, আয়োজকদের কথায় সম্মতি না দিলেই ভালো হতো। চাকরি থেকে অবসরপ্রাপ্তির পর এমনিতেই আরাম-আয়েশের ব্যাপারগুলি বাড়তির দিকে। পুরনো যে চিরকালের নিয়মমানা নিয়ম সলিড অবস্থানে ছিল তা পরিবর্তিত রূপ ধারণ করেছে…

  • দুটি প্রেমের কবিতা

    কাইয়ুম চৌধুরী এক  অবেলায় তুমি এলে যখন জানালে আমার চেতনায় তখনো সূর্যের আভা। নদীজলে ঝিকিমিকি স্নান পাখিদের ঘরে ফেরা সোনালি আলোতে তখনো বাতাসে ইমনের তান করুণা জাগায় হৃদয়তন্ত্রীতে। তবু কেন বেলা-অবেলায় সোনালি সবুজ বিছিয়ে দিয়েছ তোমার গ্রীবায় – তুমি তো দ্যাখোনি বিপুল সবুজ চেনা আঙিনায়। তুমি তো জানো না তার পরিমাপ সবুজেই হারাবে তোমার সহস্র…