February

  • এক মিনিটের নীরবতা

    নলিনী বেরা স্নানাহারের পূর্বেই আমার শাকান্ন ভোজন হয়ে গিয়েছিল, তাই মধ্যাহ্ন-ভোজনে অভিরুচি ছিল না। কিন্তু একে ‘মহিমারঞ্জন’, তার ওপর ‘দাদা-বউদির হোটেল’ – অগত্যা যেতেই হলো। হরিদ্বার-ভ্রমণার্থীদের মুখে এতো শুনেছি ‘দাদা-বউদির হোটেল’ ‘মাসির হোটেল’ না ‘মাসি-পিসির হোটেল’-এর নাম যে, ‘বন্যানি চ তথান্যানি স্বাহারাণি’, আহার করি আর নাই করি – যেতেই হচ্ছে আমাকে! এছাড়াও তো আছে ‘গৌরীশঙ্কর…

  • বুনো বিলাস

    হামিদ কায়সার বাসর রাতেই হোঁচটটা খেয়েছিল শায়লা, জগলুলের মধ্যে অস্বাভাবিকত্বের একটা ক্ষীণ স্ফুরণ চোখে পড়েছিল ওর। কিন্তু এটা যে এতোটা প্রকট অথবা একসময় এতো সমস্যার কারণ হয়ে উঠবে, ধারণা ছিল না সামান্যও। ভেবেছিল এ বুঝি নিছক খেয়াল। বাসরঘরে ওদের দুজনকে রেখে সবাই যখন বেরিয়ে গেল, ও প্রথামতো পা ছুঁয়ে সালাম করে স্বামীর সামনে দাঁড়াতেই, জগলুল…

  • শহরের পাতাঝরা বিকেলে

    ইমতিয়ার শামীম একবার এক বিকেলবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামে এই শহরে, তারপর তা থেমে গিয়ে হালকা প্রসন্ন রোদ ছড়িয়ে পড়ে। কিন্তু সে-রোদের ওপর এমন এক ঝোড়ো হাওয়া পাক খেয়ে চলে যে, পাতাঝরা ফাল্গুনের বিষণ্ণ আকুলতা পথে পথে বলকে উঠতে থাকে। মনে হয় এখনই রাস্তায় নেমে আসবে এলোমেলো কিশোরের দল, যারা ঘুরে ঘুরে দেখে নেবে কোথায় কোন…

  • এক জীবন বহু গল্প

    মাসুদা ভাট্টি ওরা দুজনে হাঁটেন পার্কে। এখানেই পরিচয়। পরিচয়-পর্বটা খুব মজার। একদিন ভোরে, বেশ ভোরই বলতে হবে, তখনো কেউ আসেনি পার্কে। দু-একজন সবে আসতে শুরু করেছেন কি করেননি। রেবেকা ভাবছিলেন, এতো ভোরে আসাটা বোধহয় ঠিক হয়নি। যদিও তিনি ভয় পাচ্ছিলেন বলে মনে হচ্ছিলো না। এমনিই চারদিকে তাকাচ্ছিলেন শুধু। আর কাওসার ভাবছিলেন, যাক, আজকে একটু দ্রুত…

  • রক্তের আল্পনা

    রফিকুর রশীদ অফিসে বেরোনোর সময় হাতের কাছে সবকিছু ঠিকঠাক না পেলে কার মেজাজ খারাপ না হয়! আলনায় জামা-পাজামা ঠিকই সাজানো আছে, কিন্তু গেঞ্জিটা কোথায়? দেয়ালঘড়িতে দশটার ঘণ্টা বাজে ঢং-ঢং। শফিউর রহমানের কপালের দুপাশের শিরা দাপায় দপ্দপ্ করে। দ্রুত হাতে পাজামার ফিতে বাঁধতে বাঁধতে গজগজ করে ওঠেন – উহ্, আজো সেই দশটা! কোথায় একটু আগে বেরোবো…

  • কুঞ্জ ও কালনাগ

    রাশেদ রহমান কুঞ্জর গল্প বলবো বলে স্থির করেছি; যদি আপনারা শোনেন…। শুনতে চান? শুনুন তবে…। কুঞ্জ নিতান্তই সাধারণ এক মহিলা, যাকে নাকি সাপে খেয়েছে; যখন সে জীবিত ছিল; তখনো সে এমন কোনো মহিলা ছিল না – যাকে নিয়ে কোনো গল্প ফাঁদা যায়। ভরসা এটুকু যে, আপনারা কুঞ্জর গল্প শুনতে রাজি হয়েছেন। … আর, আমি আপনাদের…

  • কিরকমভাবে বেঁচে আছি

    হরিশংকর জলদাস পুত্র, যেদিন ভোর সকালে ঘর থেকে বেরিয়ে আসি, তুমি তখন ঘুমিয়ে। সামনে তোমার পরীক্ষা, রাত জেগে পড়ো তুমি, গত রাতেও পড়েছ। একটু বেলা করে ঘুম থেকে  ওঠো তুমি। বেরোবার সময় ঘুমন্তই ছিলে। চিৎ হয়ে শুয়ে ছিলে, ঠোঁটটা একটু ফাঁক করা, কম্বলটাও বুক পর্যন্ত নামানো। তুমি হয়তো জানো অথবা জানো না, সূর্যের আলো ফুটলেই…

  • মান্না দে

    শাহাদুজ্জামান মৃতরা কি পৃথিবীতে থাকে? না থাকে না। যেমন আমার নানা আলী হোসেন নেই; কিন্তু তিনি আমার চোখের নিচে ফুটে থাকেন প্রায়শই। তিনি আমার শৈশব দেখেছেন, দেখেছেন আমার কৈশোর ও প্রাথমিক তারুণ্য আর আমি দেখেছি কেবলই তাঁর বার্ধক্য। অথচ আমাদের পরস্পরের একটা আশ্চর্য রসায়ন ছিল। একটা জাদু ছিল তাঁর। তিনি আমাকে টানতেন। তাঁর আকর্ষণে সুযোগ…

  • উত্তরের হাওয়া

    টোকন ঠাকুর   কার কথা কীভাবে বলব আমি? বন থেকে প্রকাশিত দৈনিক ঝরাপাতা কারা তাতে লেখে আর কারাই বা পাঠক-পাঠিকা? কার কাছে বলা যায় উত্তরের হাওয়া আসে গুপ্তচর হয়ে? সন্ধে থেকেই ওঁৎ পেতে বসে আছে আততায়ী ঘ্রাণ, চন্দ্রমল্লিকার! মনে হয়, ভাবনা সম্প্রচার কেন্দ্রের আজ রজতজয়ন্তী, তুমুল ভাবনাসূচি : ভাবনাকে দেখতে আসে বুদ্বুদ, দোস্তে দোস্তে জুয়া…

  • নিশীথ নিশীথ

    শুভাশিস সিনহা   (বাবাকে)   নিশীথ নিশীথ!   শুনল না কেউ নিশীথ বাড়িতে নেই অন্ধ বন্ধ মনের ভিতর মন্ত্রে মন্ত্রে যাত্রাপথ খুলে বাঁশপাতি সাপের মতো সে ঢুকে গেছে মহাগোধূলির ঘরে   ঘরে তোর বউ বাচ্চা মাটিতে লুটিয়ে কাঁদে আলোর সোনার ফুল গাছে গাছে কামনা জাগায়   ঘোর হতে চাওয়া তিথি পায়ের ঘুঙুর খুলে ফাঁস নেবে,…

  • অযান্ত্রিক ছেলেবেলা

    ওবায়েদ আকাশ   অযান্ত্রিক ছেলেবেলাগুলো ছায়াবাতাসের গ্রীবায় মুহূর্তে উড়ে যায় তার এক পালক তোমার আর অবশিষ্টগুলো আমাদের নস্টালজিয়া-সমগ্র ১, ২, ৩…   আমরা যেদিন থেকে নস্টালজিক হতে শিখেছি পুকুরের মাছ ধরে এনে পরিপালন করছি কবুতরের খাঁচায় ইচ্ছে হলে ভোরবেলার দরজা খুলে সারামাঠ ঘুরিয়ে এনে ঠিক আবার পৌঁছে দিচ্ছি বনবেড়াল, বুনোখরগোশের জন্য সুনির্দিষ্ট খোঁয়াড়ের ভেতর  …

  • যন্ত্রঘর

    তুষার কবির   নৈঃশব্দ্যের ফেলে দেয়া আধুলি কুড়িয়ে ফিরে যাচ্ছে সংগীতের মৌন পুরোহিত; মন্দ্রিত মূর্ছনা আর ভগ্ন উপাখ্যান রচনার শেষ দিনে সে কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে নিচ্ছে যতো ছায়াচেরা গান আর স্তব্ধতার স্বরলিপি – ধ্বনিময় পৃথিবীর টানে আর শূন্যতার অনিঃসীম গানে সে ফিরে যাচ্ছে তার সুরমগ্ন যন্ত্রঘরে –   দ্যাখে বেহালাটা আর আগের জায়গায় নেই;…