February
-
নিঃসঙ্গ মানুষের কোনো বন্ধু হয় না
রবিউল হুসাইন নিঃসঙ্গ মানুষের কোনো বন্ধু হয় না মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ সব সময় খুব একা নিঃসঙ্গতা ছাড়া মানুষের কোনো বন্ধু নেই একজন একাকী মানুষের কোনো বান্ধব জোটে না কেউ তার সঙ্গী হতে চায় না ওই যে-বিকেল সে খুব একা সকালও তাই মধ্যাহ্নও তেমনি অপরাহ্ণ সন্ধ্যা এবং গভীর রাত নিজেরা ছাড়া ওদের আর…
-
সূ চি প ত্র
প্র ব ন্ধ ১৭ ক্যামুর সাহিত্য ও সমাজ-রাজনীতি l আহমদ রফিক ৩৭ গল্পের অদ্বৈত মল্লবর্মণ l ফেরদৌস আরা আলীম ৪২ ফাদার দ্যতিয়েন : তাঁর গদ্য l মলয়চন্দন মুখোপাধ্যায় ৪৫ সাহিত্য ও চিত্রশিল্পী রানী চন্দ l মৃণাল ঘোষ স্মৃ তি ৪৮ হারিয়েও যা হারায়নি l অশোক মিত্র ভ্র ম ণ ৫১ চীনে আমরা পাঁচজন l সৈয়দ…
-
আমাদের চার বন্ধুর গল্প
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ঢাকা, ২০১০-এর শেষদিক। দুই পাপেভরা ইউরোপ এবং জাঁকালো আমেরিকার মধ্যে আমার চলাফেরা। আবার জাঁকালো ভারত এবং পাপেভরা বাংলাদেশের মধ্যে আমার আনাগোনা। একসময় আমরা সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমরা : ঢাকার আমি, মুম্বাইয়ের গৌরী, প্যারিসের সুজান এবং আমেরিকার অ্যাবি। আমাদের সেইসব দিন ছিল উদ্দাম হাসির, ক্ষণিক প্রেমে পড়ার,…
-
প্রাকৃতিক
সমরেশ মজুমদার পঁচাত্তরে পড়তে আর তিনমাস; কিন্তু স্বপ্নেন্দুর মাথার একটি চুলও সাদা হয়নি। দাড়ি কামাবার সময় আয়নার সামনে বসে নিজেকে লক্ষ্য করেন তিনি। দুদিন দাড়ি না কামালে (সেটা খুব কম হয়) গালে সাদা ছোপ লাগে। কিন্তু না জুলপি, না কানের ওপাশে একটি রুপোলি চুল দেখতে পান না। একদা বন্ধুদের সঙ্গে দেখা হলে ঠেস দেওয়া প্রশ্ন…
-
কানার হাটবাজার
সৈয়দ শামসুল হক কিছুদিন থেকে এক কিশোর আমাদের সাথ লয়েছে। পাছ ছাড়ালেও সে পাছ ছাড়ে না। আমরা যেখানে যাই, আমরাই তো যাই, সেও যে সাথে আছে ঠিকই ঠিক পাই, পাশ ঘুরলেই দেখি তাকে। মাথায় নারীর মতো লম্বা কেশ, লালিয়া তার রঙ, বুঝি তেল পড়ে নাই বহুদিন, সময়তে বটের ঝুরি ছিঁড়ে তাই দিয়ে বেঁধে কেশ পিঠের…
-
গল্প হত্যার লঘু-গুরু
মামুন হুসাইন একদিন খুব প্রত্যুষে ঘণ্টা বাজছিল – ধারণা হলো এখানে নিশ্চয় কোনো গ্রাম আছে এবং ঘণ্টা বাজিয়ে তারা এখন প্রার্থনার ভেতর অস্তিত্ব আবিষ্কার করার কাজে ধ্যানমগ্ন। আমি ভেবেছি – আমার কি তবে কখনো ভয় হয়? যেমন – কেউ জাদু করল, অথবা জোর করে পামিস্ট্রি করতে চাইছে, অথবা নিখোঁজ গুলি উড়ে এলো, অথবা রাষ্ট্রীয় পুরস্কার…
-
হুরি
বদরুন নাহার জরিনা যেন ঝড়ে উপড়ানো গাছ! কালবৈশাখির পর উঠান থেকে ভেঙেপড়া গাছ যেমন টেনে সরাতে হয়, তেমনি তাকে টেনে নিয়ে যাচ্ছে আক্কাস আলী। যদিও তার এক বাহুতে আটকে আছে শিশুটি, আর তা যেন জন্মান্তর ধরে আটকেই আছে। সকালের শান্ত শহর, আজ যেন আরো বেশি নীরবতায় ডুবে যাচ্ছে তাদের প্রস্থানে। অথচ গতকাল প্রচন্ড ঝড়ের বেগেই…
-
উজানি মাছেদের বউজীবন
পাপড়ি রহমান বাদলার মরশুম এলেই ঘোড়াউত্রার জলে যেন কী এক রহস্য খেলে যায়! এমনিতেই বছর-কাবারি তার ভাব-সাবের তেমন অদল-বদল নাই। আর দশটা নদ-নদী যেভাবে চলে-ফিরে, ঘাড় ঘুরিয়ে, কোমর বাঁকিয়ে অন্যপথে ধায় – ঘোড়াউত্রাও তেমনি চলে। সারা বৎসর তার তেমন চেত-বেধ নাই, শুধু বাদলার মরশুম এলেই ভিন্ন কথা। তখন আষাঢ়ে-জলধর আসমানে সামান্য উড়লো কী, তার ছায়া…
-
এই চরাচর
প্রশান্ত মৃধা এইখানে চরাচর আসিয়া মিশিয়া গিয়াছে! সত্যি! একেবারে সত্যি কথা! যে-লোকটি অথবা যে-ছেলেটি কবির ঢঙে এই কথা বলে পরের বাক্যটির জন্যে একটু থামল, সে সত্যি কথাই বলেছে। শহরের ভেতরে এইটুকু জায়গা, কিছুদিন আগে দেওয়া নাম স্বাধীনতা উদ্যান। কার কার স্বাধীনতা এখানে রচিত কিংবা খর্ব হয় সেই হিসেব তোলা থাক। কারণ, এইখানে চরাচর এসে মিশেছে,…
-
অবেলার কামিনী
ফিউরি খোন্দকার ‘পিঠ চুলকানোর জন্যও একজন মানুষ লাগে’, টেলিফোনের অপর প্রান্ত থেকে একটু ম্লান হেসে বললো মুনা। তার কণ্ঠস্বর কেমন বিষাদগ্রস্ত মনে হলো জহিরের কাছে। এখন প্রায় সকাল হয়ে গেছে। দেয়ালঘড়িতে সাড়ে চারটা। সাধারণত তারা এতো সময় নিয়ে কথা বলে না। দুজনেরই সকালবেলা অফিস আছে। রাতের অন্ধকার আস্তে আস্তে ধোঁয়াটে হয়ে আসছে। জানালা দিয়ে শীতল…
