February

  • ছায়া-অপচ্ছায়া

    মোহাম্মদ রফিক   সীমা, মুক্তা, মিলি, রণি; এরা হারিয়েই যায়, ওরা আসে ঢাকার সহরে, ভিড় করে, কাজ নেয় এ-বাড়ি ও-বাড়ি বড়োজোর সিউইং মেশিনে;   ওদের কান্নার দাম অন্ধকার যতটা-বা বোঝে বোঝে না সময়, দৃষ্টিহীন চোখগুলি ঝলকে ওঠে অন্যায় অশুদ্ধ ব্যবহারে, দু-একটা চড় বা থাপ্পড় জোটে কপোলের ভাঁজে;   অবশেষে ফিরে যায় বরিশাল-বরগুনার প্রত্যন্ত অঞ্চলে, মিশে…

  • দশটি প্রদীপ জ্বালো

    আসাদ চৌধুরী   কোলে-কাঁখে কখনো দেখিনি চার চরণের ব্যবহারও নেই, উল্লসিত মাতৃকুল চোখ ঠেরে বলেননি ‘ও রে ভাঁদর ফিরে চা।’ শুরু থেকে ঊর্ধ্বশ্বাসে ছোটা দিগন্তের দিকে।   আগে-পিছে নার্সিসাস হুমড়ি খেয়ে পড়ে আছে। কোরাসের দলে নেই, শুধু মেঘ একাই বলেছে দগ্ধ দেহে প্রতিধ্বনি গুনগুন করে, ‘যাব, যাব’।   লাঠি ফেলে, ঘৃত ঢেলে, সোনার মেয়েরা দশটি…

  • তোমার নাগকেশর

    অলোকরঞ্জন দাশগুপ্ত অনেক খুঁজে ফুটপাতের দোকানে পেয়ে যাই তোমার ‘নাগকেশর’ জীর্ণ মলাট, উইপোকারা এসে আমার প্রিয় কবিতাগুলি থেকে মুছে দিয়েছে দু-তিনটি অক্ষর ঠাকুর দেখতে গিয়েছে কারা সপ্তমীতে শ্রাবণধারায় ভেসে – অন্যদিকে কবিরা আজ ব্যস্ত আছে তোমার অনুল্লেখে একমাত্তর আমিই বুঝি পিছুটানের অাঁজলকাজল মেঘে তোমার বেঁচে-থাকার পথের স্টেশনগুলো গুনতে-গুনতে চলি; নদীয়া আর বরানগর, বনহুগলি, হিন্দুস্থান পার্ক…

  • কুবো

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা পাখি ডেকে যাচ্ছে ভরদুপুরে আজ অদূরে কোথাও, অবিরাম। আর সে যতই ডাকে, ততই আমার চেতনায় আবছা হয়ে আসতে থাকে ট্রাম, বাস, জগঝম্প আর সাততলা-আটতলা হাইরাইজ বিলডিং নিয়ে কলকাতা শহর।   ডাক শুনেই বুঝতে পারি, এ আমার চেনা জলচর কুবো পাখি। অজপাড়াগাঁয় গেরস্তবাড়ির যৎসামান্য দূরে হাজামজা ডোবার কিনারে ঠায় নিরঞ্জন দুপুরবেলায় নিরালা একাকী…

  • চিনতে নারি

    আল মাহমুদ   কোথায় কারা ডাক দিয়েছে হাঁক দিয়েছে আমার নাম হঠাৎ আমি দাঁড়াই ঘুরে বলি শুনুন, আছ ছালাম।   আমার নামে পক্ষি উড়ে আকাশজুড়ে তারার ঢেউ তারায় তারায় পথ হারিয়ে একলা চলি নেই তো কেউ।   একলা আমি অগ্রগামী কোথায় থামি কোথায় ঘর ভাঙা বেড়ার ফাঁক দিয়ে ওই চিনতে নারি আপন-পর।

  • রোগী লেসলি স্টুয়ার্ট

    আনোয়ারা সৈয়দ হক ডাক্তার অজিত কুমার ব্রাহামা যখন রেগে যান, সে এক দেখার মতো দৃশ্য। বিশেষ করে হাসপাতালের সাপ্তাহিক ওয়ার্ড রাউন্ড দিতে বসলে তিনি কোনো না কোনো সময় একবার রাগবেনই। ডাক্তার ব্রাহামা লন্ডনের একটি অতিব্যস্ত জেনারেল হাসপাতালের মানসিক বিভাগের প্রধান। মানসিক ব্যাধিগ্রস্ত রোগীদের জন্যে ওয়ার্ড রাউন্ড একটু ভিন্ন ধরনের হয়। শারীরিক ব্যাধিগ্রস্তদের মতো খোলা ওয়ার্ডের…

  • দৃশ্যকলার বিশ্ববীক্ষা : আমাদের সমকাল

    আবুল মনসুর আজ থেকে প্রায় একশ বছর আগে ১৯১৭ সালে শিল্পপ্রেমিক ও বোদ্ধামহলের মুখের ওপর একটি প্রস্রাবাধার ছুড়ে মেরে ফরাসি শিল্পী মার্সেল দুঁ্যশ প্রশ্ন রেখেছিলেন : Can one make works which are not works of art? হতবিহবল পশ্চিমা শিল্পজগৎ তাড়াতাড়ি একে শিল্প বলে মেনে নেয়। মানব সভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দীতে এমনসব কান্ডকীর্তি ঘটে চলছিল যে,…

  • পলাশীকান্ডর আগে-পরে

    সনৎকুমার সাহা   একটা কথা আমাদের অনেকের মাথায় গেঁথে আছে, ১৭৫৭-র পলাশীর যুদ্ধে বাংলা তার স্বাধীনতা হারায়। নবাব সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব। তারপর ব্রিটিশ শক্তির রাজত্ব। অবসান তার ১৯৪৭-এ। তখন ভারতবর্ষ পুরোটাই ছিল কার্যত ব্রিটিশ সাম্রাজ্য। তা ভাগ হয় ভারত ও  পাকিস্তানে। বাংলাও ভাগ হয়। প্রায় দুই-তৃতীয়াংশ পড়ে পাকিস্তানে। বাকিটা থেকে যায় ভারতে। পাকিস্তান অংশ,…

  • শিল্পসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিবেচনা

    আহমদ রফিক শিল্পসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিচার-বিবেচনার ধারাটি প্রাচীন। বলা বাহুল্য তা নিয়ে ভিন্নমত এবং যুক্তিতর্কের বিভিন্নমাত্রিক বয়ান কম নয়। তবে ওই বিতর্কের বিষয়বস্ত্ত শিল্পসাহিত্য সৃষ্টির পেছনে দুটো শক্তি সক্রিয়। প্রথমত শ্রম – তা মূলত মানসিক, কিছুটা দৈহিক, অন্যদিকে পরিবেশ ও নিসর্গ প্রভাব। শেষোক্ত দিকটি, বিশেষত নিসর্গ কখনো হয়ে ওঠে সৃষ্টির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রেরণা। সময়ের ধারায়…

  • ম্যান্ডেলা, গান্ধীবাদ ও জনমুক্তির আকাঙ্ক্ষা

    সিরাজুল ইসলাম চৌধুরী ২০১৩ সালের ডিসেম্বর প্রথম সপ্তাহে পৃথিবীজুড়ে যে একটি বিশেষ ঘটনা গভীর চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সেটি হলো নেলসন ম্যান্ডেলার মৃত্যু। তাঁর বয়স হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন, সেই অসুখের খবর বিশ্ববাসী জানতো, এবং তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ৬ ডিসেম্বর তাঁর মৃত্যুতে সারাবিশ্ব শোক প্রকাশ করেছে। অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য প্রায়…

  • সুচিপত্র

    প্র ব ন্ধ ২৫ শিল্পসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিবেচনা l আহমদ রফিক ৩৫ পলাশীকান্ডর আগে-পরে  l সনৎকুমার সাহা ৪৯ নজরুল-প্রসঙ্গে শওকত ওসমান : একটি অপ্রকাশিত সাক্ষাৎকার l আবুল আহসান চৌধুরী ২০৩ দৃশ্যকলার বিশ্ববীক্ষা : আমাদের সমকাল l আবুল মনসুর                                                 শ্র দ্ধা ঞ্জ লি ৬১ তাঁর তুলনা একমাত্র তিনিই l এ জেড এম আবদুল আলী                                              …

  • প্রচ্ছদ-পরিচিতি

    কলসিকাঁখে রমণী   ১৯৪৩ সালে অঙ্কিত দুর্ভিক্ষের চিত্রমালার মধ্য দিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়ে উঠেছিলেন। এইসব চিত্রে তাঁর রেখার দীপ্তি, শক্তি ও সৃজনকুশলতা নবীন মাত্রা অর্জন করেছিল। শহরের রাস্তায় অন্নের খোঁজে কঙ্কালসার মানুষের মিছিল, অনাহারী মানুষের আর্তনাদ, তাদের হাহাকার, মৃত্যুর ভয়াবহতা রেখানির্ভর কাজে চিত্রিত হয়েছিল। দেশবিভাগের পর তিনি চলে আসেন ঢাকায় এবং একটি…