March

  • প্রাণ ভোমরা

    সালেহা চৌধুরী বাইরে যাবেন বলে শিরিন বেগম দরজার তালা ভালোমতো চেক করেন। বাড়িতে নূর মোহাম্মদ থাকলে এত বেশি খেয়াল করতে হয় না। আজ তিনি ডে-কেয়ারে গেছেন। তার মতো যাদের শারীরিক সমস্যা, তাদের হাসপাতাল থেকে বাস এসে ডে-কেয়ারে নিয়ে যায়। শিরিন বেগমের স্বামী নূর মোহাম্মদ বেশ কয়েক বছর আগে রাস্তায় একটা বড় গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। প্রায়…

  • পটেশ্বরী

    শঙ্করলাল ভট্টাচার্য     \ ১ \   এপাশ থেকে ওপাশ হওয়াটাও সমস্যা হয়ে পড়েছে। বলতে গেলে নিরেট অন্ধকার থেকে আলো আর রঙের দিকে মুখ করার মতো। কেউ কি এমন কথা বলেছে আগে যে, মৃত্যু হলো রঙের ছবির ওপর একটা কালো পর্দা পড়া? এই কথাটা অমৃতার এখন মনে হচেছ। পাশ ফিরলেই অমৃতার মনে হচ্ছে, ওর…

  • নদী কারো নয়

    সৈয়দ শামসুল হক   \ ৩৭ \   অর্জুনদের দল থানায় এসে হাঁপাতে হাঁপাতে সংবাদ দেয়, নদীর ঘাটে হিন্দু নারী! মোছলমানের হাতে! দলেবলে তারা ভোগ করিচ্ছে! পাকিস্তানের মাটিতে হিন্দু নারীর ইজ্জত আর নাই! অর্জুনদা পাঠেয়া দিলে থানায় সম্বাদ দিতে। – তুমি কে? – মুই সুগ্রীব। সঙ্গে সঙ্গে মন্মথ দারোগার মুখে খিস্তি ছোটে, শালার শালা রামের…

  • পরিবার, পারিবারিক বন্ধন, পিতৃতন্ত্র : ঋত্বিকের সিনেমায়

    ইরাবান বসুরায় ঋত্বিক ঘটকের প্রথম ফিল্ম নাগরিকে ছিল একটি পারিবারিক কাহিনি, মেঘে ঢাকা তারায়ও তাই, কোমল গান্ধারে তার আভাস, সুবর্ণরেখায় দুভাগে ভাগ হয়ে আছে এই পারিবারিক কাহিনি, তিতাস একটি নদীর নামে তারই ভাঙাগড়া, যুক্তি তক্কো আর গপ্পোতে পারিবারিক জীবন ভেঙে যাওয়া। অন্যদিকে অযান্ত্রিকে কোনো পরিবার নেই, আর বাড়ি থেকে পালিয়েতে আছে পারিবারিক বন্ধন থেকে পালিয়ে…

  • বইপত্র

    আত্মকথায় সমষ্টিকথন পিয়াস মজিদ বিপুলা পৃথিবী আনিসুজ্জামান   প্রথমা ঢাকা, ২০১৫   ৮০০ টাকা     অধ্যাপক আনিসুজ্জামানের (জন্ম ১৯৩৭) আত্মকথার প্রথম পর্ব কাল নিরবধি পুস্তকাকারে প্রকাশিত হয় ২০০৩-এ। তারও আগে ১৯৯৭ সালে তাঁর মুক্তিযুদ্ধ-স্মৃতিকথন আমার একাত্তর প্রকাশ পায়। বিচিত্র-বর্ণাঢ্য জীবনকথার দুটো পর্বই পাঠক চিত্তজয়ী। তাই কাল নিরবধি প্রকাশের এক দশকেরও বেশি সময় পরে সদ্যপ্রকাশিত…

  • জন্মশতবর্ষে মতিউল ইসলাম

    মুহম্মদ সাইফুল ইসলাম মতিউল ইসলাম জন্মেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার গুনিয়াউক গ্রামে, ৫ নভেম্বর ১৯১৪ সালে। তাঁর পিতা শাহ ছালামত আলী ও মাতা জিন্নাতুন্নেসা – দুজনই বিশিষ্ট কিছু গুণের অধিকারী ছিলেন। মতিউল ইসলামের জীবনীতে উল্লেখ পাওয়া যায়, তাঁর পিতা সংবাদমূলক সাহিত্যের চর্চা করতেন। মা আরবি, ফারসি ও উর্দু ভাষায় দক্ষ ছিলেন। পারিবারিক ‘শাহ’ পদবি মতিউল ইসলাম বর্জন করেছিলেন।…

  • শিল্পী তাকাইচি সাকামোতো এবং মৈত্রীবন্ধন

    শুভ জ্যোতি গত বছরের অক্টোবরে ঢাকায় এসেছিলেন জাপানের শিল্পী তাকাইচি সাকামোতো (Takaichi Sakamoto)। গ্লোরিয়া ফাউন্ডেশন ও রিন্নির (জাপানিজ কোম্পানি) সঙ্গে বাংলাদেশ-জাপান শিল্প-সংস্কৃতি বিনিময় প্রোগ্রামের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসেন। বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসে এক সন্ধ্যায় তাঁর সঙ্গে কথোপকথনে উঠে এসেছে নানা বিষয়। জাপানি ভাষা থেকে অনুবাদে সহযোগিতা করেছেন শিল্পী মোহাম্মদ ইকবাল। সেই সাক্ষাৎকারের কিছু…

  • শব্দের পিপাসা

    ভাষান্তর : মঈনুস সুলতান সে তাকে থামিয়ে দিতে চেয়েছিলো একদিন রাজপথের ঠিক মাঝখানে – পদচারী, হরেক রকমের যানবাহন চলমান, উপেক্ষা করে সমস্ত কিছু বলতে চেয়েছিলো কথা একটি প্রশ্নও ছিলো তার মনে ভাঙাতে চেয়েছিলো তার অভিমান। দেখা যখন হয়েই গেলো চলার পথে তার সাথে বর্মের মতো দুহাত তুলে মেয়েটির অবাক হওয়া চোখে তেড়ছা হয়ে পড়া রোদ…

  • অভিসার

    ভাষান্তর : মঈনুস সুলতান দুপুর বেলা তার কামরায় তুমি দাঁড়িয়ে আছো অনাহূত অবাক হতে হতে তোমার দুহাত পাথর হয়ে গেছে দ্রুত, দরোজায় দাঁড়িয়ে টিপে টিপে বাড়িয়েছো এক পা – চোখেমুখে দ্বিধা, পড়ে আছে তার বালিশ, বইগুলো ছড়ানো – কিছু ছবি জলরং হাতে লেখা ছত্র কয়েকের কসিদা, টিপয়ে খুলে রাখা কোমরের রূপালি বেল্ট – বাঁকানো ধাতব…

  • নিহতরা ফিরে আসে মধ্যরাতে

    ভাষান্তর : মঈনুস সুলতান গভীর রাতে জেগে ওঠে তারা সাদা হয়ে আসা কোটরে জ্বলছে মণিহীন অাঁখি, হেঁটে যায় শহরের ল্যাম্পপোস্টহীন দুর্গম গলিতে অবজ্ঞা করে পেঁচাদের ডাকাডাকি। কাফন জড়িয়ে রেখেছে তাদের দেহ কিন্তু ঢাকতে পারেনি পরিচয়, অননের রেখায় অাঁকা হয়েছে সিসার গাছপালা বীভৎস বুলেটের সাথে হয়েছে তাদের পরিণয়।   রোদন করে সমবেত… গান গায় তারা উচ্চৈঃস্বরে…

  • আহত চোরাচালানি

    ভাষান্তর : মঈনুস সুলতান নিশিরাতের হে ঘোড়সওয়ার – আমার নিবাস এখানে, বালুচরে ছোট্ট ঘর নদীর পাড়ে দাঁড়িয়ে আছি বুকে নিয়ে তৃষ্ণা অপার। শুধু একবার  – এখানে এসে কড়া নাড়ো, মৃদু স্বরে দাও শিস, নরোম সবুজ স্বপ্ন রেখে যাও আমার হৃদয়ে তোমার প্রতীক্ষায় জেগে আছি অহর্নিশ।   অপেক্ষায় একাকী দাঁড়িয়ে আছি আমি দরোজার পেছনে মথিত যদি…

  • হামদানে রাত্রি

    সাদি ইউসেফে ভাষান্তর : মঈনুস সুলতান হামদানে প্রচলিত আছে একটি কথা – জানে তা কমবেশি সকলে, যখন ঘুমিয়ে পড়বে খেজুরগাছ তখন ঘুমাতে যেও তুমি – শরীর জড়িয়ে পশমি কম্বলে।   নক্ষত্রের সোনালি গমের শীষে ভরে উঠবে হামদানের আকাশ নিভে যাবে কুটিরগুলোর মিটিমিটি কুপি, মৃদুস্বরে খেজুরের পাতা ছুঁয়ে বইবে বাতাস।   নীরব নিথর পুরনো সব ঘরবাড়ি…