September

  • কবিতা ও প্রতিবাদের ভাষা

    মনজুরুল হক সৃষ্টির সূচনালগ্ন থেকেই যুদ্ধ মানুষের চিরসঙ্গী। ধর্মযুদ্ধ, গোলাপের যুদ্ধ, মসলার যুদ্ধ, শতবর্ষের যুদ্ধ, পরিত্রাণের যুদ্ধ, সভ্যতার সংঘাত – এমন কত নামেই না আমরা যুদ্ধ করে চলেছি সভ্যতার সেই সূচনাকাল থেকে। প্রতিটি যুদ্ধে অগণিত প্রাণহানি আর সম্পদের ঢালাও অপচয় আমাদের বিবেককে সাময়িকভাবে নাড়া দিয়ে গেলেও অল্পতেই আমরা আবারও ভুলে যাই সেই শিক্ষা এবং নতুন…

  • অচ্যুত গোস্বামী : ব্যক্তিত্ব ও কৃতিত্ব

    সুমিতা চক্রবর্তী প্রেক্ষাপট বাঙালির মনে ফ্যাসিস্টবিরোধী মানসিকতা এবং সমাজতন্ত্রবাদের প্রতি আগ্রহ জেগেছিল মূলত তিরিশের দশকে। রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় জারতন্ত্রের পতন ও সমাজতন্ত্রবাদের প্রতিষ্ঠা ঘটে ১৯১৭ খ্রিষ্টাব্দে। তারই সূত্র ধরে অল্প কয়েকজন বাঙালি বুদ্ধিজীবী সমাজতন্ত্রবাদ সম্পর্কে অবগত ও আগ্রহী হয়েছিলেন। সমগ্র বিশের দশক জুড়ে ফ্যাসিবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল ইউরোপে – মূলত মুসোলিনির নেতৃত্বে। কিন্তু…

  • কবি জুলফিকার মতিন : অনুভববেদ্য কবিতার রূপকার

    মোস্তফা তারিকুল আহসান ইদানীং বাংলাদেশে কবিতার ক্ষেত্রে যেসব প্রপঞ্চ লক্ষ করা যায়, তাতে নিঃসন্দেহ হয়ে বলা চলে যে, আমরা সত্যিকার কবিতা থেকে পিছিয়ে পড়ছি। ভালো কবিতা লেখা হচ্ছে না, তা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কবিতা তার স্থির লক্ষ্যে পৌঁছতে পারছে না। অথচ প্রচুর কবিতা লেখা হচ্ছে, অজস্র কবিতার বই বের হচ্ছে। সাহিত্যের সবচেয়ে প্রাচীন ও…

  • ময়মনসিংহ ও উপেন্দ্রকিশোর

    প্রসাদরঞ্জন রায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১৮৬৩-১৯১৫) মূলত বাংলা শিশুসাহিত্যে নবযুগের প্রবর্তকরূপে পরিচিত হলেও এই বহুমাত্রিক মানুষটির পরিচয় এক কথায় দেওয়া যায় না। গল্পকার, কবি, প্রবন্ধকার, গ্রন্থচিত্রী, সম্পাদক, মুদ্রক, সংগীতজ্ঞ, চিত্রশিল্পী, আলোকচিত্রী, বৈজ্ঞানিক, কারিগরিবিদ ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে তিনি তাঁর পরিচিতি রেখে গেছেন স্পষ্টভাবেই। দেশজুড়ে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সার্ধশতবর্ষ উদ্যাপনের পটভূমিতেও তাঁর সম্পূর্ণ পরিচয় পাঠকসমাজ পেয়েছেন কি না…

  • আবদুল হক : সাহিত্য-সাহিত্যিক দর্শন

    রবিউল হোসেন বাঙালির সামাজিক ইতিহাসে আবদুল হক (১৯১৮-৯৭) শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।১ মননশীল প্রাবন্ধিক হিসেবে তিনি অধিক পরিচিত হলেও সাহিত্যের সকল শাখায় তাঁর পদচারণা প্রশংসাযোগ্য। ভাষা-সাহিত্য-সংস্কৃতি, সমাজ, রাজনীতি, ইতিহাস, শিক্ষা, ধর্ম-দর্শন প্রভৃতি অর্থাৎ জীবনাচরণের সকল বিষয় তাঁর মননশীল রচনার বিষয়বস্ত্ত হয়েছে। উপর্যুক্ত বিষয়সমূহ সম্বন্ধে নিজের দৃষ্টিভঙ্গি উপস্থাপনে তিনি কোনো পূর্বনির্ধারিত মতবাদপন্থী হননি। বরং নিজেই নিজের মতবাদের প্রচারক…

  • অধরা বাঙালি সংস্কৃতির খোঁজে

    হাসান আজিজুল হক ‘এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা’ – কথাটা খুব লাগসই।  বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি এবং ইতিহাস এত বিচিত্র পর্যায়ের ভেতর দিয়ে গিয়েছে যাকে এইরকম একটা বাক্য ছাড়া ঠিক বোঝানো যায় না। আমি বৃহৎবঙ্গের কথা ছেড়ে দিচ্ছি, সেটা কবেকার কথা। বৃহৎবঙ্গ কোনোদিন একসঙ্গে যুক্ত বৃহৎবঙ্গ ছিল কিনা সেটা একটা জরুরি প্রশ্ন। বিশাল বাংলাদেশকে…

  • ‘জন্মভূমির গান’

    আইভি রহমান ‘লেখাটা শুরু হয়েছিল বেশ আনন্দিতভাবে উচ্ছল আনন্দ প্রজাপতির সখ্যের সঙ্গে রংধনুর রং মেশানো আবিরের মুগ্ধতায় : আমরা যারা নিজেদের জন্মভূমি ছেড়ে দূর প্রবাসে বাস করি, তারাই শুধু জানি ‘জন্মভূমি’ শব্দটা কতটা আন্দোলিত করে গভীর এক টানে আমাদের প্রবাসীদের সবার প্রাণে। ওই মাটির সোঁদা গন্ধ, ওই গর্বিত অহংকারী পতাকার সবুজ প্রাণ আর রক্তলাল টিপ,…

  • বিদায় সুবীর চৌধুরী…

    রফি হক যখন সুবীর চৌধুরীকে চিনতাম না, তখন থেকেই শিল্পকলা বিষয়ে নানা তর্ক করতাম অন্যদের সঙ্গে। তখন আমরা ছাত্র, আমাদের মনোভাবটা এরকম ছিল, আমরা তরুণ শিল্পী, চিত্রকলা নিয়ে, অগ্রজদের নিয়ে, বাংলাদেশের আর্টের ধারা নিয়ে যা খুশি বলতেই পারি। একটা বয়স থাকে, যখন সম্মানিত ও বিখ্যাত ব্যক্তিদের অস্বীকার করে একরকমের আনন্দ পাওয়া যায়, তখন আমাদের সেই…

  • আবুল হোসেন : আমাদের প্রথম আধুনিক কবি

    আহমেদ মাওলা আবুল হোসেন (১৯২২-২০১৪) আমাদের বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম আধুনিক। ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতার যে-ধারা উত্তরকালের কবিদের হাতে বিকশিত হয়েছিল, আবুল হোসেন ছিলেন সে-ধারার সফল উত্তরাধিকারী। জীবনদৃষ্টি ও কাব্যভাষা দিয়ে তিনি আমাদের যুক্ত করেছিলেন আধুনিকতার সঙ্গে। তাঁর সমসাময়িক মুসলমান কবিরা হলেন আহসান হাবীব, ফররুখ আহমদ, বেনজীর আহমদ, আবদুল কাদির, সুফিয়া কামাল, মহিউদ্দিন, হুমায়ুন…

  • আবুল হোসেন : কবিপ্রসিদ্ধির ওপার থেকে

    শহীদ ইকবাল পরিণত মৃত্যু, কোনো কষ্ট না দিলেও কিছু জানার বেদনা বারবার ফিরে ফিরে আসে। মহান কবিতারথের কবি আবুল হোসেনের চলে যাওয়ার পরিবেশটি তেমনই বলা যায়। অনেক পড়াশোনা ছিল তাঁর। পর্যবেক্ষণের তীক্ষ্ণতাও তীব্র ও গভীর। সবকিছুর ঊর্ধ্বে কবিতাই ছিল তাঁর ধ্যানজ্ঞান। বিভিন্ন ইন্টারভিউয়ে বলেছেন কবিতা নিয়ে, কবিতার শৈলী নিয়ে অনেক কথা। কী কথা? বাংলা কবিতাধারা…

  • নদী কারো নয়

    সৈয়দ শামসুল হক   \ ৩৪ \   দাড়িতে মেহেদির রং লাগিয়ে, আয়নায় নিজের মুখখানা পরিপাটি দেখে নিয়ে, হাকিম নেয়ামতউল্লাহ নিচে নামেন। নেমে দেখেন মন্মথ দারোগা অস্থির হয়ে পায়চারি করছে বারান্দায়। বারান্দার নিচেই চমৎকার ঘাসের মাঠ। ভোরের আলোয় ঘাসের সবুজ পাতা ঝকঝক করছে। দেখে চোখ জুড়িয়ে যাবার কথা, কিন্তু না! নেয়ামতউল্লাহ্র চোখ পড়ে দারোগার ঘোড়াটি…

  • প্রচ্ছদ-পরিচিতি

    পদ্মা-পুরাণ শিল্পী মনসুর উল করিম নববইয়ের দশকে ‘মাঠের গল্প’ সিরিজের চিত্রগুচ্ছে চিত্ররূপময় এক আবহমন্ডল সৃষ্টি করে এদেশের চিত্রানুরাগী মহলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছিলেন। পরবর্তীকালে তাঁর চিত্রে মূর্ত হয়েছে মানুষের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা। যদিও তাঁর সৃষ্ট মানুষেরা গল্প করে, মাছ ধরে, প্রতীক্ষা করে ও বিশ্বাসী হয়, তবু কোথায় যেন তারা এক অনিশ্চয়তাবোধে তাড়িত হয়। সমকালের…