September
-
চিত্রকল্পের ঘুম
ওবায়েদ আকাশ ক. ভিক্ষাবৃত্তি খয়েরি আলোর ঠোঁটে নির্বিঘ্নে জ্বলছে তোমার বুক শখ করে কিনে আনা মাটির হাঁড়িতে লেগে ছিল খয়েরি চাঁদমুখ ঝড়ো হাওয়ায় উড়ে গেছে কুমোরের প্রাজ্ঞ দুটি হাত সেই থেকে গোলাপি চাঁদের দিকে চেয়ে আছে বাড়ি আজ আবার দড়ি টানো, বাঁধ ভেঙে জল টেনে আনো সাগরে জলের প্রযত্ন থেকে কেড়ে…
-
স্বপ্নহীনতার দিনলিপি
জাহিদ হায়দার আমি দেখেছি, জন্মান্ধরাই রূপকথা আর রৌদ্রের কবি। আমাকে বলেছে, মেঘেরা মলন দেয় নীলের শস্যকে; ভোরের নদীরা জানে, প্রথম স্বপ্নের জন্মদিন কবে। তোমাকে না দেখেই কেবল অন্য মুখে শুনে, তোমার পুরাণ সারাদিন বলে গেল তারা। কে প্রথম স্বপ্ন দেখেছিল, নারী, না পুরুষ? নাকি এক সাপ? স্বপ্নকথা বলেছিল ঘুম ভেঙে গেলে, হয়তো…
-
এ-মাটি ভেজাব ফের
ফারুক মাহমুদ প্রতিটি বৃক্ষের সঙ্গে একটি করে মানুষ থাকেন পুরুষ-প্রকৃতি নয়, নারী-শিশু ভবঘুরে নয় নয় সে রাজার দম্ভ, প্রজা বটে-খুব সাধারণ সোনার শৃঙ্খল রাখো, ভালোবাসো রৌদ্র-বৃষ্টি ঘাস সহজ চিন্তার মতো কেউ যদি মহত্ব অাঁকেন সে হবে স্বপ্নের চুড়ো যথাযথ সুখের সময় প্রতিটি শিশিরবিন্দু হয়ে যাবে অপার আকাশ গৌরবে জানানো যাবে প্রশান্তির শুভ জন্মক্ষণ …
-
পথ হারাইয়াছ
দুলাল সরকার বৃষ্টি তুমি কি পথ হারাইয়াছ এখানে তো আউশক্ষেত ছিল? শিউলি তুমি? তোমারও কি সঞ্চয় শেষ হলুদ বোঁটার সঙ্গে সাদা পেখমের স্মিত মগ্নতা মনে নেই? স্বর্ণ আমন সুপুষ্ট অধর অগ্রহায়ণের অনুভূতি তারপর বিষণ্ণ বিষাদ খরের নির্জন ভুলে গেছ উত্তুরে হাওয়ার চন্দন চন্দন ঘ্রাণ শীতের হেমাঙ্গ শীর্ণ গৃহী-সন্ন্যাসিনীর দেহের গোধূলি …
-
হাতির জীবন
শ্যামলকান্তি দাশ এ-জীবন নারীঘেঁষা, কালো আর লম্বা হাতি, সারাদিন গাছপালা ভাঙে। ভেঙে ভেঙে পেটপুরে খায়। তোমার মাটির বাড়ি শুঁড়তোলা, একা আর সাবধানি, ভোরবেলা তোমাকেও কী ভীষণ ভেঙে ফেলে – হাতির জীবনে কোনো হাতি নেই, থেমে থেমে ঢোলক বাজায়!
-
কামাখ্যা-নারীর পায়ে পায়ে
শিহাব সরকার অরণ্যেই যেতে হয় দীর্ঘ অবকাশে বৃক্ষ আমার মা, পাখিরা সব বোন অরণ্যে লালফৌজ, অ্যাম্বুশ তবু যাবো বনগহনে। আমার ভেতর থেকে নেমেছে গুহাসিঁড়ি কাজের ফর্দ উড়ুক হাওয়ায়। বনের ভগ্নাংশ আছে ইতি-উতি তারপর বনবাস, পালিয়ে থাকার পর্ব পাগলা ঝোরার নুড়ি, খোঁপাচ্যুত ফুল পাহাড়ে কামরূপ পুরনারীদের জাদুটোনা হাইওয়ে-কিনারে শস্তা জমি, বাংলোতে লোচ্চামি।…
-
বিদেশে বর্ষায় : ডুসেলডর্ফের পথে বৃষ্টি
ফারুক আলমগীর নারীও বৃষ্টিতে ভিজে জার্মানির নগরে ও গ্রামে শহর ঢাকার ছাদে যেমন রমণীকুল সদা ভিজে বৃষ্টি এলে আকাশে বাড়িয়ে মুখ হা-করে! ডুসেলডর্পের পথে যেতে যেতে দিগন্তে নিসর্গজুড়ে গ্রামবাংলার মাঠ-প্রান্তর যেন জেগে ওঠে জলক্রীড়ায় মাতাল হয় দামাল শিশুর দল মায়েরা উঠোনে ভিজে নির্বিকার, তাদের নিটোল দেহ শাড়ির আড়ালে থাকা লুকোনো পদ্মকোরক আচানক দৃশ্যমান হয়ে…
-
সুবীর
কাইয়ুম চৌধুরী হৃদয় থেকে পাড়ি জমিয়েছো ক্যাঙারুর দেশ থেকে প্রশান্ত মহাসাগরের লোনাজল ছুঁয়ে স্বাধীনতায় সম্মানিত মঙ্গলবার্তার চাক্ষুষ অধিগ্রহণ অন্তর থেকে তোমাকে এতটা পথ টেনে এনেছিল। যদিও ফিরে যেতে হবে আবার নতুন দেশে প্রিয়জন সান্নিধ্যে এক অযুত সময় আনন্দধারায় অবগাহন। ফিরে পাওয়া তারুণ্য যেন যৌবনের বেলাভূমিতে চিত্ররচনায় যুক্ত হবে নতুন উপাদান। উদগ্রীব ছিলাম – চোখে…
-
সভাঘর
কালীকৃষ্ণ গুহ তার কথা মনে পড়ে ভাসে তার মুখখানি লুকিয়ে চোখের জল সে মুছেছে আনমনে। তার গানে ছিল ছায়া তার গানে অবসান আকাশে কী-এক আলো বিদায় নেবার দিনে। দূরে যেতে গিয়ে দেখি হিম পড়া শুরু হলো – হিমের রাতের আকাশ মায়াবী পথের চলায়। কালবৈশাখি আসে সময়ের এক বাঁকে তার কথা মনে…
-
একটি বিনতি
অলোকরঞ্জন দাশগুপ্ত (গৌরীশংকর দে প্রিয়বরেষু) চড়ুইভাতির ছলে আমাদের নিয়ে গিয়ে ডেকে নিভৃতে চিনিয়ে দিলে বেড়াচাঁপা চন্দ্রকেতুগড়, তখনও বুঝিনি কিন্তু আমাদের নিজস্ব শিকড় ছিন্ন করে দিয়ে আমরা এগিয়ে চলেছি নির্বিবেকে আসলে কি এগিয়ে চলেছি, নাকি ধ্বংসের গরজে ভুলে গেছি আমাদের সমবেত আত্মপরিচিতি, হে বন্ধু, তোমাকে যারা সমীপে জেনেছে তারা বোঝে উত্তরাধিকার মানে আমাদেরই স্মৃতির…
-
নতুন হস্তিনাপুর আর কত দূর
কাজল রশীদ শাহীন হস্তিনাপুর একটা রিয়েলিস্টিক ব্যাপার আর নতুন হস্তিনাপুর পুরোপুরি হাইপোথিসিস। মানুষের চেষ্টা থাকে হাইপোথিসিসে পৌঁছানোর। এজন্যেই তার এতো এতো লড়াই-সংগ্রাম আর সভ্য হয়ে ওঠার অনুশীলন। কিন্তু সেখানে মানুষের প্রাপ্তি আশাব্যঞ্জক নয়। ইতিহাসের অমোঘ বাস্তবতা যে ঘুরে ঘুরে আসে। আমরা যতই বলি, অগ্নিস্নানে শুচি হোক ধরা। কেন জানি ধরা শুচি হয় না। আজ থেকে…
-
শতবর্ষের আলোতে ‘খুকু-অমিতা’
যশোধরা বাগচী আমরা যখন বড়ো হয়ে উঠছি, তখন শুনতাম, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে সেই সময় দুই ‘অমিতা সেনে’র রমরমা – একজন নাচে ও একজন গানে। নাচতেন কিরণবালা ও ক্ষিতিমোহন সেনের ছোট কন্যা – আমার অমিতাপিসি। আমার ছোটকাকা রামানন্দ সেনগুপ্তর ক্যামেরায় তাঁর কিছু অংশ তোলা ছিল বলে শুনেছি, নিজে কখনো দেখিনি। কিন্তু অনেক পরে প্রায় প্রৌঢ়ত্বে উপনীত হয়ে…
