2011

  • মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের সাহিত্য

    রফিকউল্লাহ খান বাঙালি জীবনের সামগ্রিক প্রেক্ষাপটে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ভূমিকা বৈপ্লবিক যুগান্তরের সম্ভাবনায় তাৎপর্যবহ ও সুদূরপ্রসারী। ভাষা-আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি স্বৈরশাসন-বিরোধী প্রতিটি আন্দোলনের অনিঃশেষ চেতনা আমাদের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের মতো শিল্প-সাহিত্যের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে। স্বাধীনতাযুদ্ধের গণজাগরণ ও বৈপ্লবিক চেতনার স্পর্শে এক অপরিমেয় সম্ভাবনায় উজ্জীবিত হয়ে ওঠে আমাদের সাহিত্যলোক। সেই উজ্জীবনী…

  • নিশিমন-বিসর্জন : সৌন্দর্য ও সাহসের মঞ্চাভাষ

    কাজল রশীদ শাহীনু   জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখটের মতে, নাটক একই সঙ্গে বিনোদন ও শিক্ষামূলক মাধ্যম। যে-কোনো মানসম্পন্ন নাটক বিনোদনকে করে তোলে শিক্ষা, শিক্ষাকে করে তোলে বিনোদন। কাজটা মোটেই সহজ নয়। মনোরঞ্জন পদ্ধতিতে এ-শিক্ষাদানের জন্য একটি দলকে চ্যালেঞ্জ নিতে হয়। ভাবনার সীমাবদ্ধতাকে অতিক্রম করে পৌঁছাতে হয় সৃষ্টিশীলতার জগতে। সে-সৃষ্টিশীলতার প্রধান উদ্দেশ্য হলো মানুষকে কিছু শেখানো।…

  • বিদ্রোহী ২০১১

    মুহম্মদ নূরুল হুদা জাহেদার আগেই গেলেন ফকির মোহাম্মদ। তবু ছেড়ে এলে বজলে করিম আর চকোর গোদার দরদ। তারপর আলী আকবর খান হয়ে কান্দিরপাড়। কিছুটা তো পায়ে হেঁটে, কিছুটা তো ট্রেনে। নববুই বছর আগে জন্ম হলো তালতলা লেনে। বটে সে-ও কলকাতা, বটে সে-ও নাগরিক কুঁড়ে। এতোটা বয়স গেল, তুমি কিন্তু নও থুত্থুড়ে। হবে যে কখন? যৌবন…

  • মুঘল বাংলার ক্রন্দন ও অনুষঙ্গ

    এস এম সাইফুল ইসলাম ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম এক পীঠস্থান। এখানেই গড়ে ওঠে অত্যন্ত উঁচুস্তরের বর্ণাঢ্য এক সংস্কৃতি, যা এই অঞ্চলের পরবর্তী বিকাশের ক্ষেত্রে এবং সমগ্রভাবে গোটা প্রাচ্যের, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ও দূরপ্রাচ্যের বহু জাতির সংস্কৃতির অগ্রগতিতে বিপুল প্রভাব বিস্তার করে। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, বস্ত্তনিষ্ঠ তথ্য-উপাত্ত, বিবিধ স্মারকচিহ্ন সংগ্রহ ইত্যাদির ফলে প্রমাণ পাওয়া…

  • প্রকৃতির ঐশ্বর্যে বিস্ময় ভ্রমণ

    জাহিদ মুস্তাফা নিসর্গের ছায়ায় চমকিত আলোর উচ্ছ্বাসে, অনুভবের দোলায় বিস্মিত-শিহরিত শিল্পীর পরিভ্রমণ আমরা প্রত্যক্ষ করি বেঙ্গল শিল্পালয়ে বিপাশা হায়াতের চিত্রপটে – তাঁর ‘ভ্রমি বিস্ময়ে’ শীর্ষক একক চিত্রপ্রদর্শনীতে। এমন শিল্পী তিনি, যাঁর রক্তধারায় শিল্প। শিল্পী তিনি অভিনয়ের এবং চারুশিল্পের। তিনি মঞ্চ ও টেলিভিশন তারকা বিপাশা হায়াত। ঢাকার চারুকলার শিক্ষার্থী তিনি নববইয়ের দশকের। তখনই মঞ্চ ও টিভি…

  • রোমে কর্মশালা : ভিন্ন এক আমেজ

    নীলিমা আফরিন তিনদিন আগেই ঠিক হয়েছিল নেপোলি হয়ে পম্পে ঘুরে রোমে ফিরে পরদিন চিত্রকর্মশালা। ইতালিয়ান শিল্পীদের সঙ্গে বাংলাদেশের শিল্পী মোখলেসুর রহমান ও অন্যদের নিয়ে। অন্যদের বলতে শিল্পী কনক, সুকণ্ঠী সুস্মিতা, শামিম আর আমি। শামিমের সার্বক্ষণিক সঙ্গী কম্পিউটার হলেও শিল্পবোধ তার আছে। মোখলেসুর রহমান রোমের Culture Association Utopia Rome Italy-র আমন্ত্রণে একক চিত্রকলা প্রদর্শনী ‘রূপসী বাংলা’…

  • গুয়াহাটিতে বাংলাদেশি শিল্পীদের প্রদর্শনী ও আর্ট ক্যাম্প

    আহমেদ হাসান ভারতের পূর্বাঞ্চলের গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র সাংস্কৃতিক দিক থেকে যে এত তাৎপর্যপূর্ণ ও নয়নাভিরাম একটি কেন্দ্র তা ঘুণাক্ষরেও আমাদের কারো জানা ছিল না। ভেবেছিলাম, যেমন হয়ে থাকে ললিতকলা বিষয়ক কেন্দ্র, তেমনি হবে। বিশাল এলাকা নিয়ে এই কলাকেন্দ্রটি অবস্থিত। সত্যিকার অর্থেই দেখার ও উপভোগ করার মতো। উঁচু পাহাড়ি স্থানে মিউজিয়াম, দ্বিতলে প্রদর্শনী কেন্দ্র, সংলগ্ন…

  • আশ্চর্য আগুন

    মৃণাল বসুচৌধুরী   সারাক্ষণ মুগ্ধতা চেয়েছো চেয়েছো মধুর ভাষালিপি                 গুহাচিত্রে                        মুগ্ধ পরম্পরা চেয়েছো নিষিদ্ধ মেঘ           চিত্রময় অকালবর্ষণ অলৌকিক সিঁড়ির দুধারে                 স্বচ্ছতোয়া নদীর আশ্লেষে                  চেয়েছো ঘনিষ্ঠ ঠোঁট                          সোহাগী সিঁদুর অনুক্রমে স্বপ্নের বিকল্প কিছু                  বোধির উত্তাপ চেয়েছো অভিজ্ঞ ছায়া                  মেধাশ্রিত প্রেম জতুগৃহ নয় প্রথাহীন পর্যটনে,       সুখের…

  • এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১১

    এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১১

    বাংলাদেশের নবীন কবি-লেখকদের সাহিত্য চর্চা ও সাধনাকে গতিময় এবং তরম্নণদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে এইচএসবিসি এবং কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে। এ বছরও সাহিত্যের চারটি শাখায় চারজন কবি ও লেখককে ২০১১ সালের পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে চতুর্থবার এ পুরস্কার প্রদান করা হচ্ছে। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ,…

  • একাত্তরের স্মৃতিকথা

    নার্গিস জাফর স্বাধীনতার রজতজয়ন্তীর বছর। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা একুশ বছর চাপা পড়েছিল। যে-অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধ হয়েছিল সেই নীতি ও প্রেরণার অভাবে যা ঘটেছিল এই একুশ বছর ধরে তা হলো দুষ্টাচার, দুর্নীতি, সন্ত্রাস ও অবক্ষয়। চাপাপড়া পাথর এখন সরেছে। মুক্তিযুদ্ধের নয় মাসে আমার জীবনের কিছু ঘটনা এখানে তুলে ধরছি। ডায়েরি লেখা আমার অভ্যাস না থাকাতে দিন-তারিখ ঠিকমতো…