2012

  • আমার বাবা

    আহমেদ নাজির তখন আমি অনেক ছোট। কবুতর, মুরগি ইত্যাদি পশুপাখি পোষার প্রতি আমার দারুণ আগ্রহ ছিল। সর্বসাধারণ্যে শিল্পগুরু বলে খ্যাত আমার বাবা সফিউদ্দীন আহমেদ আমার এ-শখ পূরণের ব্যাপারে যথেষ্ট যত্নশীল ছিলেন। তিনি আমার জন্য নানান রকমের কবুতর আর মোরগ-মুরগি কিনে আনতেন। বাবার কাছ থেকেই জেনেছি, আমার দাদা শেখ মতিউদ্দীনেরও ছিল পশুপাখি পোষার বাতিক। দাদাকে দেখতে…

  • পথিকৃৎ শিল্পীদের প্রতিভূ

    এস এম সাইফুল ইসলাম বাংলাদেশের আধুনিক শিল্পকলাচর্চার সূত্রপাত হয়েছে বস্ত্তত ঔপনিবেশিক ভারতের কলকাতায়। এদেশের প্রথম প্রজন্মের পথিকৃৎ শিল্পীরা ভিক্টোরীয় শিল্প-ঐতিহ্য ও আদর্শে প্রবর্তিত কলকাতা আর্ট স্কুলের শিল্পশিক্ষা গ্রহণের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। জয়নুল আবেদিন, সফিউদ্দীন আহমেদ, কামরুল হাসান, আনোয়ারুল হক, শফিকুল আমিন, হাবিবুর রহমান প্রমুখ শিল্পী গত শতাব্দীর ত্রিশ ও চল্লিশের দশকে কলকাতা আর্ট স্কুলের…

  • সফিউদ্দীনের শিল্প-অভিযাত্রা

    রশীদ আমিন উনিশশো সাতচল্লিশ সাল। ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর, এ-বছরই ভারত স্বাধীনতা অর্জন করল। বিষয়টি যেমন একদিকে আনন্দের, পাশাপাশি একটি বেদনার্ত পরিবেশও তৈরি হলো। ভারত ভেঙে দুভাগ হলো – একদিকে পাকিস্তান, অপরদিকে ভারত। আর দাঙ্গার ক্ষত নিয়ে কেওবা ওপারে যাচ্ছে, কেওবা এপারে আসছে। ঠিক এই সময় শিল্পী সফিউদ্দীন কলকাতা ছেড়ে ঢাকা চলে এলেন। অনেকটা…

  • খুঁজে যেন পাই

    মো. মুনিরুজ্জামান ১৯৯৯ সালের এপ্রিলের কোনো এক প্রখর দুপুরের কথা, ভাঙাপথ অতিক্রম করে রিকশা এসে থামলো ধানমন্ডির ৫নং রোডে অবস্থিত গ্যালারি শিল্পাঙ্গনের সামনে। রিকশা থেকে নেমে স্বভাবসুলভ ভঙ্গিতে মৃদুপায় প্রবেশ করলেন গ্যালারি-অভ্যন্তরে। ইতোমধ্যেই গ্যালারি-বারান্দা থেকে দেখামাত্র আমিও এগিয়ে গেলাম। সালাম শেষে অতিথিকে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? ভরদুপুরে আসতে কষ্ট হয়নি তো? ডান হাতে ছাতা উঁচু…

  • আমার শিক্ষক শিল্পগুরু

    আনিসুজ্জামান আনিস সদ্যপ্রয়াত সফিউদ্দীন আহমেদ ’৪৭-উত্তর পূর্ববাংলায় চারু ও কারুকলা আন্দোলনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের অন্যতম সহযোদ্ধা ছিলেন। এদেশের শিল্প-আন্দোলনে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন প্রায় ছয় দশক। প্রধানত ছাপচিত্রী হলেও তৈলচিত্রেও তিনি সৃজনশীলতার সাক্ষর রেখেছেন। দীর্ঘ সময় নিয়ে অাঁকা তাঁর একেকটি তৈলচিত্র বিষয় ও কম্পোজিশনে একেবারেই ভিন্নমাত্রার। মননশীলতার সঙ্গে আপস করেননি তিনি। আশির দশকের শেষদিকে আমরা…

  • বহুমাত্রিক শিল্পী

    শরীফ আতিক-উজ-জামান গত ২০ মে চিরবিদায় নিলেন এদেশের আরেকজন খ্যাতিমান চিত্রশিল্পী সফিউদ্দীন আহমেদ, যাঁর বহুমাত্রিক নির্মাণে ঋদ্ধ হয়েছে এদেশের চিত্রকলার জগৎ। এই চলে যাওয়াকে হয়তো অকালপ্রয়াণ বলা যাবে না, বরং পরিণত বয়সেই তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরও একজন মহান শিল্পীর এ-মৃত্যু শুধু শারীরিক নয়, এ-মৃত্যু সৃষ্টিশীলতারও বটে। তাই তাঁর চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক…

  • আইকন বনাম শিল্পী

    মোস্তফা জামান জয়নুল, কামরুল ও সফিউদ্দীন – প্রথম প্রজন্মের এই তিন শিল্পী বাংলাদেশের সাংস্কৃতিক মানচিত্রে তিন নক্ষত্র হিসেবে পরিগণিত। প্রতিভাধরেরা পূজনীয় ব্যক্তিত্ব হয়ে উঠবেন এবং তাঁরা সমষ্টির বিশ্বে ব্যষ্টির গুণাগুণলব্ধ আচার-বিচারের সূত্রপাত করে সমাজকে নতুন চোখে দেখাতে শেখাবেন, এটাই স্বাভাবিক। অথচ বাঙালিয়ানা ও বাংলাদেশিপনা – এই উভয় ধারার সাংস্কৃতিক বলয়ের যে-ধারণা গত তিরিশ বছরে আমাদের…

  • শুদ্ধতার সাধক

    সৈয়দ আজিজুল হক নববই বছর পূর্ণ হওয়ার এক মাস আগেই জীবন থেকে বিদায় নিলেন সফিউদ্দীন স্যার। বাংলাদেশের পথিকৃৎ শিল্পীদের মধ্যে তিনিই দীর্ঘজীবী হয়েছিলেন। জয়নুল আবেদিন মারা যান মাত্র বাষট্টি বছর বয়সে। আর কামরুল হাসান যান সাতষট্টিতে। এসএম সুলতান তাঁর জীবনের পরিসমাপ্তি ঘটান একাত্তর বছরে। সেদিক থেকে সফিউদ্দীন স্যারই ভাগ্যবান। শুধু তাই নয়, এই দীর্ঘ জীবনে…

  • শিল্পগুরু সফিউদ্দীন

    মিজানুর রহিম ৮ জুন ২০১২ শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে গিয়েছিলাম আমার এক আপনজনের জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য। জানাজা শেষে মসজিদ সংলগ্ন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত কবরস্থানে মন্ত্রমুগ্ধের মতো একাকী প্রবেশ করলাম, যেখানে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিসৌধ। সৌধের ঠিক উত্তরপাশে শিল্পাচার্য জয়নুল আবেদিন আর পটুয়া শিল্পী কামরুল হাসানের সমাধির পাশেই অতিসম্প্রতি ২২ মে…

  • সফিউদ্দীন : মীনাক্ষী দর্পণে

    মইনুদ্দীন খালেদ দৃষ্টি যদি অন্তর্ভেদী না হয় তাহলে সৃজন কী করে সম্ভব। সব সৃষ্টিই তো আত্মার নিজস্ব অবলোকনকে জানান দেয়। ধ্যানস্থ চোখ পর্যবেক্ষণের জোরে উপরিতল খসিয়ে দিয়ে কেবলই তলান্তর বা স্তরান্তরের খবর জানিয়ে দেয়। দুচোখ গলিয়ে দেখলে বিষয়বস্ত্তর নাটকীয় রূপ আবিষ্কৃত হয়ে পড়ে। এই নাটকটা খুব প্রত্যাশিত ছিল শিল্পগুরু সফিউদ্দীনের। মিতভাষী অনুচ্চকণ্ঠ শিল্পীর সঙ্গে কথা…

  • সত্য-সাধনা-বিশ্বাসের প্রতীক

    মতলুব আলী ১৯৪৮ সালে তৎকালীন পূর্ববঙ্গের রীতিমতো একটা বৈরী সামাজিক পরিবেশে ঢাকায় উচ্চতর শিল্প-শিক্ষায়তন বা আর্ট স্কুল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ডাকে যাঁরা এগিয়ে এসেছিলেন এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে একদিন এর পেছনে অক্লান্ত নিঃস্বার্থ পরিশ্রম করেছেন স্বনামখাত সৃজনশিল্পী সফিউদ্দীন আহমেদ তাঁদের অন্যতম। আশির দশকে এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি প্রসঙ্গক্রমে উল্লেখ করেছিলেন :…

  • সর্বশেষ কুলপতির প্রস্থান

    আবুল মনসুর আমাদের দৃশ্যকলা জগতের প্যাট্রিআর্ক বা কুলপতিজনদের সর্বশেষ প্রতিনিধি চলে গেলেন। তাঁর, অর্থাৎ সফিউদ্দীন আহমেদের, প্রয়াণ অনেকগুলি বন্ধনগ্রন্থি ছিন্ন করে দিয়ে গেল। প্রথমত, বিগত শতকের চল্লিশের দশকে কলকাতার আর্ট স্কুলে শিক্ষানবিশিতে শামিল হয়ে যে কজন বাঙালি মুসলমান ভারতের আধুনিক দৃশ্যকলাজগতে নিজেদের যুক্ত করেছিলেন এবং সাতচল্লিশের দেশভাগের পর পূর্ব পাকিস্তানে চারুকলাচর্চার সূচনায় নানাভাবে অবদান রেখেছিলেন…