2012
-
ধাঙড়জীবন কথা
সুব্রত কুমার দাস রামগোলাম হরিশংকর জলদাস প্রথমা ঢাকা, ২০১২ ৩২০ টাকা হরিশংকর জলদাস (জন্ম ১৯৫৫) বাংলাদেশের উপন্যাসে নবাগত এক নাম, যদিও ঔজ্জ্বল্য আর দার্ঢ্যতায় পুষ্ট তাঁর আগমন। এই মাত্র সেদিন, ২০০৮ সালের বইমেলায় তাঁর প্রথম উপন্যাস জলপুত্রের আবির্ভাব এবং প্রথম সে-প্রয়াসেই বাংলাদেশের পাঠকের চিত্তজয়ী তিনি। লেখকের পারিবারিক পেশা এবং উপন্যাসের মানুষদের জীবনাচারের সাজুয্যের কারণে অদ্বৈত…
-
রক্ত কিংবা অগ্নিবৃষ্টির গল্প
মোহাম্মদ আবদুল মাননান ওদের দোষ দেওয়াটা কোনো কাজের কথা নয়। ওরা সীমা ছাড়িয়েছে – তাও বলা যাবে না। যা দেখে এসেছে তার বিশেষ কোনো অন্যথা করেনি ইবন আর ইনিতা। হরহামেশাই দেখছে কাজিনে-কাজিনে সম্পর্ক। যেমন কাছের কাজিনের মধ্যে, তেমন কিছুটা দূরের কাজিনে-কাজিনেও। কোনো কোনো ধর্মে ফার্স্ট কাজিনের মধ্যে বিয়ে প্রচলিত নয়। এসব আবার কেউ মানছে, কেউ…
-
অপরাহ্ণের নীল কষ্ট
শহীদ খান এই যে ভাই আপনার…। আমার পেছনে ঠিক ঘাড়ের ওপর একজন মহিলার কণ্ঠস্বর। আমি ঘাড় ফিরিয়ে দেখি। আমার ঘাড়ের ওপর ঝুলছে একটি হাস্যোজ্জ্বল মুখ। মনে হচ্ছে একতোড়া সাদা গোলাপ মহিলাটির মুখজুড়ে ছড়িয়ে আছে। ফর্সা মুখের হাসিটা চারপাশে দ্যুতি ছড়াচ্ছে। ঘাড় ঘুরিয়ে একবার দেখেই আমি মুখ ফিরিয়ে নিই। আমি সুন্দরী মেয়েদের দিকে তাকাই না। সে…
-
আড়াল
কাজী রাফি কুকুরের একটানা অদ্ভুত ডাকে অনেক ভোরে ঘুম ভাঙল দীপ্তির। মাইকে ভিন্ন ভিন্ন মসজিদ থেকে একের পর এক আজানের শ্রুতিমধুর স্বর ভেসে আসছিল। ঢাকা শহরের বৈশাখি বাতাসে কোনো ঘ্রাণ না থাকলেও ঝিরঝির পাতলা বাতাস বারান্দায় দাঁড়ানো দীপ্তিকে অদ্ভুতভাবে ছোট্টবেলায় নিয়ে গেল। এমনি ফাল্গুন মাসে গ্রামের পথঘাট আর প্রান্তর ভরে থাকত আম-মুকুলের গন্ধে। দীপ্তির ফ্ল্যাটের…
-
বিরিয়ানির প্যাকেটটা
সাদিয়া মাহ্জাবিন ইমাম দেড় বছরের কালো কুচকুচে ছেলেটা যখন থপথপ করে পা ফেলে, কোমড়ে কালো সুতো দিয়ে বাঁধা ঘুনঘুনিটায় শব্দ হয় – টর-টর… টর… টর। মিজানের বুকের ভেতর ভয় ভয় সুখ ধরে যায়। কত সাধ্যসাধনার পর এ-সন্তান। কত মানত, মোমবাতি-শিন্নি – এমনকি একটা খাসিও মানত করা হয়েছিল। তবে এ-খাসি মানতের কথা তার বউ এখনো জানে…
-
দ্রোহ ও দ্রোহীর সমীকরণ
খোন্দকার আশরাফ হোসেন বাংলা কবিতার এক বিস্ময়কর ব্যতিক্রম নজরুলের ‘বিদ্রোহী’, ১৯২২ সালে প্রকাশিত যে-কবিতার নববই বছর পূর্ণ হচ্ছে এ-বছর। ‘বিদ্রোহী’র কোনো পূর্বসূরি নেই; বাংলা কবিতার ঐতিহ্যের মধ্যে এ-কবিতার বীজ নিহিত নেই; ‘বিদ্রোহী’র সার্থক উত্তরাধিকারীও নেই। একক মহিমায়, অননুকরণযোগ্য দৃঢ়তায় একটি মনোলিথের মতো দাঁড়িয়ে রয়েছে কবিতাটি। ‘বিদ্রোহী’কে নিয়ে প্যারোডি করেছেন গোলাম-মোস্তফাদি গৌণ কবিরা, বিদ্রূপ করেছেন শনিবারের…
-
দুর্গম পথের দুঃসাহসী যাত্রী
সিরাজুল ইসলাম চৌধুরী অনেক বছর আগে, তা চার দশকেরও বেশি হবে, নজরুল সম্পর্কে আমি একটি প্রবন্ধ লিখেছিলাম, নাম দিয়েছিলাম ‘উন্মুক্ত পথের স্বচ্ছন্দ যাত্রী’। শিরোনামটি তখন যথার্থই যথার্থই মনে হয়েছিল, নইলে দিলাম কেন? এত বছর পরে এসে নজরুলকে নতুন করে পড়ে এবং তাঁর সম্পর্কে ভেবে আমার ধারণা কি বদলে গেছে? কিছুটা গেছে বটে তবে খুব অল্প।…
-
বাঙালি সংস্কৃতির যুগলদূত
জয়নাল হোসেন বিশ্বে বাংলাদেশ আজ আর অচেনা-অজানা কোনো দেশের নাম নয়। বাংলাদেশের ষোলো কোটি মানুষের অনেকের বিচরণ আজ বিশ্বের সর্বত্র। জ্ঞানে-বিজ্ঞানে-শ্রমের মাধ্যমে বাঙালিদের অবদান বিশ্বের দেশে দেশে আজ আলোচিত ও স্বীকৃত। বিপন্ন মানবতাকে স্বস্তিতে রাখার আর দেশে দেশে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠায় বাঙালিদের অবদান খোদ জাতিসংঘেরও স্বীকৃতি পেয়েছে। বিশ্ববাসী বাংলাদেশকে চেনে শান্তির পারাবতের আবাসস্থল হিসেবে। বাংলাদেশের…
-
নদী কারো নয়
সৈয়দ শামসুল হক \ ১৮\ উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট মাস – হিমালয় দক্ষিণের উপমহাদেশ থেকে – বিশেষ আমাদের এই জলেশ্বরীতে ব্রিটিশ বিদায়ের সেই দিনটি – পাকিস্তানের জন্মলগ্নের চোদ্দই আগস্ট বৃহস্পতিবার, আর হিন্দুস্থান তথা ভারতে পনেরোই আগস্ট শুক্রবার – সেই উন্মত্ত সময়ের বয়ান আমাদের কাছে কে করবে? আমরা কুসমির ঘরে সাইদুর রহমান কন্ট্রাক্টরের মুখে গল্প শুনছিলাম…
-
কবি আবুল হোসেনের সান্নিধ্যে
ইকবাল আজিজ কবি আবুল হোসেনকে মনে হয় আমাদের সাহিত্যের বটবৃক্ষ। আমাদের সাহিত্যে এমন খ্যাতিমান কিংবদন্তি আরো কয়েকজন ছিলেন। আমার সৌভাগ্য, তাঁদের কারো কারো সঙ্গে ঘনিষ্ঠ আত্মিক বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ হয়েছিল আমার। আবুল হোসেনের পাশাপাশি শওকত ওসমান, আহসান হাবীব, শামসুর রাহমান প্রমুখের সান্নিধ্যে নিজেকে বড় বেশি নিরাপদ মনে হতো; এসব প্রবীণ ও অভিজ্ঞ বটবৃক্ষের স্নেহছায়ায়…


