2012
-
অধিকৃত প্যালেস্টাইনের লেখক রাইমা নাজার মেরিম্যান
অনুবাদ : নাজিব ওয়াদুদ প্যালেস্টাইনি লেখায় ইতিহাস, রাজনীতি ও সাহিত্য এমনভাবে পরস্পর জড়াজড়ি করে থাকে যে, তাদের আলাদা করা যায় না। এমনিতে, সাধারণভাবে, আরবি উপন্যাস নিপীড়ক শাসকদের আইন ভাঙার ইতিহাস বহন করে, যাদের পতন সম্প্রতি বিশ্ব প্রত্যক্ষ করেছে। সেন্সরশিপ এড়াতে লেখকরা প্রায়শই রূপক এবং বাস্তবতা ও কল্পনার মিশেলের আশ্রয় নিয়েছেন। যেমন, উদাহরণস্বরূপ, নাগিব মাহফুজের কয়েকটি…
-
একটি মেয়ে
আফসার আমেদ ॥ ২৩ ॥ দূরপাল্লার বাসটা ছাড়তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন ছটা দশ। জুনের মাঝামাঝি, বর্ষাকাল চলছে। আকাশে মেঘ। বাসটা বর্ধমান শহর ছাড়াচ্ছিল ধিমেতালে। গতি এখন হ্রস্ব। বাসের মাঝামাঝি বাঁদিকে টু-সিটে তারা বসেছে। সেঁজুতি আর আলম। আলমের গায়ের পাশেই। আলমের অস্বস্তি হচ্ছিল, তাকে বোঝায় তার কোনো অসুবিধে হচ্ছে না, আলম আরাম করেই বসুক।…
-
জায়গিরদার ও তার কুকুর পান্নালাল প্যাটেল
অনুবাদ : আন্দালিব রাশদী ইংল্যান্ড থেকে ফেরার পর জায়গিরদার এই প্রথম আমাদের গ্রামে আসছেন। সবাই তার আগমনের প্রতীক্ষায়। গায়ের তালাতি (হিসাবরক্ষক) সপ্তাহ ধরে দুধের ভাণ্ড ঠিক রাখছে। কে জানে, কখন বাপুজির অভ্যুদয় ঘটবে। চারপেয়ে চৌকি এবং কাঁথা স্তূপ করা হয়েছে। মুখির (গ্রামের মাতবর) ওপর হুকুম জারি হয়েছে এসময় তার গ্রাম ছেড়ে যাওয়া চলবে না। মুচি,…
-
কবিতার মায়াবী জংশন
শিউল মনজুর মৃত্তিকার ছাইভস্ম কামাল আজাদ উৎস প্রকাশন ঢাকা, ২০১২ ৭০০ টাকা কবিতা বহুদূরের পথ। বহুদূরের পথ পাড়ি দিয়েই তবে একজন কবিকে পৌঁছতে হয় কবিতার জংশনে। যে-জংশনের স্বর্ণালি পতাকা কবিকে হাতছানি দিয়ে ডাকে, প্রলুব্ধ করে, স্বপ্ন দেখায়। এই জংশন অলৌকিক এক মায়াবী জংশন। এই আরাধ্য জংশনে সব কবিই পৌঁছতে চান। অথবা বলা যায়, সব কবিই…
-
নারীর লেখা নারীর কথা
দীপা বন্দ্যোপাধ্যায় মেয়েরা গল্প লিখছেন শুনে উনিশ শতকের প্রায় আশি শতাংশ পুরুষের মনোভাব ছিল ‘আরশোলার পাখি হওয়ার ইচ্ছে হয়েছে।’ বঙ্কিমচন্দ্রের উপন্যাস নায়িকাপ্রধান, তাঁর নায়িকারা আত্মশক্তি এবং গরিমায় নায়কদের ছাপিয়ে গেছে। তারপরও বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত বলেছিলেন ‘নারিকেলের মালা বড় কাজে লাগে না, স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়।’ বাংলার প্রথম আত্মকথার লেখিকা রাসসুন্দরী দেবী স্বামীর ঘোড়াকে দেখে ঘোমটা দিতেন…
-
কূজন
পিয়াস মজিদ মেঘ ও রৌদ্রের গ্রন্থিমূলে বয়ে যায় কত কবরদ্যোতনা। সে হাওয়ার কূলেই তো যাবতীয় কৃষ্ণ জাগরী, স্বপ্নের দ্গি¦লয়। এমন ঈমনকল্যাণ-বসন্তভৈরবী! তবু রাত্রি দুপুরের রাগ ওই তো আমার অনন্ত নিদ্রাবেদিতে। কাননে কাননে জলকরবীর ঢেউ; পুষ্পবহ্নি বেজে ওঠে কারো সুবাসিত করতলে। বন্দরে ভিড়ল রক্তমুখী চাঁদনী।
-
বোট স্টেশন ফায়ার স্টেশন
জলধি হালদার এই জলপ্রান্তরের গোধূলিসন্ধিতে দুরকম ঘণ্টি বাজে একটি লাগাতার, একটি সেভেন শর্ট ওয়ান লং। ঘণ্টি বেজে উঠলেই জাহাজের আনিতে স্পষ্ট রবিনসন ক্রুশো। বুকে লাইফ জ্যাকেট বেঁধে দৌড় দৌড়। বোটের প্ল্যাগ এঁটে, ল্যাসিং খুলে স্টার্নসিট, বোম্যানেরা তৈরি হারবার পিন সরিয়ে বকের গলার মতো ডেভিট ঝুঁকে পড়ে জলের দিকে। আনিতে গোঁফদাড়িওলা ঝাঁকড়াচুলো ক্রুশো আপন মনে হাসছে।…
-
মূর্ত-বিমূর্ততায় শিল্পী রনজিতের শিল্পপ্রয়াস
রবিউল হুসাইন শিল্পী রনজিৎ দাসের দ্বাদশ একক চিত্রপ্রদর্শনী গুলশান-১-এর বেঙ্গল আর্ট লাউঞ্জে গত ৭ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো। প্রদর্শনীটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। শিল্পী এখানে শুদ্ধ মূর্ত বাস্তবতায় বেশ বড়সড় চিত্রপটে মানুষের অবয়ব সৃষ্টি, মুখমণ্ডলের নানান ভঙ্গি, চোখের বিভিন্ন দৃষ্টিপাতের দ্রুত সঞ্চালন – এসব নিয়ে বড় মুনশিয়ানায় প্রকাশ করেছেন। মৃত্তিকার তামাটে বর্ণ দিয়ে…
-
অস্পষ্ট সীমানার সন্ধানে
জাহিদ মুস্তাফা সেই আশির দশক থেকে আমরা দেখছি – বাংলাদেশের কয়েকজন শিল্পীর শিল্পকর্মে উঠে আসছে সামাজিক অসংগতি আর অবক্ষয়ের চিত্র। তাঁদের কাজে দেখেছি মানুষে মানুষে ভেদাভেদ আর বৈষম্যকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরতে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তীকালের রাজনৈতিক অস্থিরতা, হত্যা, ক্যু, সন্ত্রাস সে-সময়কার সমাজজীবনকে তছনছ করে দিয়েছে, রাষ্ট্রকে কলুষিত করেছে। অগণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্র নিজেই হয়ে উঠেছিল নিপীড়ক। সে-সময়কার…
-
কালি ও কলমের ‘ছোটগল্প সংখ্যা’ প্রসঙ্গে
ঈদ অবকাশে কালি ও কলম : ছোটগল্প সংখ্যা ২০১২ পড়ে ওঠা গেলো। এ থেকে প্রাসঙ্গিক কিছু ভাবনা আর এক বিস্মৃতি বয়ান কারণে এই চিঠি। বিগত শতকের পঞ্চাশের দশকে ছোটগল্প যাঁরা লিখছিলেন আর সেইসঙ্গে কবিতাও, এঁদের অন্যতম আবদুল গাফ্ফার চৌধুরীকে বেমালুম ভুলে যাই। প্রধানত মাত্রাবৃত্তেই তাঁর কবিতা আসতো – এ-ছন্দ অনেকের কাছেই তখন বেশ নিত্যনৈমিত্তিক ছিলো…
-
রবীন্দ্রনাথ ও মহাভারত পাঠ-অভিজ্ঞতা
নৃপেন্দ্রলাল দাশ রবীন্দ্রনাথ ও মহাভারত সুব্রত কুমার দাস মূর্ধন্য ঢাকা, ২০১১ ১২০ টাকা মহাভারতকে বলা হয়ে থাকে ভারতীয় চিৎপ্রকর্ষ তথা ধীশক্তির ইতিহাস। ‘ভারত’ – এখানে রাষ্ট্রিক কিংবা ভৌগোলিক অভিধার ভূখণ্ড নয়। ‘ভা’ – অর্থ অলৌকিক আলো, ‘রত’ অর্থ হচ্ছে বিকিরণ। তার সরল ভাবার্থ হচ্ছে – যা চিরকাল আলোর দিব্যতাকে ডেকে আনে। সেই ভাবগত অর্থে মহাভারত…
