2012
-
একটি মেয়ে
আফসার আমেদ \ ২২ \ মা-বাবা বিছানা ছেড়ে কখন উঠে গেছে। কখন সকাল হয়েছে। সেঁজুতি ঘুম থেকে উঠছে না। আচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। কতদিন পর গ্রামের বাড়িতে এসেছে, সেই আনন্দে বিছানায় শুয়ে আরাম খাচ্ছে। সহজে উঠবে না। শুয়ে-শুয়েই বাড়ির হালচাল সব বুঝতে পারছে। দাদা নবকুমার আজ কোর্টে যায়নি। রূপ বারবার এসে পিসিকে দেখে গেছে। পুকুরে…
-
নদী কারো নয়
সৈয়দ শামসুল হক \ ২১ \ আজ থেকে নদী তবে আর আমার নয়! এই আধকোশা এতকাল পরে তবে পর হয়ে গেলো। এখন সে সীমান্তের ওপারে! আর, সীমান্তই কাকে বলে? কোনো রেখা তো দৃষ্টিপথে নাই। আছে! র্যা ডক্লিফ সাহেবের টেবিলে বিছানো বাংলার মানচিত্রের বুকে লাল পেন্সিলের দাগ! যেন রক্তধারা! রক্তের রেখার ওপারে এখন আধকোশা। ওপারের ওই…
-
নারীগণ
আবু সাঈদ তুলু সম্প্রতি বাংলাদেশের তারুণ্যদীপ্ত নাট্যদল ‘পালাকার’ মঞ্চে এনেছে নারীগণ শিরোনামে নাট্য। নাটকটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনায় আতাউর রহমান। গত ১৩ অক্টোবর, ২০১২ ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীর ওপর ভিত্তি করে উপনিবেশ সৃষ্টিস্বরূপ, নাট্যবস্ত্ত, উপস্থাপন-কৌশল, শিল্পমূল্য ও উপস্থাপন-মনস্তত্ত্ব অনুসন্ধানই লেখাটির লক্ষ্য বা…
-
প্রলাপ
তারক রেজ হাতের তালুতে এক টাকার কয়েন। কখন থেকে যে ধরা আছে কে জানে! অনেকক্ষণ ভেবেছে। কে দিয়েছে মনে নেই। শুধু একটাই প্রশ্ন, ভিখিরি মনে করে দিলো নাকি! খুব রাগ হচ্ছিল। জটা-ধরা মাথাটা এককালে বোতাম ছিল, এখন গিট্টি দেওয়া। উদোম গা। এগুলো কি সব ভিখিরির চিহ্ন! এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে মনে পড়ে গেল, আইববাস…
-
সর্বনাম
জফির সেতু লোকটা সত্যিই আচানক। পোশাকের মতোই তার কথাবার্তা অসংলগ্ন, ছেঁড়াছেঁড়া। যেমন তামুকে চুমুক দিতে দিতে বলল, আসলে আমরা গতকাল ছিলাম নির্বোধ, বিবেচনাহীন আর নীচ! লোকটার দার্শনিকতা ও কালচেতনা আমাকে ভাবিত করে তুলল। আমি বললাম, আর আজ? জয় আমাকে বাধা দিলো, প্রশ্ন করছিস কেন? শুনতে থাক। তারপর লোকটাকে অনুরোধের স্বরে বলে, কাকা, আপনি বলে যান।…
-
মাহবুবের কুটিরশিল্প
মোস্তফা তারিকুল আহসান ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও মাহবুবের চাকরি হয়নি। তখন ওর আবার ছানাপোনাও হয়েছে একখানা, তো তিনখানা মুখের আহার সে জোগায় কী করে? এতদিন তবু আশা ছিল। এখন তো কিছুই নেই। প্রিয় একজন শিক্ষক বুদ্ধি দিলেন, তুমি বরং এমফিল বা পিএইচ-ডি কোর্সে ভর্তি হয়ে যাও। কিছু মাসোয়ারাও পাবে, আর পরেরবার চাকরি পাওয়ার জন্য…
-
বিজ্ঞান ও সমাজ
শফিক উজ জামান বাংলাদেশ বিজ্ঞান চর্চা : প্রবাসী বিজ্ঞানীর ভাবনা ড. গোলাম আবু জাকারিয়া যে-কোনো দেশের অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক অবিচ্ছেদ্য। পৃথিবীতে এমন একটি দেশও পাওয়া যাবে না, যে-দেশটি উন্নত অথচ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে পশ্চাৎপদ। অন্যদিকে একটি দেশ যত দরিদ্র, বিজ্ঞান ও প্রযুক্তিতেও ততই অনগ্রসর। অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে শিল্প-বিপ্লবের অনুঘটক হিসেবে কাজ…
-
পর্বত থেকে পতন : জীবনের ট্র্যাজেডি
হাসিন অনুপমা আজহারী তুমি সন্ধ্যার মেঘমালা সৈয়দ আনওয়ারুল হাফিজ শুদ্ধস্বর ঢাকা, ২০১২ ১৭৫ টাকা সৈয়দ আনওয়ারুল হাফিজ-রচিত তুমি সন্ধ্যার মেঘমালা বইটিতে মূলত পর্বতারোহীর জীবনচিত্র প্রস্ফুটিত হয়েছে। বইয়ের যে-দিকগুলো আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য মনে হয়েছে, সেগুলো আমি নিম্নে বর্ণনা করছি। আমরা অনেকেই প্রায়শ পর্বতারোহণের কল্পনা করেছি। যে-কোনো কার্য সম্পাদনের পূর্বে প্রাসঙ্গিক প্রশিক্ষণের আবশ্যকতা রয়েছে, যেটি পর্বতারোহীর…
-
ভ্রমণকথা বয়ানের ভিন্ন মাত্রা
রফিকউল্লাহ খান শাকুর মজিদের দুটি বই অবসর ঢাকা, ২০১২ ভ্রমণ করে, পৃথিবীতে এমন লোকের অভাব নেই। কিন্তু প্রকৃত ভ্রমণকাহিনির অনেক অভাব। প্রকৃত ভ্রমণকাহিনিতে লেখকের বস্ত্ত-অভিজ্ঞতার সূত্রে পাঠকের কাছে উন্মোচিত হতে পারে বিশ্বজগতের নতুন-নতুন বিষয়-অভিজ্ঞতার দ্বার। রবীন্দ্রনাথ বলেছেন, ‘ভ্রমণকারী মন/ ভ্রমণ করার তীর্থ তাহার আপন ঘরের কোণ।’ আমার তো মনে হয় ঘরের কোণের এই ভ্রমণসাধনাকে পরিপূর্ণ…
-
দ্বৈত প্রাপ্তির স্মারক
গওহর গালিব লোকপুরাণ জনসমাজ ও কথাশিল্প বিশ্বজিৎ ঘোষ নান্দনিক ঢাকা, ২০১২ ২৮০ টাকা বাংলা কথাসাহিত্যের আলোচনা-সমালোচনা, মূল্যায়ন পুনর্মূল্যায়ন নিয়ে লিখছেন অনেকেই। দুই বাংলা মিলিয়ে যে ক’জন পরিশ্রমী গবেষক তাঁদের শ্রমলব্ধ আয়াস দ্বারা বাংলা কথাসাহিত্যকে, কথাসাহিত্যের নির্যাসকে আমাদের সামনে তুলে ধরেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ তাঁদের মধ্যে অন্যতম। ড. ঘোষ মূলত প্রাবন্ধিক-গবেষক, তিনি সাহিত্য নিয়ে লিখছেন দীর্ঘদিন…
-
রবীন্দ্রনাথকে ঘিরে এক আত্মমুখচ্ছবি
সৌভিক রেজা প্রভাতসূর্য রবীন্দ্রনাথ সার্ধশত জন্মবর্ষ স্মরণ সম্পাদক : ভীষ্মদেব চৌধুরী নবযুগ প্রকাশনী ঢাকা, ২০১১ ৮০০ টাকা শরৎচন্দ্রের সূত্রে ‘সার্বভৌম কবি’ রবীন্দ্রনাথকে এই বিশেষণে অভিহিত করেছিলেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, ‘সর্বভূমিতে তাঁর বিচরণ, সর্বক্ষেত্রে তাঁর ব্যাপ্তি, সর্বদেশে তাঁর অধিষ্ঠান, সর্বমানবীয় আস্বাদে ও আকুলতায় তাঁর শিল্পীসত্তার পুষ্টি, সর্বজনের অন্তরে তাঁর অধিকার।’ অন্যদিকে, তারও…

