2012
-
নন্দিত নরকের কথাকার
শচীন দাশ চলে গেলেন বাংলাদেশের সর্বকালের সেরা জনপ্রিয় কথাকার হুমায়ূন আহমেদ। কিছুদিন ধরেই কোলনের ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য উড়েও গিয়েছিলেন আমেরিকা। কিন্তু শেষরক্ষা আর হলো না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রায় বছরখানেক নিজের সঙ্গে লড়াই চালাতে চালাতে অবশেষে গত জুলাইয়ে তিনি প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল চৌষট্টি। হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩…
-
একজন হুমায়ূন ও কথার শৈল্পিক চর্চা
কামরুজ্জামান জাহাঙ্গীর কথাশিল্পী হুমায়ূন আহমেদ নিজেকে নিজের কাছে সর্বতোই রেখেছেন; আবার যেন কিছুই রাখেননি। নিজেকে নিয়ে তেমন কথা তাঁর নেই। এই জনপদের এমন বাঙালি মধ্যবিত্ত পাওয়া যাবে না, যেখানে কোনো না কোনো হুমায়ূন নেই। মাল্টিকালার হুমায়ূনের দেখা পাই আমরা। তিনি যে সাহিত্যের সেই কৌশলী কূটনীতিক, যেখানে তিনি প্রায় বাস্তবত সলাজ-নির্বাক থাকেন, আর তাঁকে নিয়ে তাঁর…
-
হুমায়ূন : এক আশ্চর্য প্রতিভার গল্
আনিসুল হক হুমায়ূন আহমেদকে নিয়ে কথা বলতে গিয়ে দুজন লেখকের নাম পাড়ব। একজন মানিক বন্দ্যোপাধ্যায়, আরেকজন সতীনাথ ভাদুড়ী। মানিক বন্দ্যোপাধ্যায় ও হুমায়ূন আহমেদ দুজনেরই অতি অল্প বয়সের লেখা আশ্চর্য পরিমিত ও পরিণত। এরকম উদাহরণ বিশ্বসাহিত্যে এবং বাংলা সাহিত্যে নিশ্চয়ই আরো পাওয়া যাবে, কিন্তু আমি হুমায়ূন আহমেদের সহজাত প্রতিভার কথা বলতে গিয়ে মানিককেই বেছে নিচ্ছি। মানিক…
-
জ্যোৎস্না, বৃষ্টি আর অন্ধকারের গল্প
পূরবী বসু ‘স্মৃতি সে সুখের-ই হোক আর বেদনার-ই হোক, সব সময়েই করুণ।’ হুমায়ূন আহমেদ (নন্দিত নরকে, ১৩৭৯, পৃ ৭১) প্রকৃতির কাছাকাছি যেতে এবং থাকতে হুমায়ূন আহমেদের প্রচণ্ড আগ্রহ ছিল। তাই নানান রকম গাছগাছালি, ফুলপাতা যেমন পছন্দ ছিল তার, তেমনি ভীষণভাবে তার পছন্দের ছিল জ্যোৎøা আর বৃষ্টি। গত জানুয়ারিতে দেশে যাওয়ার সময়, হুমায়ূন বিশেষভাবে বলে দিয়েছিল…
-
সূচিপত্র
বি দে শে র চি ঠি ৫৭ গ্রীষ্মবিদায়ের কাব্য – মনজুরুল হক ছো ট গ ল্প ৫৯ মেট্রো ও মন্থন – তিলোত্তমা মজুমদার ৬৩ এইসব মনভোলানো দোলা – মোহাম্মদ আযাদ ৬৬ কিডনির কারবার – নাসিমা আনিস ৬৯ জাঁকড় – নাহার মনিকা অ নু বা দ গ ল্প ৮৬ অকম্মার ঢেঁকি – (ইটালো ক্যালভিনো) ভাষান্তর :…
-
কোথায় হারালো ধ্রুপদী প্রেম
নাহার ফরিদ খান মনে হয় বোধশূন্য মাথা নিয়ে ঘুরছি আজকাল পাখির গান ছাড়াই যেন শুরু হয় সকাল এলোমেলো ভাবনার আবর্তে ঘূর্ণায়মান জীবন প্রসন্ন সকাল, বিষণœ বিকেল উন্মনা করে না অপার সমুদ্র কাছে ডাকে না হাতছানিতে সবুজ অরণ্য আর ফুলপাখি মুগ্ধ করে না চন্দ্রালোকিত প্রহর স্বপ্নাচ্ছন্ন করে না মন রুপালি বৃষ্টিতে ভেজে না বসন হৃদয়ের নীলাকাশে…
-
জাঁকড়
নাহার মনিকা রাস্তার ওপর বেড়াটা দেখলে ময়নার মন কোঁকড়া হয়, যেন একটা সুচ-বসানো সুতার গোল্লা, কেউ কোনো নেড়িকুত্তাকে – ‘আ তু তু, দে দৌড়’ – বলে সুতার বলটা ছুড়ে দিলো, অমনি গড়িয়ে গড়িয়ে কিছুটা খুলে, কিছুটা জট পাকিয়ে ঢালের কাছে গিয়ে ঝুপ। তারপর ঢাল থেকে গা-ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েই রাস্তার সঙ্গে একাট্টা, তারপর পার হওয়ার…
-
গ্রীষ্মবিদায়ের কাব্য
মনজুরুল হক চার ঋতুর দেশ জাপানে প্রতিটি ঋতু তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য নিয়ে ধরা দেয়। ফলে ঋতুর পালাবদলও উৎসাহী মানুষের দৃষ্টি এড়িয়ে যায় না। গ্রীষ্মের সেরকম এক নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে সিকাডা বা ঘুর্ঘুরে পোকার বিরামহীন কান্না। এই কান্নার মধ্যেও সময়ের হেরফের লক্ষণীয়ভাবে ফুটে ওঠে। গ্রীষ্মের শুরু আর শেষদিকের সেই কান্নার সুরে বিস্তর পার্থক্য লক্ষ করা…
-
জর্জদার সেঞ্চুরি
শঙ্করলাল ভট্টাচার্য রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষের উদ্যাপনে বাঙালি কেমন করেই জানি ভুলে রইল যে, এ-বছরটায় ১৫০তম জন্মদিন বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও। এই বাইশে শ্রাবণে কবির সপ্ততিতম মৃত্যুবার্ষিকীও স্মরণ করল বাঙালি; কিন্তু এখনো কীরকম সে ভুলে থাকছে ৬ ভাদ্র তারিখটা (ব্রাহ্ম সমাজের পত্তনের তারিখও এটা), যেদিন এ-বছর শতবর্ষে পা দিচ্ছেন কবির গানের সেই যুগন্ধর শিল্পীটি – দেবব্রত বিশ্বাস।…
-
আইটিআই থিয়েটার উৎসব-২০১২
আ বু সা ঈ দ তু লু ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ কেন্দ্র গত ২৭ মে-৩ জুন, ২০১২ পর্যন্ত বাংলাদেশের শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার ও স্টুডিও থিয়েটার হলে আয়োজন করে একাদশ আন্তর্জাতিক নাট্যোৎসব, সেমিনার ও ওয়ার্কশপের। এ উৎসবে সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আন্তর্জাতিক নাট্যোৎসব উল্লিখিত হলেও মূলত এশিয়ার দেশগুলোর মধ্যকার নাট্য পরিবেশন হয়েছে।…
-
শিল্পভাষার ব্যাকরণ
শুদ্ধ বন্দ্যোপাধ্যায় Atonko kali, Nasrin Begum শিল্প কী জিনিস – এ-প্রশ্নের নানাবিধ উত্তর-অনুত্তর আছে; থাকবেও। কিন্তু শিল্পের যে-বৈশিষ্ট্যটি সবার কাছেই এক, তা হলো এর পরিবর্তনশীলতা। শিল্প কিংবা শিল্পচর্চা কখনই এক জায়গায় দাঁড়িয়ে থাকেনি। সভ্যতার সঙ্গে সঙ্গে মানুষের দর্শন ও নন্দন চিন্তার মতোই বদলেছে তার জল, স্থল ও হাওয়া। চলেছে পরীক্ষা-নিরীক্ষা আর নতুনভাবে দেখার খেলা। বিশ্লেষণের…

