2013

  • আমাদের কবিতাধারা ও শামসুর রাহমান

    শহীদ ইকবাল হুমায়ুন আজাদ বলেছেন : ‘১৯৬০ বাঙালি মুসলমানের আধুনিক হয়ে ওঠার বছর; তাঁদের কবিতার আধুনিকতা আয়ত্তের বছর।’ কেন? কারণ, শামসুর রাহমানের প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে বের হয় ১৯৬০ সালে। ‘বইটির নামই বিকিরণ ক’রে নতুন চেতনা, এবং কল্পনাকে সরল রোমান্টিকতা-আশাউচ্ছ্বাস থেকে বিরত করে এক জটিল গভীর নিঃসীম আলোড়নের মধ্যে প্রবিষ্ট করে দেয়।’ এরপর দ্বিতীয়…

  • ওম সাবিত্রী! ওম!

    সনৎকুমার সাহা যতদূর মনে পড়ে, ১৯৫৭-য় মানিক বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পর কলকাতার এক জনপ্রিয় মাসিক পত্রিকা তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তরুণ এবং নতুন লেখকদের উপন্যাস রচনায় এক প্রতিযোগিতার আয়োজন করে। আয়তনের কোনো সীমা বেঁধে দেওয়া ছিল কিনা, আজ আর স্মরণে আসছে না। তবে পূর্বপরিচয় থাকলে লেখক প্রতিযোগিতায় গণ্য হবেন না, এমন একটা শর্ত জুড়ে দেওয়া…

  • প্রচ্ছদ-পরিচিতি

    বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে যেসব শিল্পীর আবির্ভাব বাংলাদেশের চিত্রকলার ধারাকে সমৃদ্ধ করেছিল, সৈয়দ জাহাঙ্গীর তাঁদের অন্যতম। ১৯৫৫ সালে তিনি ঢাকার চারুকলা ইন্সটিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর পরপরই লক্ষ করা যায় তাঁর কাজে সমকালীন মার্কিন চিত্রকলার প্রভাব – আমাদের শিল্পক্ষেত্রে তা তৃপ্তিকর বৈচিত্র্যের সৃষ্টি করে। এই সময় থেকে তাঁর সৃজন শিল্পানুরাগীদের মধ্যে বিশেষ আনুকূল্য লাভ করে। সৈয়দ জাহাঙ্গীর…

  • সূচিপত্র

    ৮প্র ব ন্ধ ২৫ লোককথার কিংবদন্তি ধারা : শীলা বসাকের অনুসন্ধান l মনিরুজ্জামান ৩১ বঙ্কিমের রোহিণী ও রবীন্দ্রনাথের বিনোদিনী l অনুপম হাসান ৩৮ অমূর্তের সম্ভাবনা l অলোকরঞ্জন দাশগুপ্ত ছো ট গ ল্প ৪৫ অদ্ভুত ক্ষমতা, নমনীয় অহঙ্কার l আবুল মোমেন ৫১ মা ও মেয়ে l মীনাক্ষী সেন ৫৭ লব্ধ ভিক্ষুকসমগ্র l মহীবুল আজিজ ৬২ পরি-দর্শন…

  • জীবনের সমান চুমুক খোন্দকার আশরাফ হোসেন

    মন্ময় জাফর খোন্দকার আশরাফ হোসেন (১৯৫০-২০১৩) একজন সুদক্ষ কবি ছিলেন। তাঁর তিন রমণীর ক্বাসিদা, পার্থ তোমার তীব্র তীর কিংবা জীবনের সমান চুমুক যাঁরা পড়েছেন, আমার এ-মূল্যায়নের সঙ্গে তাঁরা একমত হবেন। দীর্ঘকাল সম্পাদনা করেছেন একবিংশ –  যার পতাকাতলে নির্ভয়ে পিতার মতো আশ্রয় দিয়েছিলেন বহু নবীন কবিকে যাঁরা খুঁজে ফিরছিলেন কবিতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম। আশরাফ হোসেনের পৌরোহিত্যে…

  • নিসর্গের বিমূর্ত ছন্দ

    মোবাশ্বির আলম মজুমদার বাংলার মাটির কোলে বেড়ে উঠেছেন গণেশ হালুই। ভারতবর্ষ আলাদা হলো ব্রিটিশ ঔপনিবেশিকতা থেকে, সে-সময়ই ময়মনসিংহের জামালপুরের পৈতৃক নিবাস ছেড়ে ভারতের কলকাতায় চলে যান তিনি। কৈশোরে পা দিয়েছেন মাত্র। তাঁর বয়স বাড়ে সংগ্রাম আর উত্তাল সময়ের মাঝে। মস্তিষ্কে দানা বাঁধে সংগ্রাম। শপথ নিলেন, সময়ের কথা বলবেন ক্যানভাসে। দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ছবির সঙ্গে।…

  • চিত্রনিভা চৌধুরী কাছে যবে ছিল পাশে হল না যাওয়া

    নিসার হোসেন শিল্পী চিত্রনিভা চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন ১৯১৩ খ্রিষ্টাব্দের ২৭ নভেম্বর অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। জিয়াগঞ্জেই ছিল তার মা শরৎকুমারী দেবীর পৈতৃক নিবাস। তবে তাঁর পিতা রেল বিভাগের ডাক্তার ভগবানচন্দ্র বসু ছিলেন চাঁদপুরনিবাসী এবং তাঁর কর্মক্ষেত্র ছিল বিহারের গোমেতে (বর্তমান ঝাড়খন্ডে?)। ১৯২৭ সালে নোয়াখালি জেলার লামচর অঞ্চলের প্রখ্যাত জমিদার ঈশ্বরচন্দ্র চৌধুরীর পুত্র নিরঞ্জন চৌধুরীর…

  • নদী কারো নয়

    \ ২৭ \   মকবুল হোসেনের ঘুম ভেঙে যায়। রাত এখন কত? নির্ণয় তার নাই। কোথায় সে আছে তারও কোনো নির্ণয় নাই। প্রথমে সে মনে করে চাটগাঁয়ে বোধহয় আছে, সার্কিট হাউসের কামরায়, চাটগাঁয় সে এসেছে একটা সাহিত্যসভায় যোগ দিতে। পরমুহূর্তেই ঘোরটা ভেঙে যায় – এই চাটগাঁ থেকে ফিরেই তো সে বুয়ার কাছে জানতে পেয়েছিলো তার…

  • চশমার উত্তরাধিকার

    হারিসুল হক আমার চশমাটা নিয়ে আয় হারু, খুব সাবধান পড়ে না যেন… আববার আয়েশি ফরমান। ইজি চেয়ারে শোয়া পিতা হাতে ধরা খবরের কাগজ স্বচ্ছ কাচের ভেতর নেচে ওঠা সংবাদমাছ – থেকে থেকে গম্ভীর হয়ে ওঠা।   এখন আমার বিকেল বাইফোকাল লেন্সে সেঁটে থাকা সমুদয় দেখা। দিগরাল রেখা বেয়ে উঠে আসা দুর্বার লতানো জিভ কানের পেছন…

  • এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৩

    এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৩

    বাংলাদেশের নবীন কবি-লেখকদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিময় এবং তরুণদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে এইচএসবিসি এবং কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে। এই পুরস্কার নবীন লেখকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। ষষ্ঠবারের মতো এবারও কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ গবেষণা, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও শিশু-কিশোর সাহিত্য – এই পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে।…

  • কেউ কেউ যখন চলে যায়

    ইকবাল আজিজ কেউ কেউ যখন চলে যায়, মিথ্যেবাদীদের জগৎ তখন আলস্যে ঘুমায় অবিকল চারিদিক আচ্ছন্ন করে বৃষ্টি নামে এ-শহরে বংশাল রোডে সদরঘাটে ফরাশগঞ্জে গেন্ডারিয়ায় ঝিরিঝিরি বৃষ্টি কিংবা বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি মহাখালী উত্তরায় কেউ কেউ চলে যায়, কেউ পথ হাঁটে অবিকল আগের মতো এ-জীবনে জয়ী কে? পরাজিত কারা? কারা স্বপ্নাচ্ছন্ন?   বহুকাল ধরে পথগুলি যেন পথের মতো…

  • অপার্থিব সেই রাত

    মারুফ রায়হান   নদীতীর বারান্দায় মধ্যরাত চুম্বনে চুম্বনে আশ্চর্য বিহবল – চাঁদ নেই তবু জোছনা অপার রচিত হয়েছে এইখানে অভিনব অভিসার দুটি নরনারী জানে এই রাত স্বপ্নমূল্যে পাওয়া হয়তোবা ভোরে এ-সৌন্দর্য মিলাবে ধুলায়, তবু যতক্ষণ জীবন্ত এ-রাত ততক্ষণই স্বর্গসুখ ওঁৎ পেতে থাকে যদি দোজখ তো থাক – অধরের অনিঃশেষ তৃষ্ণা নিয়ে অন্ধকার আরো ঘন হোক…