2014

  • বিচ্ছেদের কবিতা

    সরকার মাসুদ   সন্ধ্যার আল্পনা শেষ জঙ্গলবাড়ির ঢালে ঝলমল করছে আলোপোকা! শেয়ালেরা বালাজন নদীর চড়ায়। মনে-মনে ওই পোকাদের ডাকো, সূর্যোদয়ে বটপাতার ঝিলিমিলি আর চাবির গোছার মতো ধানশীষে অকালশিশির দেখে নির্বিকার থাকো। তেঁতুলতলায় ভাঙা নৌকার পাটাতনে মনউদাস থাকো। রাতের খোঁপা থেকে ঝরে যাবে কালো সৌরভ অতনু বকুল ফুটবে ভোরবেলা তোমার অনুভবে ছিলে তোমার ভেতর শুধুই তোমার,…

  • প্রকৃত শ্রাবণে

    হারিসুল হক   এখন সকাল তবু মনে হয় জেগে আছি অশেষ রাত্রির ভিতর। যেন ঘুম নয় যেন তন্দ্রাচ্ছন্ন বোধের ভিতর ডনরন্তর হেঁটে যাচ্ছি ছায়াময় আমি দ্বিতীয় আমার সাথে   তবে কি মৃত আমি বেঁচে আছি এই ছলনায় মেলাচ্ছি সম্মোহিত পা প্রীত-জনপদে   আমি কি কারুর প্রেত নাকি আমার শরীরেরও কোনো ভিন্নরূপ আছে আলো কিংবা বর্ধিষ্ণু…

  • পিঠার খোলায় ভেজে ওঠা

    হেনরী স্বপন   পিঁপড়েও পিঠা খেতে আসবে না, মুষ্টি তুলে ভরা কলসিতে রাখা চালের গুঁড়োয় মায়ের হাতের গন্ধ নেই। ডানায় পালক নেই; উড়ে আসবো কী করে? গালিচায় আলাদিনের জাদু নেই; আকাশের মাপে মাপে শুধু অন্ধকার লেগে আছে খড়ের আগুনে পুড়ে গেছে পুচ্ছ কোনো আওয়াজ নেই; কাহারবা পেখম মেলব এসে আগুনের পাশে বসবো – পিঠার ছাঁচে…

  • বেনিয়ামিন নেতানিয়াহু, শুনুন তবে

    হাফিজ রশিদ খান   গাজা উপত্যকার শিশুরা আমার কেউ না ওদের হাসির লোভে চকোলেট নিয়ে যাওয়া কোনো আত্মীয়ও আমি নই   ওদের একশজনে বিশজন শিশু ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতাক্ত-রক্তাক্ত হয়ে ঝরে যাচ্ছে – ছাদে পোষা কবুতরে দানা খাওয়াতে গিয়ে দুদিন আগে আরো তিনজন   বোঝা গেল : দখলদারের বিরুদ্ধে দাঁড়ানো তেজস্বী মা ও বাবার খুদে কিন্তু…

  • আড়াল-সৌন্দর্য

    মাহমুদ কামাল   ছন্দকে সরিয়ে কিংবা বের করে দিলে কবিতা শরীর হয় আড়াল সৌন্দর্য ধ্বনিসাম্য ব্যতিরেকে অর্থহীন শব্দগুচ্ছ প্রায়োগিক প্রকৌশলে যতই নিপুণ হোক অরণ্যসংকুল পথে ঘটে বিড়ম্বনা। অস্থিতির স্থিতিস্থাপকতা টুকরো সুতোকে যদি প্রাকৃতদর্শন থেকে ছন্দের ভেতর বাড়ি স্রোতস্বিনী করে সংবিৎ প্রত্যয়সহ জীবনের গতি ও প্রগতি আড়ালকে উড়ালের সাথে নিয়ে যায় আকাশভ্রমণে   ছন্দহীন শব্দগুচ্ছ আর…

  • কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

    কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

    বাংলাদেশের নবীন কবি-লেখকদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিময় এবং তরুণদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে এইচএসবিসি এবং কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছিল। এই পুরস্কার তরুণ কবি ও লেখকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে এসেছে। সপ্তমবারের মতো এবার সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম এককভাবে কবিতা, কথাসাহিত্য…

  • প্রাণের মানুষ আছে প্রাণে

    এম এম আকাশ দূরের মানুষ সরদারভাই ১৯৭২-৭৫ এই সময়টা ছিল এক স্বপ্নেভরা সময়। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ শেষে আমরা একগুচ্ছ স্বপ্নে বিভোর কিশোর-তরুণ-যুবক দেশে ফিরে এসেছি। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তখন সদ্য প্রকাশিত পোস্টারই তৈরি করে দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। সেই অনিন্দ্যসুন্দর পোস্টারে লেখা হয়েছে : লাখো শহীদের মৃত্যুতে মুক্ত স্বদেশ এসো দেশ গড়ি! এরকম…

  • নাডিন গর্ডিমারের মহাপ্রয়াণ

    আলী আহমদ গত শতকের ষাটের দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দক্ষিণ আফ্রিকার প্রকট বর্ণবৈষম্যবাদ সম্পর্কে আমরা প্রথম তীব্রভাবে সচেতন হয়ে উঠি, এবং আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে কেউ কেউ সে-বিষয় নিয়ে পত্র-পত্রিকায় দু-একটি প্রবন্ধ-নিবন্ধও লিখতে শুরু করে। তখন চলমান ভিয়েতনাম যুদ্ধের প্রতি প্রায় সার্বিক মনোযোগ, ও ১৯৬৭-এর সংক্ষিপ্ত আরব-ইসরায়েলিযুদ্ধের ব্যাপক প্রচার সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকা আমাদের মন থেকে…

  • মেঘমল্লার : বাংলা চলচ্চিত্রের সুদিনের ইঙ্গিত

    এন রাশেদ চৌধুরী বাংলাদেশে জীবনঘনিষ্ঠ, শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ ও এর প্রসারে সম্প্রতি এগিয়ে এসেছে ‘বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম’। তরুণ চলচ্চিত্র-নির্মাতা গড়ে তোলার পাশাপাশি এর কয়েকটি অঙ্গপ্রতিষ্ঠান যুক্ত হয়েছে নানারকম চলচ্চিত্র নির্মাণ, এর বিপণন ও পরিবেশনে। এ উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র অনুদান ২০১৩ ও বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের…

  • দুষ্কালের দুঃখগীত

    বসন্ত রায় চৌধুরী ‘যতটা হয়েছি আলো, তার চেয়ে পুড়ে গেছি বেশি।’ কবিতার লাইনটি ময়ূখ চৌধুরীর লেখা। মনে হয়, মানুষ এ-যাত্রায় বেঁচে গেল। দুঃসহ স্মৃতি তাদের তাড়িয়ে বেড়ায়। স্মৃতিই মানুষকে জাগিয়ে রাখে। বস্ত্রবালিকাদের দুঃসহ স্মৃতি শুধু একবার করে মনে করায় কেমন ছিল রানা প্লাজার সেই দিন? তাজরীন ফ্যাশনসে জ্বলে ওঠা আগুনের ফুলকি? মানুষ কতটা আর বেঁচে…

  • ঘন বর্ণবুনটের চিত্রপটে

    জাহিদ মুস্তাফা নিয়ামুল বারী একজন শিল্পী ও ভাস্কর। চট্টগ্রামে জন্মগ্রহণকারী এই শিল্পী এখন বসবাস করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ব্রুকলিনে। ‘ক্ষণিকের ইতিবৃত্ত’ শিরোনামে তাঁর একটি একক চিত্রপ্রদর্শনী হয়ে গেল ঢাকায় বেঙ্গল শিল্পালয়ে। ১২ আগস্ট ২০১৪ শুরু হয়ে এটি চলেছে ৩০ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা ৮২টি। এর অধিকাংশ কাজ ছোট-ছোট ক্যানভাসে অাঁকা, বেশকিছু কাজ চারকোলে ড্রইংকেন্দ্রিক।…

  • আদিবাসী জীবনের বৃত্তান্ত

    রবিন পাল   সোনার সিঁড়ির উপকথা অঞ্জলি লাহিড়ী   দে’জ পাবলিশিং কলকাতা, ২০১১   ২৫০ ভারতীয় টাকা   আদিবাসী সমাজের ক্রমবিকাশ, আদি জনজাতির সঙ্গে বহিরাগত মিশনারি এবং সাম্রাজ্যবাদীদের সম্পর্ক ও সংঘাত উপন্যাস-সৃজনে বারংবার দেখা গেছে। এ-ধরনের উপন্যাসে মিথের ভূমিকা প্রায়ই লক্ষ করা যাবে। মিথ এক পুরাগল্প, যাতে অতিলৌকিক সত্তার প্রাধান্য, মিথ জাতি-গোষ্ঠীর সৃজনের কথা বলে,…