2016
-
শামসুর রাহমানের মুক্তিযুদ্ধের কবিতা
চৌধুরী শাহজাহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় জীবনের একটি গুরম্নত্বপূর্ণ অধ্যায়। বাঙালি জাতি দীর্ঘ নয় মাস পাকিস্তানি সেনাবাহিনীর বিরম্নদ্ধে অবিরাম সংগ্রাম করে অর্জন করে মাতৃভূমির স্বাধীনতা। প্রকৃতপক্ষে এই স্বাধীনতার উন্মেষ ঘটেছিল ১৯৫২ সালের ২১ ফেব্রম্নয়ারির ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে। একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তা চূড়ান্ত রূপ লাভ করে। একুশের ভাষা-আন্দোলনকে নিয়ে যেমন উন্নত কবিতা রচিত হয়েছে, তেমনি রচিত…
-
রবীন্দ্রনাথের ব্রহ্মসংগীত : মাতৃকল্পের রূপক
বেগম আকতার কামাল টিএস এলিয়ট তো বটেই, উত্তরাধুনিক তাত্ত্বিকেরাও খুব বেশি জোরেশোরে জানান যে, লেখা থেকে লেখককে মুছে ফেলাই বাঞ্ছনীয়। কোনো রচনা পঠনপাঠনে লেখকের জীবনী ও আত্মপ্রসঙ্গ খুব একটা কাজের কথা নয়। কারণ লেখায় ও তাঁর ভাষায় লেখক যা বলতে চান, তা অন্তর্ঘাত করে অন্য কিছু লেখা হয়ে যায়, যা পাঠকেরা আবিষ্কার ও চিহ্নিত করতে…
-
প্রচ্ছদ পরিচিতি
নদী সিরিজ আবদুর রাজ্জাক বাংলাদেশের প্রথম প্রজন্মের শিল্পীদের একজন। তাঁর চিত্রে প্রকৃতির অমত্মর্নিহিত সৌন্দর্য নতুন মাত্রা নিয়ে উন্মোচিত হয়েছে। প্রকৃতিকে তিনি নানা দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করেছেন। ছাত্রাবস্থায় তিনি জলরঙে সিদ্ধি অর্জন করেন। বিশেষত তাঁর জলরঙে করা পঞ্চাশের ঢাকা শহর ও শহরতলির অঞ্চলভিত্তিক চিত্রগুচ্ছ তৎকালীন ঢাকার বাসত্মবতার দলিল হয়ে আছে। ১৯৫৪ সালে তিনি ঢাকা আর্ট ইনস্টিটিউট…
-
সূচিপত্র
প্র ব ন্ধ ১৫ শরৎবাবুর নায়িকারা তপস্যা ঘোষ ২৩ ‘Gitanjali second series’ ও সি. এফ. অ্যান্ডরুজ : একটি নেপথ্য কাহিনি সুভাষ মুখোপাধ্যায় ৩১ রফিক আজাদ : চুনিয়া থেকে বিরিশিরি আহমেদ মাওলা ৬৭ চরিত্রর দুই কেতা : প্রতিক্ষেপ আর প্রতিধ্বনি রামকৃষ্ণ ভট্টাচার্য ১০৭ দুই স্রষ্টাকে নিয়ে সামান্য কথা আহমাদ ইশতিয়াক ছো…
-
অনুবাদে আগুনপাখি
সনৎকুমার সাহা The Firebird | হাসান আজিজুল হক অনুবাদ : আলী আহমেদ অক্ষর-পত্র | কলকাতা | ২০১৫ | ৪০০ টাকা আগেই জেনেছিলাম, আলী আহমদ হাসান আজিজুল হকের আগুনপাখি ইংরেজিতে অনুবাদ করেছেন। এখন দেখছি, তা ছেপে বেরিয়েছে। এখান থেকেই। অবাকও হয়েছি। আলী আহমদের যোগ্যতা নিয়ে যে কোনো সংশয় আছে তা নয়। তাঁর পড়াশোনার বিসত্মার আমাকে অভিভূত করে। বিদেশি…
-
খুশবন্ত সিংয়ের আত্মজীবনী ও নিষেধাজ্ঞার মামলা
ভূমিকা ও অনুবাদ আন্দালিব রাশদী আদালতের নিষেধাজ্ঞার কারণে খুশবন্ত সিংয়ের আত্মজীবনী Truth, Love & a Little Malice-এর প্রকাশনা ছয় বছর আটকে ছিল। এ-গ্রন্থের একটি ছোট অধ্যায় ‘Gandhis and Anands’ ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত হয়। ইন্দিরা গান্ধি শুধু ভারতের প্রধানমন্ত্রীই ছিলেন না, প্রধানমন্ত্রী অবস্থায় রাজিব ও সঞ্জয়ের মা এবং সোনিয়া ও মানেকার শাশুড়িও ছিলেন। সে-সময়…
-
ইবসেন, মিলার ও সত্যজিৎ রায়ের অ্যান এনিমি অব দ্য পিপল
কামালউদ্দিন নীলু অতীতকে পরিবর্তন করতে হবে বর্তমানের সাহায্যে, যতটা বর্তমান পরিচালিত হয় অতীতের দ্বারা – টি.এস. এলিয়ট আমার এ-লেখাতে আমি প্রথমেই আলোচনা করব কীভাবে এবং কেন আমি অ্যান এনিমি অব দ্য পিপল নাটকটিকে আজ ১৩৩ বছর পরেও বলছি অত্যন্ত শক্তিশালী এবং প্রাসঙ্গিক। নাটকটির অনুবাদ ও রূপান্তর কীভাবে ভিন্ন-ভিন্ন সংস্কৃতিতে পুনর্সৃজনের ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছে, সে-বিষয়েও…
-
পটেশ্বরী
শঙ্করলাল ভট্টাচার্য দশম কিস্তি ও যত বলছে ‘আমি ক্ষত রেখে যাব’ আমি হাসছি। সেই ক্ষতেরই যেন আভাস এর পরে পরেই ইন্দুকে লেখা আমার চিঠিতে… একটি অতি অসাধারণ ইংরেজের সঙ্গে আলাপ হয়েছে। মা হয়তো ওর বিষয়ে তোকে লিখেছে, যাতে কিনা ওর সম্পর্কে তোর ভয়ানক ভুল কিছু ধারণাও গজিয়েছে। সত্যি বলতে কী, ওরকম অপূর্ব, মনে…
-
নদী কারো নয়
সৈয়দ শামসুল হক \ ৪৫ \ হরিচরণ নামে যে কেউ একজন জলেশ^রীতে এতকাল ছিল, মানুষেরা যেন ভুলেই ছিল, আজ তার মৃত্যু-সংবাদ পেয়ে সবাই হঠাৎ জেগে ওঠে। হরিচরণের বিষয়ে বাজারে কাছারির মাঠে ইস্টিশানের আড্ডায় কত কথাই না গল্পের ফুলঝুরি হয়ে ওঠে। প্রাচীন কেউ-কেউ বিশেষ একটি কথা স্মরণ করে ওঠে হরিচরণের বাবা রাধাচরণের বিষয়ে। সে-কথা…
-
মাধুর্যময় ও মনোগ্রাহী স্মৃতিকথা
আবুল হাসনাত রেহমান সোবহানকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দূর থেকেই শ্রদ্ধা করে এসেছি। তাঁর সঙ্গে কোনোদিন আলাপ হয়নি। সুযোগ হয়েছিল দু-একবার। কিন্তু সাহসে কুলোয়নি। যে-মানুষটি দুই অর্থনীতির অন্যতম প্রবক্তা এবং শোনা যায়, ছয় দফা প্রণয়নে এবং আড়ালে থেকে আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেস্টো প্রণয়নে বৃহৎ ভূমিকা রেখেছেন অনেকের মধ্যে, তাঁর সঙ্গে কথা বলার জন্য যে-প্রস্ত্ততি প্রয়োজন, তা আমার…
-
চিত্রকলায় জীবনকথা
ইব্রাহিম ফাত্তাহ গত শতকের আশির দশকের শিল্পী শামীম সুব্রানা এই প্রথম একক চিত্রপ্রদর্শনী করলেন ঢাকার ধানম–তে তাজ-লিলি সেন্টারের গ্যালারি ২১-এ। ২০১১ থেকে ২০১৫ সাল – এই পাঁচ বছরে আঁকা শিল্পীর চলিস্নশটি ছবি নিয়ে এ-আয়োজন। এ প্রদর্শনীর আয়োজন হয়েছে শিল্পীর অকালপ্রয়াত সমত্মান অধ্যাপক খান সরওয়ার মুরশীদের দৌহিত্র সাবাব মুরশীদের জন্মদিন স্মরণে। ২০০৫ সালে মাত্র পনেরো বছর…
-
জলরঙে জানা অজানার গল্প
জাহিদ মুস্তফা অনুকূল একটি সাংস্কৃতিক পরিম-লে বেড়ে ওঠেও শিল্পী সাঈদা কামাল নিভৃতচারী। গত শতকের সত্তরের দশকে শিল্পীজীবনের সূত্রপাত তাঁর। আমাদের শিল্প-ভুবনে তিনি স্বনামে সুপরিচিত। স্নেহশীলা জননী কবি সুফিয়া কামালের ব্যক্তিত্ব ও সৃজনশীলতার গুণাবলি তাঁর মধ্যেও সঞ্চারিত হয়েছে। জলরং ছবি আঁকায় তাঁর পারঙ্গমতা আমাদের চারুশিল্পাঙ্গনে স্বীকৃত। ঢাকার ধানম–তে এডওয়ার্ড কেনেডি সেন্টারে শিল্পী সাঈদা কামাল টুলুর নবম…
