মুজিবুল হক কবীর

  • শামসুর রাহমানের কবিতার ছন্দ-সৌন্দর্য

    শামসুর রাহমানের কবিতার ছন্দ-সৌন্দর্য

    শুধু ভাব ভাষা নয়, কবিতার প্রাণ হচ্ছে ছন্দ। ছন্দ মূলত কবি ব্যক্তিত্ব ও চারিত্র্য, বিশেষ প্রবণতাকে রূপদান করে। সুধীন দত্ত বিষ্ণু দে’র চোরাবালি কাব্যের সমালোচনা প্রসঙ্গে বলেছিলেন – ‘আমার বিবেচনায় কবি-প্রতিভার একমাত্র অভিজ্ঞানপত্র ছন্দ-স্বাচ্ছন্দ্য’। ছন্দকেই গুরুত্ব দিয়েছেন সুধীন দত্ত। কোন ছন্দে কবি তাঁর কবিতা লিখবেন, ভাবনাকে-অনুভূতিকে-উপলব্ধিকে কোন ছন্দে বন্দি করবেন তা কবি মাত্রেই ভালো জানেন।…

  • উন্মোচিত হচ্ছি আমি

    ভোরের আলোয়উন্মোচিত হচ্ছি আমি,পত্রপুঞ্জের অবগুণ্ঠন ভাঙছি ধীরে,গুমরে-ওঠা, আটকে-পড়া, নির্বাসনে পড়ে-থাকাশব্দ আমার চাই;অনুভবের জায়গা খালি –দূরাগত শব্দ কেন কাছে আসতে নাই?রক্তে বুঝি অভিজ্ঞতার রূপায়ণে ছোট্ট পোকা ডাকে,আকাশছোঁয়া শব্দদ্যুতি কোথায় লুকিয়ে থাকে? ঊর্ধ্বমুখী বৃক্ষ ছুঁয়ে সন্ধ্যা যখন নামে,উড়তে-থাকা শব্দগুলো রুদ্ধদ্বারে থামে;প্রেতের ছায়ায় অন্যরকম ভূমিচিত্র উঠছে জেগে,সতেজ শব্দ বাঁধছে বাসা হৃদয়জুড়ে;দিন-রাত্রির অস্তিগর্ভে নেতিবাদের অনুষঙ্গ ঘোরে,চকিতে ওই বিচ্ছুরণে জীবন-মৃত্যুর…

  • জলবতী নারী

    মুজিবুল হক কবীর   আমার কবিতা দাঁড়ায় সংকটে, বিরহে তোমার পাশে – ঋতুর নিয়মে যখন আকাশ ছেয়ে যায় মেঘের আঁচলে গভীর বিচ্ছেদ বাড়ে, আষাঢ়-শ্রাবণ মাসে, আসে বৃষ্টি, জলের সংসার – যেন বৃষ্টিজলে ক্ষয়ে যায় হৃদয়ের ভার – তুমি আছ কাছে – তবু মনে হয় বেড়ে গেছে ব্যবধান, প্রান্তরেখা ছেড়ে যেন আকাশসমান। যদি বৃষ্টি বুনোট দিবসে…