অনীক মাহমুদ
-
বাসন্তী সংবাদ
বসন্তের দিন যায় কামিনীর গলা কেন মালাহীন? খোঁপা কেন ফুলহীন রতিকান্ত সখা? সময়ের ধামা ধরে মোসায়েব কোকিলেরা পাতাহীন ডালে ডালে নাচে, কাকের গাজন আজ সবচেয়ে বেশি, রাজপথে কানাগলি ডাস্টবিন জঞ্জালের সমস্ত রসদ ওদের দখলে আজ। ওরা কিশলয়ে মুখ গুঁজে বুনে যায় পিকপুষ্ট, ভাগাড়ের কটুগন্ধে দিনরাত দাপাদাপি করে কাকগুলো ঝাঁক বেঁধে হয়ে ওঠে হরবোলা কোকিলের ডামি।…
