আবিদ আনোয়ার

  • মরণের সাথে একত্রবাস

    আলো-আঁধারিতে ডোরাকাটা রাত – বাঘ যেনো সাদাকালো! চিত্রা হরিণী পাশ ফিরে শোয়, চেতনাচেতনে, শয়নে-স্বপনে ধলপহরের আলো। দু-দুটি শাবক প্রসব করেও সন্তানহারা শেষে – একটি গিয়েছে চিতাদের পেটে, আরেকটা গেছে পাতকিনী ঝড় আইলার জলে ভেসে। মরণের সাথে একত্রবাস নিয়তির লেখা বিধি – হরিণের পিছে ধাবমান ভয় মহাসত্যের অকাট্য তথা প্রকাশ্য প্রতিনিধি।