এমন ধূসর

  • এমন ধূসর

    তুমি যদি না-ই চাও তাকে আমিও চাইবো না এ দহনভার শ্যামল এ ঘর-দোরে কেবা চায় বলো এমন ধূসর সকাল… প্লাবনে ভাসাও যদি পুরানো মুখচ্ছবি নাকফুল ঘাস-বাড়ি বিবাহবাসর নূপুর জলে ভাসাও তবে অনাথ প্রেম দূরবনগন্ধবহ স্মৃতি; তুমি যদি না-ই চাও তাকে আমিও চাইবো না এ দহনভার শ্যামল এ ঘর-দোরে কেবা চায় বলো এমন ধূসর সকাল?