দিলারা হাফিজ

  • প্রিয় মানুষ সৈয়দ মনজুরুল ইসলাম

    প্রিয় মানুষ সৈয়দ মনজুরুল ইসলাম

    চলতি বছর ১০ই অক্টোবর আকস্মিকভাবে প্রয়াত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি ছিলেন একজন যশস্বী শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়েছেন, পড়িয়েছেন। ছিলেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি। তাঁর ছাত্র কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নয়, সারাদেশের শিক্ষার্থীদের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ। ২০২০ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের…

  • সে তো, আজন্ম পিপাসার জলে হতাশার আধেক নুন

    মনে পড়ে না : সুখ নিয়ে সাত-সতেরো ভাবনায় কবিতা লিখতে চেয়েছে – বিবাগী এই মন! স্বল্প-আয়ুর সুখ? কবিতা লেখার টেবিল অবধি যেতে যেতে ফিরে গেছে সে অন্যের সিংহ-দরোজায় – বিষণ্ণতা? আনন্দের বিপরীত স্রোতে তীরের ফলার মতো ছুটে এসে, ভেঙেছে সে হৃদয়, হৃদয়ের নিঃসঙ্গতা ও একাকিত্ব! দুঃখ? কারণে অকারণে সে আমার বুকের মধ্যে মায়াবন-বিহারিণী, অথৈ বেনোজলে…

  • আমার কালি ও কলম, আমাদের কালি ও কলম

    আমার কালি ও কলম, আমাদের কালি ও কলম

    কালি ও কলম বাংলাদেশের শুদ্ধ সাহিত্য ধারায় এক অনন্য প্রগতিশীল সাহিত্যপত্রিকার নাম। ২০০৪ সালে প্রথম কালি ও কলম সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিষয়ক বাংলা মাসিক পত্রিকা হিসেবে যখন আমাদের হাতে এলো, যারপরনাই আনন্দে আমরা কবি-লেখক-শিল্পী-সাহিত্যিকবৃন্দ তুমুলভাবে অভিনন্দন জানিয়েছিলাম। আপ্লুত হয়েছিলাম একজন কবি হিসেবে, এই জন্যে যে, নতুন এক শুদ্ধতম পরিসর পেলাম, যেখানে নিজের সৃষ্টিশীল কাজ প্রকাশের…

  • আমার কোনো সাহস নেই

    পিস্তল চালাবো? সেই সাহস ছিলো না, মিছিলে স্লোগান দেবো? কণ্ঠে সুর নেই। জলেভাসা পানা কিংবা তার চেয়ে কিছু কম স্রোতে একা ভাসি, সাহস করি না; কোনো যৌনগন্ধী শব্দ ব্যবহারে আমি আনত লজ্জায় মরে যাই কেন যেন, লোকে খুব মন্দ ভাবে যদি, সেই ভয়ে রতিক্রিয়া, বীর্যধন কিংবা মৈথুনের মতো শব্দ উচ্চারণ করি না সরবে নিজের ভেতরে…

  • কবি শামসুর রাহমান কবিদের জন্যে তিনি ছিলেন রাহমান ভাই …

    কবি শামসুর রাহমান কবিদের জন্যে তিনি ছিলেন রাহমান ভাই …

    এক : ব্যক্তিগত স্মৃতি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবির মুকুটে যিনি শোভিত ছিলেন সর্বক্ষণ, সেই অগ্রজ, প্রায় প্রত্যেক অনুজ কবির কাছে প্রিয় রাহমান ভাই হিসেবে অধিক পরিচিত ও ততোধিক আপনজন। সুস্মিত সেই অনাবিল হাসির কাছে যেন অবলীলায় সব আবদার পেশ করা যেত অনায়াসে। দৈনিক বাংলার অফিসে কিংবা তাঁর শ্যামলীর বাড়িতে গেলে প্রথমেই দেখতে পেতাম…

  • কবি ও সম্পাদক আবুল হাসনাত

    কবি ও সম্পাদক আবুল হাসনাত

    কবি মাহমুদ আল জামান নামটি ছদ্মাবরণ হলেও খুব কি অচেনা? নিশ্চয় নয়। নিভৃতচারী এই কবিকে ছদ্মনামেই চেনে বাংলাভাষার কাব্যবিশ্ব। অপরদিকে আদর্শবান এক সাহিত্য-সম্পাদক, যিনি আবুল হাসনাত নামে অধিক পরিচিত। অত্যন্ত বাক-প্রমিতি, নির্মোহ ও নিরপেক্ষ মননের এক অসাধারণ সম্পাদক হিসেবে তিনি দেশের কবি, লেখক, সাহিত্যিকদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন সগৌরবে। ফলে পোশাকি নামটি পরিচিতি পেয়েছে…

  • ছবি

    (জাতির পিতার শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি) আমার হাতে কিছু রং ছিলো, ছবি আঁকতে পারতাম মাইকেল অ্যাঞ্জেলোর সিসটিন চ্যাপেলের মতো নয়, রাফায়েল কিংবা লিওনার্দো দা ভিঞ্চির মতো না হোক; সেই রঙে আমি আজ জাতির পিতার ছবি আঁকতে চাই, আমার আনাড়ি হাতে। জলরঙে সে-মুখাবয়ব খুব তেজোদীপ্ত হবে না হয়তো তেলরঙে অবশ্যই আমি আঁকতে পারবো সেই ছবি; স্বাধীন ভূখণ্ডের…

  • ত্রয়ী

    ১. এই তো সেদিন অস্থিরতায়           কাটলো কটা দিন,  কথায় ছিলো ফুল্ল আগুন           বয়স অর্বাচীন। ২. তোমায় দেখে বুঝতে পারি           বয়স বাড়ার ঝড়  ঈশান কোণে কাঁপছে কালো           দৃষ্টি অনুর্বর।। ৩. তুমি বড় হলে সাধু           আমি ছোট চোর;  দুজনার দিকে চেয়ে আছে           দুইটি কবর।।