কাজল বন্দ্যোপাধ্যায়

  • সৈয়দ মনজুরুল ইসলাম : এক গভীর অবলোকন

    সৈয়দ মনজুরুল ইসলাম : এক গভীর অবলোকন

    ইংরেজি বিভাগে আমাদের ব্যাচের শিক্ষার্থীরা সৈয়দ মনজুরুল ইসলামকে খুব বেশি সময় শিক্ষক হিসেবে পাননি। দ্রুতই তিনি গবেষণার কাজ নিয়ে সম্ভবত কানাডায় চলে যান। তখন তাঁর চুলে বাবড়ি, সোনালি ফ্রেমের গোল কাচের চশমা। শুধু দেখেছি রশীদ-ঠাকুরতা সেমিনার কক্ষের কাছে নিজের অফিসকক্ষের দরজার তালা খুলে ঢুকছেন কিংবা বন্ধ করছেন। তারপর কোথাও যাচ্ছেন খুব দ্রুতপায়ে। এই দ্রুতগতি আমার…

  • হায়াৎ মামুদ : সদাহাস্য পেলব লেখক

    হায়াৎ মামুদ : সদাহাস্য পেলব লেখক

    নানা কারণেই নিশ্চয় – হামীম কামরুল হক আমাকে হায়াৎ মামুদ সম্পর্কে তাঁর সর্বাধিক গুরুত্বপূর্ণ বক্তব্যে বললেন যে, হায়াৎ মামুদ ছাত্রছাত্রীকে ব্যতিক্রমহীনভাবে যে-কথাটি বলতেন তা হচ্ছে, বাংলা গদ্য এবং পদ্য শেখার জন্য তারা যেন বঙ্কিম এবং মধুসূদন পড়ে, জানে। সম্প্রতি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূল্য সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে অনিয়মিতভাবে দুটো কোর্স পড়াই। সেখানে হামীম কামরুল…

  • রবির ‘ল্যাবরেটরি’তে নারীর ক্ষমতা

    রবির ‘ল্যাবরেটরি’তে নারীর ক্ষমতা

    গত শতকের শেষ দশকের শেষ দিকটাতে ঢাকার জাতীয় জাদুঘরে ডা. আহম্মদ রফিকের নেতৃত্বাধীন রবীন্দ্র চর্চা কেন্দ্র থেকে আয়োজন করা হয়েছিল দুদিনব্যাপী এক সেমিনার। তাতে উপস্থাপিত আমার প্রবন্ধের শিরোনাম ছিল ‘রবীন্দ্রনাথের দৃষ্টিতে ধর্মীয় মৌলবাদ’। বোধ করি, আমার প্রায়-অকাট্য বিশ্লেষণে অসহিষ্ণু হয়ে পড়েছিলেন একজন আলোচক, তিনি বেশ প্রতিভারও পরিচয় দিলেন, যখন ‘রবীন্দ্র মৌলবাদ’-এর মতো একটি শব্দবন্ধ হাজির…

  • কখন যে মুক্তি

    কাজল বন্দ্যোপাধ্যায়   কখন যে ছোট, খুব ছোট হয়ে গেছে আমার পৃথিবী টেরও পাইনি। এই তো সেদিন মহাবিশ্ব ছিল আমার ভাবনায়, বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় ছিল আমার আকুল আগ্রহ, সাধারণ অণু-পরমাণুর নিয়ম-কানুনে, যাবতীয় ন্যায়-অন্যায়ে।   তারপর একদিন হতভম্ব হয়ে দেখতে পেলাম ছোট-ছোট ঘরের ভেতরে কী জমে আছে দীর্ঘকাল, বাগাড়ম্বরকারী মানুষের ভেতরে, কতো পুরনো আর প্রায়-পাকা সব…

  • দুটি কবিতা

    কাজল বন্দ্যোপাধ্যায় অরণ্য : অহমের   হিংস্রতায় ভরা ছিল বনের জীবন, আতঙ্কে ভরা, এক-চুলের জন্যে রক্ষা হওয়ার প্রাণ ছিল তার; মানুষ কোথায় গেল?   এভাবে সে হলো। তবে এভাবে হওয়া জন্ম দেয় হওয়ার প্রকান্ড বোধের। আর এই তার হওয়া, না-হওয়াও : দ্বি-ধার অহম শাঁখের করাত হয়ে দুদিকে গেল, চতুর্দিকে, যা অরণ্যের চেহারার নয় আর, তবু…

  • আলবার্ট চিনুয়ালুমোগু আচেবে প্রয়াণে প্রাসঙ্গিক চিন্তা : বাংলাদেশে

    কাজল বন্দ্যোপাধ্যায় বিশ্ব গণমাধ্যমে সাহিত্য-সংক্রান্ত সর্বশেষ টাটকা খবর : চিনুয়া আচেবে আর নেই। অনেক ফোন পেলাম। সচরাচর এমন ঘটে না। ঢাকার আচেবে-উৎসাহীদের একজন হিসেবে ২০০৮ সালে দিনব্যাপী একটি আন্তর্জাতিক কনফারেন্সের উদ্যোগ নিয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল সে-সম্মেলন। আরো নানাভাবে বন্ধুরা, ছাত্রছাত্রী আমার আচেবে-উৎসাহ সম্পর্কে জানেন। আচেবের দেশবাসী- লেখক ওলে সোয়িংকার নাটক…

  • সভ্যতা কার কতো

    তোমার মহল তোমার দিকেই নত- কুর্নিশরত। তাতেই সে উন্নত? তারই সুখ্যাতি যতো? পিঁপড়েপ্রতিম যারা, ক্ষুদে আর ছেঁড়াখোড়া, তারা ঠিক মাপকাঠি, প্রবল-বেহুঁশ কল ছেড়ে দিয়ে বেসিনে ভাসাও অহেতুক শত-শত পিঁপড়েকে স্নিগ্ধ বিহানবেলা, তারা ঠিক মাপকাঠি সভ্যতা কার কতো বর্বরতার রূপ! তবে, তারও কি মিলবে পার? হেলাফেলা করে কারও কি মিলেছে ভেলা?