চাবি

  • চাবি

    আমার পুরোনো অফিসে গিয়েছিলাম সেদিন। যে-চেয়ারে আমি বসতাম, সেখানে এখন অন্যজন। দেখলাম ঠিক সে-রকম ফাইল আসছে, ফাইলে সই হচ্ছে। একবার এই টেলিফোন বেজে উঠছে, একবার ওই টেলিফোন। একবার ইনি আসছেন, একবার উনি। ‘স্যার…!’ ‘ভাই…!’ ‘চমৎকার! সুন্দর! দুর্দান্ত!’ – এইসব শব্দ ঘুরছিল ঘরময়। আর ‘আমি একটা পাণ্ডুলিপি জমা দিয়েছিলাম।’ ‘আমার পত্রিকার একটি বিশেষ সংখ্যা বের করতে…