চিলেকোঠার সেপাই : উপন্যাসের আঙ্গিকে ক্ষয়িষ্ণু ব্যক্তি-মানুষ

  • চিলেকোঠার সেপাই : উপন্যাসের আঙ্গিকে ক্ষয়িষ্ণু ব্যক্তি-মানুষ

    উপন্যাস আধুনিক শিল্পাঙ্গিক। আধুনিক সময় ও সমাজবাস্তবতাকে ধারণ করার প্রয়াস থেকেই উপন্যাসের জন্ম। উপন্যাসের ফর্ম ইউরোপ থেকে আগত। বাংলা সাহিত্যে সফল উপন্যাসকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪)। তাঁর আগে উপন্যাস-রচনার নিরন্তর চেষ্টা চলেছে। একাধারে সৃষ্টিপ্রতিভা ও আধুনিক সময়-নির্মাণ প্রয়াস-প্রক্রিয়ার দুর্বলতা সে-সময়ের এ-ক্ষেত্রকে স্থৈর্যের মধ্যে আবদ্ধ রাখে। এমনটা সত্য, এ স্থিরতার জন্য বাঙালির সংস্কৃতিচর্চার পরিবেশ ও পরিস্থিতির আড়ষ্টতা…