শহীদ ইকবাল

  • গোলাপ তুমি সুন্দর হয়ে উঠলে… 

    গোলাপ তুমি সুন্দর হয়ে উঠলে… 

    যা কিছু সুন্দর আমি তাদের আরো সুন্দর করে তুলতে চাই। পাহাড়, নদী কিংবা পাতা-ঝরার সিম্ফনি আমার কাছে সুন্দর। বুদ্ধদেব বসু খুব তীব্রভাবে বহুকিছু সুন্দর করে তোলেন। বিস্ময়কর তাঁর, কালিদাস-বিবরণী – বিশেষত মেঘদূত। যা হোক, প্লেটো তাঁর ‘অনুকরণ-তত্ত্ব’, সেটি খুব মজার ও উপভোগ্য বলেই শিরোধার্য। নির্বাসিত কবিদের গালাগালি দিয়েও সর্বোচ্চ সুন্দরের তত্ত্ব তিনিই দিতে পেরেছিলেন। ওতে…

  • বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার ‘শব্দতন্তুজাল’

    বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার ‘শব্দতন্তুজাল’

    বিশ শতকের রিমার্কেবল স্প্যানিশ কবি আন্তোনিও মাচাদো (১৮৭৫-১৯৩৯) বলেছেন : ‘কবিদের হাতে রয়েছে সূক্ষ্ম তন্তু, এই তন্তু দিয়ে আমাদের স্বপ্ন, শুধুই স্বপ্ন, বুনে যেতে হবে।’ আমাদের কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে (১৯২০-৮৫) নিয়ে শঙ্খ ঘোষ বলেছিলেন : ‘চেতনা থেকে অবচেতনের, রূপারতি থেকে লীনরূপতার, একাকী থেকে মহাসৃষ্টির মুখোমুখি হবার মতো এমন ঘনতাময় কবিতার অভিজ্ঞতা বড়ো সহজে মেলে না।’…

  • মকবুলা মনজুরের জীবনকালের মন্দিরা

    মকবুলা মনজুরের জীবনকালের মন্দিরা

    মকবুলা মনজুর (১৯৩৮-২০২০) আমাদের কথাসাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক। শক্তিশালী লেখক হয়েও তিনি এ-সময়ে তেমন পাদপ্রদীপের আলোয় আসেননি। কোনোদিন প্রচারও চাননি। প্রচারবিমুখ এ-লেখক গল্প-উপন্যাস মিলে একটা সময়ধারায় নিছক কম লেখেননি। তাঁর লেখালেখির কিছু উদাহরণ : আর এক জীবন (১৯৬৮), জলরং ছবি (১৯৮৪), অবসন্ন গান (১৯৮২), বৈশাখে শীর্ণ নদী (১৯৮৩), আত্মজ ও আমরা (১৯৮৮), অচেনা নক্ষত্র (১৯৯০), পতিতা…

  • রিজিয়া রহমানের ঔপন্যাসিক দৃষ্টিকোণ

    রিজিয়া রহমানের ঔপন্যাসিক দৃষ্টিকোণ

    আমাদের পূর্ব-বাংলায় সাতচল্লিশের আগেই উপন্যাস লেখা শুরু হয়; প্রায় চল্লিশ থেকেই। রিজিয়া রহমান (১৯৩৯-২০১৯) তার একটু পরে। মূলত বাংলাদেশের উপন্যাসের যে-বুনিয়াদ গড়ে তোলেন শওকত ওসমান, আবু রুশ্দ, সৈয়দ ওয়ালীউল্লাহ্, আবু জাফর শামসুদ্দীন, শামসুদ্দীন আবুল কালাম প্রমুখ, সে-ধারাতেই এই স্বাধীন বাংলাদেশে রিজিয়া রহমানের লেখালেখি শুরু। যদিও তাঁর প্রথম উপন্যাস ঘর ভাঙা ঘর লেখা শুরু হয় ১৯৬৭-৬৮-র…

  • বিষাদ-সিন্ধুর মানস-পরিচর্যা : এ-সময়ের চোখে

    বিষাদ-সিন্ধুর মানস-পরিচর্যা : এ-সময়ের চোখে

    ছোট্টবেলার কিছু স্মৃতি, আত্মভঞ্জন শর্তে, পাঠকদের বলতে চাই। প্রসঙ্গ বিষাদ-সিন্ধুর গল্প। রাত্রির লণ্ঠনের আলোয় তখন – সুর করে পিতা পাঠ করছেন হাসান-হোসেন বা মাসহাব কাক্কার গল্প। মা ও তাঁর সন্তানরা অশ্রু ও ভয় নিয়ে তা শুনে চলেছেন। বুঝি সত্যিই আঁধার-ঘনানো অন্ধকারে দুলদুল ঘোড়ায় আসীন হোসেন খুব বিপদগ্রস্ত। অন্ধকারে হেঁটে আসছেন বুঝি তিনি! এমনটা চলছিল প্রায়…

  • নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস :  সমাজ ও ইতিহাস-চেতনার অনুষঙ্গ

    নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস : সমাজ ও ইতিহাস-চেতনার অনুষঙ্গ

    এ -বছর কথাশিল্পী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের (১৩২৫-৭৭) জন্মশতবর্ষ। বাংলা কথাসাহিত্যের তিনি অনন্য ও বিশিষ্ট লেখক। প্রতিভাসম্পন্ন ও প্রজ্ঞাদীপ্তও বটে। মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তাঁর বারো খণ্ডের রচনাবলিতে যে গল্প ও উপন্যাস সন্নিবিষ্ট হয়েছে, তাতে জীবনদর্শনের নতুন অভিপ্রায় চিহ্নিত। ইতিহাস, রাজনীতি, আর্থ-সমাজ আখ্যানবদ্ধ হয়েছে নতুন অর্থে, নতুন প্রত্যয়ে। নারায়ণ গঙ্গোপাধ্যায় সমসাময়িকদের থেকে আলাদা, নিছক গল্প লেখার…

  • কাঞ্চনগ্রাম উপন্যাসে জীবন-বাস্তবতা

    কাঞ্চনগ্রাম: শামসুদ্দীন আবুল কালাম সাহিত্য প্রকাশ ঢাকা, ১৯৯৮, দাম : ৩৫০ টাকা শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬-৯৭) বিভাগোত্তর বাংলাদেশের পঞ্চাশের দশকের বিশিষ্ট কথাসাহিত্যিক। কাশবনের কন্যা (১৯৫৫) তাঁর বহুল আলোচিত ও জনপ্রিয় উপন্যাস। কাঞ্চনগ্রাম (১৯৯৮) লেখকের কয়েক দশকের সাহিত্য-চর্চার নির্যাস। উপন্যাসটির পটভূমি, চরিত্র-চিত্রণ, কাহিনীবর্ণন ব্যাপক ও দীর্ঘায়ত। নবতর প্রস্তাবনায় তাঁর এ-উপন্যাসে যে-আঙ্গিক রূপায়িত হয়েছে সেখানে মানবজীবন-বীক্ষণের পর্বে…

  • মননচিন্তার বিবর্তন-বাঙালি ও বাংলাদেশ

    বাংলাদেশ ও বাঙালি এক অর্থের – সমার্থবোধকের দ্যোতনায় তা হাজার বছর অতিক্রম করেছে। আমার দেশকে আমি চিনি হাজার বছরের ব্যবধানে; অনেক চড়াই-উৎরাই আর সংগ্রাম আছে তার ভেতরে। সংগ্রাম আর শক্তি ছাড়া সে বড় হয়নি। পাইয়ে দেওয়া বা হঠাৎ করে পাওয়া স্বাধীনতা কোনো জাতির জন্ম দিতে পারে না ব০ পারেনি কখনো। সমস্ত পৃথিবীর ইতিহাসে, বিভিন্ন বিপ্লবের…