জড়বস্তুর ফ্যান্টাসি

  • জড়বস্তুর ফ্যান্টাসি

    আমাদের জীবনের নিত্যব্যবহার্য বস্তু দিয়ে বোধহয় সর্বপ্রথম পপবাদী শিল্পীরাই কাজ করেছেন। ওল্ডেনবার্গ সে-ধরনেরই একজন শিল্পী, যিনি একটি কাপড় শুকানোর ক্লিপকে বিশাল আকৃতির ভাস্কর্যে রূপান্তরিত করেছিলেন। অর্থাৎ যদি একটি ছোট্ট ক্লিপকে বড় আকারের ফর্মে ঢালাই করে তৈরি করা হয় তবে তা নিঃসন্দেহে ফর্ম ও আকারের দিক দিয়ে অত্যন্ত চিত্তাকর্ষক নতুন ধরনের একটি ভাস্কর্যের রূপ পেতে পারে।…