তুমি নগ্ন হলে
-
তুমি নগ্ন হলে
তুমি নগ্ন হলে রুপালি মাছের মতো ভেসে ওঠো অলৌকিক জলাধারে। সঙ্গম সাঁতারে পারঙ্গম অহির্নিশ লেজের ঝাপটা দিয়ে জলক্রীড়া করো স্রোতের উজানে, অতঃপর নিরুদ্দিষ্ট হয়ে দূরে বুদ্বুদ তোল শান্ত হ্রদে। নিতান্ত মনের ভুলে কূলের নিকটে কখনো আসো না, অতল অকূলে ডুব দিতে ভালোবাসো। গভীর গোপনে খেলা করো জন্ম থেকে নিরবধি, পেয়েছিলে মাছের স্বভাব। আমিও গভীর গভীরতর…
