নদীমাতৃক
-
নদীমাতৃক
আবারও সকালে নেমেছি জলের ধারে আশরীর যত ধুলো জমা হতে পারে জলে গুলে, মেখে, গড়েছি কাদার তাল পাশে পড়ে ছিল পাতাকুটো, জঞ্জাল জ্বেলেছি আগুন, পুড়িয়েছি সেই কাদা যেভাবে জীবন জলে ও জ্বলনে বাঁধা তেমনই বেঁধেছি অশরীরী প্রতিমাটি শুধু একদলা রক্তাভ পোড়ামাটি আদলবিহীন… তবু চেনা চেনা লাগে আঙুল রেখেছি পুড়ে ফেটে যাওয়া দাগে আঁকাবাঁকা খাত, শুকনো,…
