নাসির আহমেদ

  • থাকা না-থাকার শূন্যতা পার হয়ে

    নদী মরে গেলে থেকে যায় তার সামান্য কিছু রেখা সেখানেই নদী, স্মৃতি খুঁজে পাই। শুধু মানুষ রাখে না, বিস্মরণেই মুছে যায় একা একা যেন বালিয়াড়ি খাঁ-খাঁ শূন্যতা, জোছনায় জ্বলে ধু-ধু! এই ধারণার বিপরীতে এই পৃথিবীতে কেউ কেউ রেখে যায় স্মৃতি-বিস্মৃতিময় স্মরণের কত কিছু নদী মরে গেলে মুছে যায় জানি ছোট বড় সব ঢেউ কিছু মানুষের…

  • কতিপয় চিত্রকল্প

    হঠাৎ উঠেছে ঝোড়ো তাণ্ডব! উথলে উঠলো সমুদ্রে জল, ভয়াবহ কল্লোল! একটি জাহাজ দুলছে প্রবল ঝড়ে বিপজ্জনক এমন ঝড়ের ক্রোধে কেঁপে ওঠে পাহাড় ও সমতল! জ্যোৎস্নায় জ্বলে কী যে লেলিহান! ভয়ে থেমে গেছে রাত্রির ঝিঁঝিপোকাদেরও গুঞ্জন! রাত্রির গাঢ় নৈঃশব্দ্য ছিঁড়ে ফালিফালি করছে সাগর! অন্ধ রাত্রি! আকাশে তীব্র বিদ্যুৎশিখা! ঢেউয়ের ওপর ঝলসে উঠছে আগুনের ক্রোধ বিশাল তিমির…

  • কবিতার জন্য

    আত্মহননের জন্য একটি কবিতা হঠাৎ লাফিয়ে পড়ে অরণ্যের অগ্নিকুণ্ডলীতে সাক্ষী এই বনভূমি আর তার শোকার্ত প্রকৃতি। হায়! হায়! করে উঠল সারি সারি বৃক্ষ আর লতাগুল্ম দোলানো বাতাস বাঁচানো গেল না সেই অভিমানী কিশোরী কবিতা। কেঁদে উঠলো পশুপাখি বনের যত বাসিন্দা! সীমাহীন সবুজের মর্মমূলে কে জ্বেলেছে এই ভয়াল আগুন? প্রশ্নে নিরুত্তর যখন সভ্যতা তখন কী করে…

  • কবিতার জন্য শোকগাথা

    আত্মহননের জন্য একটি কবিতা হঠাৎ লাফিয়ে পড়ে আরণ্যক অগ্নিকুণ্ডলীতে সাক্ষী এই বনভূমি আর তার শোকার্ত প্রকৃতি। হায়! হায়! করে উঠলো সারি সারি বৃক্ষ আর লতাগুল্ম-দোলানো বাতাস। বাঁচানো গেল না সেই অভিমানী কিশোরী কবিতা! কেঁদে উঠলো পশুপাখি বনের বাসিন্দা যত প্রাণী। সীমাহীন সবুজের মর্মমূলে কে জ্বেলেছে ভয়াল আগুন – এই প্রশ্নে নিরুত্তর যখন সভ্যতা তখন কী…

  • যখন শৈশব ডাকে

    শৈশবের ডাক আসে আজো লালমোরগের ঝুঁটি ছুঁয়ে আসে ডাক সেই ফেলে আসা ভোর ঘোরের ভিতরে নিয়ে যায় আজো এই পড়ন্ত বেলায়। শীতের শিশির ছুঁয়ে কলাপাতা দোলে মগ্নতার গভীর ভিতরে? কে আমাকে ডেকে নেয় তা হলে শীতের আমন্ত্রণে এমন খরায় পোড়া দুপুরে স্নায়ুতে কেন প্রবল বর্ষণ? ঘুম ভাঙে মধ্যরাতে ডাহুকের করুণ কান্নায়! প্রবল বৃষ্টিতে ভেসে যায়…

  • শুদ্ধাচারী কবি ও সম্পাদক আহসান হাবীব

    শুদ্ধাচারী কবি ও সম্পাদক আহসান হাবীব

    সাহিত্য চর্চা করতে এসে গত প্রায় অর্ধশতাব্দী কালের পরিক্রমায় কত বিচিত্র মানুষের সান্নিধ্যে এসেছি, চোখ বন্ধ করে যখন পেছনের কথা ভাবি তখন কত প্রিয় মুখ স্মৃতিপটে ভেসে ওঠে! তাঁদের অনেকেই স্বনামে খ্যাত কিংবদন্তিতুল্য সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জীবনের অমোঘ সত্য মৃত্যুর হাত ধরে তাঁরা চিরকালের জন্য চোখের আড়ালে চলে গেছেন। এমন অসংখ্য মুখের ভিড়ে একটি মুখ…

  • দুটি কবিতা

    নাসির আহমেদ   অসহ্য সুন্দর ঘ্রাণ   দীর্ঘাঙ্গী সুন্দর তুমি চলে গেলে ঘরময় তীব্র ঘ্রাণ রেখে সেই গন্ধে জেগে থাকে বিনিদ্র কবিতা সারারাত ঘরময় পায়চারি করে এক শিল্পছায়া যেন কিবরিয়ার ষাটের দশকে আঁকা আশ্চর্যসুন্দর নগ্ন নীল বিমূর্ততা।   নিভৃতে তোমার সঙ্গে মুগ্ধতায় জেগে থাকে অস্থির শব্দেরা আসলে তুমি তো নও, তোমার ঘ্রাণের সঙ্গে, তোমার প্রাণের…

  • কালো গোলাপ ও প্রবালদ্বীপের স্বপ্ন

    নাসির আহমেদ অসংখ্য লাল গোলাপ দেখেছি জীবনে, দেখেছি দু-একটি সাদা গোলাপও কিন্তু যে গোলাপ কখনো দেখিনি – সেই কালো গোলাপের পাপড়ি গতরাতে ছুঁয়ে গেছে আমাকে ঘুমের মধ্যে। তারপর থেকে আমি কালো গোলাপের জন্য তৃষ্ণার্ত জেগে উঠি প্রতিদিন। এক আশ্চর্য হাহাকারে। যাইনি প্রবাল দ্বীপে কস্মিনকালেও, সূর্যস্নান করিনি কখনো সৈকতের রুপালি বালিতে ঝলমলে ভোরের আলোয়। অথচ আশ্চর্য…