নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আশি বছর

  • নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আশি বছর

    শুধু দীর্ঘজীবন পাওয়ার জন্য নয়, সক্রিয় থাকার কারণেও চল্লিশের দশকের প্রধান কবিদের মধ্যে জায়গা পেয়েছেন সুভাষ মুখোপাধ্যায় আর নীরেন্দ্রনাথ চক্রবর্তী। রবীন্দ্রপ্রভাব থেকে মুক্ত হওয়ার আন্দোলনে, কাব্যের ভাষাকে আটপৌরে করে তোলার আন্দোলনে, চল্লিশের কবিরা তিরিশের লেজুড় হিসেবেই পরিচিত। অরুণকুমার সরকারের মতে, আপাতত অবস্থাটা কতকটা তা-ই ছিল বৈকি। তিনি এ-কথাও মনে করিয়ে দিয়েছেন যে, চল্লিশের কবিদের অনেকটা…