পাঠকের চিঠি
-
পাঠকের চিঠি
অমিয়কুমার দাশগুপ্ত অধ্যাপক আনিসুজ্জামানের সৌজন্যে কালি ও কলমের সেপ্টেম্বর ২০০৪ (আশ্বিন ১৪১১) সংখ্যাটি আমার হাতে পৌঁছেছে। পত্রিকার রচনা-ঐশ্বর্য ও অঙ্গসৌষ্ঠবে আপ্লুত বোধ করছি। কালি ও কলম চিরজীবী হোক। সংখ্যাটিতে অন্তর্ভুক্ত সনৎকুমার সাহাকৃত অমিয়কুমার দাশগুপ্ত : শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য গ্রন্থটির সহৃদয় সুদীর্ঘ আলোচনাটির জন্য আমি বিশেষ কৃতজ্ঞ। আলোচক কর্তৃক উত্থাপিত কয়েকটি প্রশ্নের উত্তর জোগানো উক্ত গ্রন্থের প্রকাশক…
