পারবে নাকি মানবকে নিয়ে যেতে মহিমার দিকে?

  • পারবে নাকি মানবকে নিয়ে যেতে মহিমার দিকে?

    কবিতা, তুমি কি আমাকে আচমকা একদিন ভীষণ হেলায় চলে যাবে ভয়ংকর বিরানায়? এই যে তোমার জন্য এই বয়সেও দিনরাত তোমাকেই মনপ্রাণ অকুণ্ঠ করেছি সমর্পণ, সে-তো তুমি ছাড়া অন্য কারো জানা নেই। তুমিই তো জানো শুধু প্রতি মুহূর্তের রক্তক্ষরণ আমার। তোমাকে পাওয়ার জন্য কত যে পথের কাঁটার জুলুম সয়ে যেতে হয়, সে-খবর তুমি ছাড়া অন্য কেউ…