ফয়েজ আলম
-
বাখতিনের সাহিত্যতত্ত্বডায়ালজিজম ও কার্নিভালাইজেশন
এ-কালের সাহিত্য-সমালোচনা ও জ্ঞানচর্চায় মিখাইল বাখতিন এক অনিবার্য প্রভাবক ব্যক্তিত্ব। ভাষার বহুমাত্রিক আর্থ-বিস্তার সম্পর্কে তাঁর তাত্ত্বিক ব্যাখ্যা – ডায়ালজিজম, কার্নিভাল, স্পিচ জেন্র প্রভৃতি ধারণা ও পরিভাষা বিভিন্ন দেশে, বিশেষত পশ্চিমে, অত্যন্ত আলোচিত। সাহিত্য-সমালোচনায় বাখতিন-ঘরানা এখন প্রতিষ্ঠিত, বহু বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবিষয়। ভাষা, উপন্যাস ও বয়ান (ঘধৎৎধঃরাব) বিশ্লেষণে বাখতিনের উপস্থাপিত তত্ত্বকে গত তিন দশক ধরে ইউরোপ ও আমেরিকার…
-

‘কে বুদ্ধিজীবী?’-প্রসঙ্গে
বাঙালির জ্ঞানচর্চার ঐতিহ্যে ‘বুদ্ধিজীবী’ (Intellectual) ধারণাটি-সম্পর্কে অস্বচ্ছতা একরকম সয়ে-যাওয়া অস্বাভাবিক বিষয়ের মতো। পরিভাষাটি আমাদের এখানে দীর্ঘদিন ধরে ব্যবহৃত। অথচ কে বুদ্ধিজীবী, কেন তিনি বুদ্ধিজীবী, কী তাঁর দায়িত্ব ও দায়ভার- এসব জরুরি বিষয় গুরুত্বসহকারে আলোচিত হয়নি। এ-সম্পর্কে বিদগ্ধজনের বিচ্ছিন্ন মন্তব্য, বুদ্ধিজীবীর দু-একটি বৈশিষ্ট্য নিয়ে বিরল আলোচনা এবং পরিভাষাটির যথেচ্ছ ব্যবহার-অপব্যবহার ‘বুদ্ধিজীবী’-সম্পর্কে আমাদের মধ্যে যথেষ্ট অস্পষ্টতা ও…
