ফ্রয়েডের স্বপ্ননির্ভর মনঃসমীক্ষণের একটি সমীক্ষা

  • ফ্রয়েডের স্বপ্ননির্ভর মনঃসমীক্ষণের একটি সমীক্ষা

    সিগমুন্ড ফ্রয়েড স্বপ্নব্যাখ্যার মাধ্যমে মনঃসমীক্ষণের যে-ভূমিকা রচনা করেছেন, তা মূলত স্নায়ুরোগীদের মানসিক চিকিৎসার উপকরণ-অনুসন্ধানে ব্যাপৃত। মানুষের মনের ব্যাপক অংশ জুড়ে যে-নির্জ্ঞান (unconscious) মনের ব্যাপ্তি, ফ্রয়েডই তা প্রথম সচেতন-দক্ষতায় জগদ্বাসীর কাছে উন্মোচন করেন। স্বপ্নের মধ্যে শৈশবের স্মৃতি এবং প্রকৃতি ও পুরাণের অনুষঙ্গ অবিমিশ্র থাকে Ñ ফ্রয়েডের এ অনুধাবন অবশ্যস্বীকার্য। তবে স্বপ্নোপকরণে যৌনতা, ক্লেদাক্ততা, নেতিবাচকতা ও পঙ্কিলতার…