সিগমুন্ড ফ্রয়েড স্বপ্নব্যাখ্যার মাধ্যমে মনঃসমীক্ষণের যে-ভূমিকা রচনা করেছেন, তা মূলত স্নায়ুরোগীদের মানসিক চিকিৎসার উপকরণ-অনুসন্ধানে ব্যাপৃত। মানুষের মনের ব্যাপক অংশ জুড়ে যে-নির্জ্ঞান (unconscious) মনের ব্যাপ্তি, ফ্রয়েডই তা প্রথম সচেতন-দক্ষতায় জগদ্বাসীর কাছে উন্মোচন করেন। স্বপ্নের মধ্যে শৈশবের স্মৃতি এবং প্রকৃতি ও পুরাণের অনুষঙ্গ অবিমিশ্র থাকে Ñ ফ্রয়েডের এ অনুধাবন অবশ্যস্বীকার্য। তবে স্বপ্নোপকরণে যৌনতা, ক্লেদাক্ততা, নেতিবাচকতা ও পঙ্কিলতার সঙ্গে সঙ্গে শোভনতা, সুন্দরতা, আশাবাদিতা ও ইতিবাচকবোধও মানব-মনের নির্জ্ঞানের গভীরে সতত অন্তঃশীল বলে আমি ধারণা পোষণ করি।
সিগমুন্ড ফ্রয়েড তাঁর মনঃসমীক্ষণের ভূমিকা : স্বপ্ন গ্রন্থের (ভাষান্তর : অরূপরতন বসু, দীপায়ন, কলকাতা ৯, মাঘ ১৪০৪) ভূমিকায় দুটো প্রধান গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। একটি হলো নির্জ্ঞান বা অচেতন মানবিক ভাবনার অস্তিত্ব এবং অপরটি হলো মানুষের অবচেতন যৌনচেতনার প্রবলতা। মানুষের মনকে চেতন হিসেবেই বিবেচনা করা হতো, কিন্তু তার অচেতন স্তরের কথা ফ্রয়েড এখানে উল্লেখ করলেন। মানুষের মধ্যে যৌনচেতনার প্রাবল্য থাকলেও সামাজিক সৌজন্যের কারণে মানুষসেটিকে রেখেঢেকে রাখে। ব্যাপারটি যৌনতা-সংক্রান্ত হওয়ায় সে-ব্যাপারে যুক্তিপ্রদর্শন করা বা মতামত ব্যক্ত করাও অশ্লীলতার পর্যায়ধর্মী হিসেবে পূর্বে ভাবা হতো। ফ্রয়েড মানুষের বিবেচনাবোধের সে-জড়তাকে অপসারিত করার প্রবল পরাক্রমশালী প্রথম সফল ঋত্বিক।
ফ্রয়েডের অনুভাবনার মধ্যে ইতিবাচকবোধ অবশ্যই রয়েছে তবে তার মধ্যে নেতিবাচকতাও রয়েছে; তাছাড়া মানুষের অচেতনবোধের মধ্যে অশ্লীল ও যৌনতাতাড়িত অনুভব যেমন জড়িত থাকে তেমনি শ্লীল ও কোমল-শোভন স্বপ্নানুভবও সেখানে বিরাজিত থাকে বলেও মানবচরিত্রের বিশ্লেষণ থেকে তার স্পষ্ট প্রমাণ দিতে সমর্থ বলে আমি মনে করি। ফ্রয়েড তাঁর আধ্যাত্মিক স্বপ্নব্যাখ্যায় তা স্বীকার করেছেন।
নিজের ব্যক্তিত্বকে বিশদভাবে জানার মধ্য দিয়েই মনঃসমীক্ষণের প্রথম পাঠ শুরু হয় বলে ফ্রয়েড তাঁর ভূমিকাটিতে মতামত প্রদান করেছেন। সে-হিসেবে প্রতিটি সুস্থ, সচেতন ও শিক্ষিত মানুষ তাদের আত্মভাবনার মাধ্যমে জীবনের অব্যক্ত রহস্যের অভিপ্রকাশ ঘটাতে পারেন বলে আমি মনে করি Ñ যদি তার সে-সম্পর্কে সচেতন প্রণোদনা ও প্রাজ্ঞতা থাকে।
মানবের অস্তিত্বের অচেতন-ভাবনার এ রহস্যময়তাকে ফ্রয়েড তন্ত্র-মন্ত্র ও সাধু-সন্ন্যাসীর রহস্যজটাজাল থেকে অবমুক্ত করে একটি মনোবৈজ্ঞানিক অনুধাবনের উপযুক্ত করে তুলেছেন।
ফ্রয়েড তাঁর ‘অসুবিধা এবং প্রাথমিক আলোচনার ধারা’ অধ্যায়ে স্নায়ুরোগীদের চিকিৎসার্থে তাদের স্বপ্নব্যাখ্যার দ্বারস্থ হয়ে তাকে বিবেচনা করেছেন। স্বপ্নকে তিনি স্নায়ুরোগের একটি উপসর্গ হিসেবে দেখেছেন, আবার সুস্থ-স্বাভাবিক লোকও স্বপ্ন দেখেন Ñ সে-কথাও সত্য। তাই তাঁর ভাবনায় স্ববিরোধ রয়েছে বলে আমার মনে হয়। সুস্থ মানুষেরা স্বপ্ন দেখলে জ্ঞানের যা আহরণ করতে পারতেন, তা অসুস্থ স্নায়ুরোগীদের মাধ্যমে পাওয়া যায় বলে ফ্রয়েডের মন্তব্যকে মেনে নেয়া যায় না Ñ কেননা সুস্থ ও অসুস্থ মানুষের স্নায়বিক স্বাভাবিকতা অবশ্যই সমান্তরাল নয়। দু-ব্যক্তির স্নায়বিক পরীক্ষণের অবস্থান, অবয়ব ও ফলাফল অবশ্যই স্বতন্ত্র হতে বাধ্য বলে আমি প্রবলভাবে বিশ্বাস করি।
স্বপ্ন-ব্যাপারটি যে গুরুত্বপূর্ণ তা বোঝাতে গিয়ে, ফ্রয়েড লিখেছেন, অনেক মনোচিকিৎসকের পর্যবেক্ষণে ধরা পড়েছে যে, অনেক মানসিক রোগের সূত্রপাত স্বপ্ন থেকে বা স্বপ্নের অমূলক প্রত্যয় (ফবষঁংরড়হ) থেকে। বহু খ্যাতনামা ঐতিহাসিক ব্যক্তি তাঁদের জীবনের সব যুগান্তকারী সিদ্ধান্ত নেয়ার প্রেরণা যে স্বপ্ন থেকে পেয়েছেন, তাও তিনি উল্লেখ করেছেন। এতে স্বপ্নের ইতিবাচক সৃষ্টি-সম্ভাবনাময় ব্যাপারটিও স্পষ্ট হচ্ছে বলে আমার মনে হয়।
ঘুম এবং জাগরণের মধ্যবর্তী অবস্থাকে ফ্রয়েড স্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছেন। উদ্দীপনা থেকেও স্বপ্নের উদ্ভব ঘটে বলেও তিনি মনে করেন। কোনো ইন্দ্রিয়ের ওপর বহিরাগত উদ্দীপনা সবসময়ে কাজ না করলেও শরীরের ভেতরের কোনো প্রত্যঙ্গ থেকে উদ্দীপনা উদ্দীপ্ত হয়ে স্বপ্ন বিকশিত হতে পারে বলেও তিনি মতামত ব্যক্ত করেছেন। অনেক স্বপ্নের বিষয়বস্তুর সঙ্গে মূত্রাশয়ের স্ফীতি কিংবা যৌনাঙ্গের উত্তেজনার সম্পর্কের বিষয়ে তিনি সুনিশ্চিতভাবে মত দিয়েছেন। দিবাস্বপ্নের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি নারী ও পুরুষের জীবনানুভব-প্রসঙ্গে লিখেছেন : ‘তরুণবয়স্ক পুরুষদের ক্ষেত্রে উচ্চাকাক্সক্ষার অলীক-কল্পনা প্রাধান্য পায়, তরুণীদের ক্ষেত্রে প্রেমের সাফল্য বা যৌন-কল্পনা, কিন্তু পুরুষদের ক্ষেত্রেও যৌন-প্রয়োজন পশ্চাদভূমিতে বজায় থাকতে পারে, তাদের যাবতীয় শৌর্য, বীর্য-সাফল্য হচ্ছে বাস্তবিক পক্ষে নারীদের প্রশংসা ও আনুকূল্যলাভের চেষ্টা।’ (পৃ ১৭) সব পুরুষের ব্যাপারে একথা বলা যাবে না যে, তারা নারীদের প্রশংসা ও আনুকূল্যলাভের জন্য প্রচেষ্টাপ্রবণ। বরং উলটাক্রমটিই সমাজের পুরুষতান্ত্রিক-ভাবনার কারণে অধিকতর সত্যতায় প্রতিপাদিত। তবে সহমর্মী ও হৃদয়বান পুরুষরা নারীদের প্রশংসা ও আনুকূল্যলাভে প্রচেষ্ট হলে তা অবশ্যই নেতিবাচক নয় বলেই আমি মনে করি। তবে এরূপ সহমর্মী কোমল-শোভন পুরুষের সংখ্যা পৃথিবীর সব সমাজেই পরিমাণে খুব বেশি নয়।
ফ্রয়েডের এ কথাটি গুরুত্বপূর্ণ যে, তিনি বলেছেন, ‘স্বপ্নদর্শী নিজের স্বপ্নের প্রকৃত অর্থ কী তা জানেন, কেবল তিনি জানেন না যে, তিনি তা জানেন।’ অধিকাংশ স্বপ্নদর্শী কমশিক্ষিত, অশিক্ষিত বা অসচেতন হওয়ার কারণে হয়তো তা জানেন না। তবে সচেতন ও প্রাজ্ঞ স্বপ্নদর্শী অবশ্যই জানেন তার স্বপ্নের প্রকৃত স্বরূপের উৎসমূল – এ ধারণাটিও গুরুত্ব পাওয়া উচিত বলে আমি মনে করি। ফ্রয়েডের মতো আমরাও মনে করি, স্বপ্ন হচ্ছে একটি মানসিক ঘটনা। মানুষের বেশির ভাগ স্বপ্নের সঙ্গে তার আগের দিনের বা পূর্বসময়ের ঘটনার স্মৃতির সম্পর্ক অবশ্যই রয়েছে Ñ সে-কারণে ফ্রয়েডের এ মতামত অগ্রাহ্য করা যায় না। তবে পূর্ব-ঘটনার সঙ্গে সম্পর্করহিত ভবিতব্য কল্পনামুখর ঘটনাও স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে বলে আমি মনে করি। ফ্রয়েডও সে-ব্যাপারে স্পষ্ট মত প্রদান করেছেন।
মনের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির হাতেই মানসিক নিয়ন্ত্রণ-ক্ষমতা রয়েছে এবং তা প্রতিটি ক্ষেত্রেই – ফ্রয়েডের এ-অনুধাবন মানুষের মনোবিশ্বের বিপুল শক্তিমত্ততার কথাই স্পষ্ট করে তোলে।
একটি যুবকের গায়ের রং ফর্সা হওয়ায় এবং তাকে ফ্রয়েড তার সুন্দরী বান্ধবীর নাম মনে করতে বলায় সে অ্যালবিনো (ধষনরহড়) উচ্চারণ করেছিল, যেহেতু ইতিপূর্বে ফ্রয়েড ঠাট্টাচ্ছলে সে-যুবককে শ্বেতী বা অ্যালবিনো বলে ঘোষণা করেছিল। এ ঘটনাটির মধ্যে মানবমনের অন্তর্গত স্বভাবের দুরপনেয় রহস্যময়তার রুদ্ধদ্বার সূত্রের আলোকাভাস প্রতিফলিত হয়।
ফ্রয়েড একটি ভুলে-যাওয়া নামকে মনে করতে না পেরে বদলি-নাম হিসেবে স্বতঃস্ফূর্তভাবে অন্যকিছু নাম যেমন, মন্টিকার্লো, মন্টিভিডিও প্রভৃতি তার মনে পড়ল। এতে তিনি লক্ষ করলেন যে, বদলি নামদ্বয়ের মধ্যে ‘মন’ শব্দটি আছে এবং তার ভুলে-যাওয়া সে-নামটি তার স্মৃতিতে এলো Ñ তা হলো মোনাকো। যে-কোনো নাম স্মরণ করার ক্ষেত্রে সম্পর্কিত সদৃশ নামসমূহ অবচেতনে ও স্বতঃস্ফূর্ততায় স্মরণ করতে থাকলে প্রকৃত নামটি আমাদের অনেকেরই মনে আসে। তাঁর উপর্যুক্ত নাম-বিষয়ক প্রমাণে এ সত্যই প্রতিভাত হয়েছে। তিনি লিখেছেন, মোনাকো যেহেতু জার্মানির ম্যুনিখ শহরের ইতালীয় নাম, এবং ম্যুনিখ সম্পর্কে তার স্মৃতির বাধাময় কিছু পূর্ব-ধারণা কাজ করায় Ñ সে-নামটি তাঁর স্মৃতিতে জাগ্রত হয়নি। কোনো মানুষের যদি কোনো ঘটনা, নাম বা স্মৃতির প্রতি প্রতিবন্ধকতাময় অনুভব থাকে Ñ তবে তা থেকে যে-কোনো মানুষই বিস্মৃত হয়ে যান Ñ মানবস্বভাবের এ স্বাভাবিক প্রণোদনাই ফ্রয়েডের উপর্যুক্ত নাম-স্মৃতিচারণায় প্রতিফলিত।এক আগন্তুক ভদ্রলোকের স্মৃতিরোমন্থনে ফ্রয়েড উল্লেখ করেছেন যে, সে-ভদ্রলোক হেডভিগ নামক পানীয়ের নাম মনে করতে পারছিল না। ফ্রয়েড উদ্ঘাটন করলেন যে, হেডভিগ, যে ছিল সে-আগন্তুকের বিবাহপূর্ব জীবনের বান্ধবী, এখন সে সুখী বিবাহিত-জীবন যাপন করায়, হেডভিগের নাম তিনি আর মনে রাখতে চাননি। মানুষের জীবন যখন পূর্বসময় পার করে পরবর্তী-সময়ে পৌঁছে তখন অনেক মানব-মানবীই তাদের পূর্বস্মৃতির অনেক কিছু ভুলে থেকে তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যে কালাতিপাত করতে চান Ñ মানবের জৈবনিক সে-অনুভাবনাই ফ্রয়েডের উপর্যুক্ত স্মৃতিচারণে মনোবৈজ্ঞানিকভাবে প্রতিভাসিত হয়েছে।
আমরা জানি, ফ্রয়েড ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে ১৯১৫-১৭ সময়পর্বে ‘মনঃসমীক্ষণের ভূমিকা’ শীর্ষক বক্তৃতামালায় ‘ভুল’, ‘স্বপ্ন’ এবং ‘স্নায়ুরোগ’-বিষয়ে বক্তৃতা প্রদান করেছিলেন। ভুল এবং স্বপ্নের উপাদান-সম্পর্কিত তাঁর অনুধাবন স্মরণযোগ্য : ‘ঠিক যে-রকম ‘ভুল’, এর তলদেশে প্রচ্ছন্ন থাকে একটি গূঢ় ইচ্ছা, তেমনই যে-জ্ঞান স্বপ্নদ্রষ্টার আছে কিন্তু যার অস্তিত্ব সম্পর্কে তিনি অচেতন, সেই জ্ঞানের বদলি বা পরিবর্ত হচ্ছে এই স্বপ্ন-উপাদান।’ (পৃ ৩১)
স্বপ্নোপাদানের মধ্যেই এমন জটিল-গভীর অস্পষ্টতা থাকে যে, যেগুলো স্বপ্নব্যাখ্যার বিরুদ্ধে প্রতিরোধী-অনুষঙ্গ হয়ে ওঠে। এ প্রসঙ্গে ফ্রয়েড লিখেছেন যে, স্বপ্ন-ব্যাখ্যাকার যেন কোনো স্বপ্ন-অনুষঙ্গকেই চেপে না রাখেন, যদিও তা খুবই তুচ্ছ, উদ্ভট, অপ্রাসঙ্গিক বা এমনকী অপ্রিয়ও হয়। কারণ স্বপ্নোপাদানের সে-উদ্ভট ও তুচ্ছ বা অপ্রাসঙ্গিক অংশটিই মানুষের নির্জ্ঞান-মনের রুদ্ধ অর্গলকে অবমুক্ত করতে পারে। তিনি লিখেছেন, যে-স্বপ্ন আমাদের মনে থাকছে, তা আসল জিনিসই নয়, বরং তা এক বিকৃত পরিবর্ত বা বদলি কিছু, যা অন্যান্য বদলি ধারণাকে ডেকে নিয়ে আসার পর প্রকৃত-চিন্তার দিকে আমাদের যেতে সাহায্য করছে মাত্র, যাতে স্বপ্নের নিচে নিহিত নির্জ্ঞান-চিন্তাগুলো চেতনায় উঠে আসতে পারে। স্বপ্নের যে-অংশ আমাদের মনে থাকছে, তা যে সবসময়েই বিকৃত, পরিবর্ত বা নকল কিছু Ñ তা সবসময়ে সঠিক নয় বলেই আমি মনে করি। এমন অনেক অ-জটিল স্বপ্ন আছে, যা আমাদের মনে থাকে এবং তা-ই স্বপ্নের আসল জিনিস। তাছাড়া বদলি বা পরিবর্ত ধারণা সবসময় প্রকৃত চিন্তামুখী স্বপ্ন-ব্যাখ্যানের দিকে আমাদের প্রধাবিত করতে নাও পারে বলে আমি মনে করি।
এক ভদ্রমহিলার স্বপ্নের ব্যাখ্যায় ফ্রয়েড উল্লেখ করেছেন, ভদ্রমহিলা তার শৈশবে প্রায়ই স্বপ্ন দেখতেন যে, ঈশ্বরের মাথায় একটি কোণাটে কাগজের টুপি পরানো আছে। সে-ভদ্রমহিলার মাধ্যমে পরে জানতে পারা গেল যে, শৈশবে খাবার টেবিলে তাকে কোণাচে টুপি পরানো হতো, যাতে তার ভাইবোনদের খাবার বেশি পরিমাণে দেয়া হয় কিনা, তা সে টুপির কারণে ভালোমতো দেখতে না পারে। অথচ ঈশ্বরের মতো সূক্ষ্ম ও তীক্ষèদৃষ্টি নিয়ে সে-ভদ্রমহিলা তার ভ্রাতৃ-ভগ্নির খাবার পর্যবেক্ষণ করতেন। ভদ্রমহিলার স্বপ্ন-আখ্যানের সঙ্গে ফ্রয়েড এভাবে ওপরের অনুষঙ্গটি মিশিয়ে স্বপ্নটির ব্যাখ্যা করেছেন। এ স্বপ্নের আরো অন্যান্য ব্যাখ্যাও সম্ভাবিত হতে পারে বা পারত, তা ফ্রয়েডেরও অনধিগত নয়। এর মাধ্যমে একজন সৎ ধর্মপ্রাণের অনুভবের সুন্দরতা ও ন্যায্যতাও অভিব্যক্ত হতে পারে বলে আমি মনে করি। অথবা একজন অধার্মিকের অবচেতন শুভবাসনার প্রকাশও তা হতে পারে।
একজন স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখেছেন যে, তিনি পাহাড়ে উঠেছেন এবং সেখান থেকে তিনি চারপাশের দৃশ্যরাজি দেখতে পাচ্ছেন। সে-স্বপ্নদ্রষ্টা সম্পর্কে বলা হচ্ছে, পাহাড়ে চড়া সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই বলে ফ্রয়েড উল্লেখ করেছেন। স্বপ্নটির ব্যাখ্যায় ফ্রয়েড লিখেছেন, সে-স্বপ্নদ্রষ্টা তার এক পরিচিত ব্যক্তিকর্তৃক পৃথিবীর সুদূর ভূখণ্ডগুলোর সঙ্গে মানুষের সম্পর্কের ব্যাপারে যে-একটি পর্যালোচনা উপস্থাপন করেছিলেন Ñ স্বপ্নদ্রষ্টা তার প্রচ্ছন্ন, অব্যক্ত বা নিহিত চিন্তায় সে-পর্যালোচনার স্মৃতিকে গ্রহণ করায় Ñ সেটিই স্বপ্ন হয়ে পাহাড়চূড়ার সম্পর্কময়তায় প্রকাশিত হয়েছে। একটি স্বপ্নের ব্যক্ত ও অব্যক্ত উপাদানের মধ্যে সম্পর্ক এ স্বপ্নটির মধ্যে পাঠক লক্ষ করবেন। ভূ-পর্যালোচনার সে-স্মৃতিটি এখানে অব্যক্ত স্বপ্নোপাদান হিসেবে কাজ করেছে। সেজন্য আমরাও মনে করি, এ ধরনের অব্যক্ত স্বপ্নোপাদান থেকে অনেক স্বপ্নই প্রতিদিন-রাত মানুষের মধ্যে উত্থিত হয়। এভাবে প্রধান বিষয়ের পাশে অব্যক্ত স্বপ্নোপাদানের মাধ্যমে নির্জ্ঞানবোধ এসে মানুষের স্বপ্নকে সম্ভাবিত করে। উল্লেখ্য, একটি স্বপ্নের ব্যক্ত উপাদান বেশ কয়েকটি অব্যক্তচিন্তার অথবা একটি অব্যক্তচিন্তা বেশ কয়েকটি ব্যক্ত উপাদানের জায়গা করে নিতে পারে। এ পরিবর্ত বা বদলি ধারণার পারস্পর্যের সমাপতনেই স্বপ্ন-সম্ভাবিত হয়। এ বক্তব্যকে অবশ্যই মান্য করতে হয় Ñ তবে ব্যক্তির স্বভাব, তার জৈবনিক পরিবেশ, তার পূর্বপুরুষ এবং তার জৈবনিক দৃষ্টিভঙ্গির ইতি ও নেতিবাচকতার ওপর স্বপ্ন-সংঘটন ঘটে বলে আমি মনে করি।
প্রাপ্তবয়স্ক মানুষের স্বপ্নের মধ্যে স্বপ্নের বিকৃতিকরণ ঘটে, অথচ মানুষের শৈশবীয় স্বপ্ন অবিকৃত স্বপ্ন। ফ্রয়েড লিখেছেন, পাঁচ থেকে আট বছরের শিশুদের স্বপ্নেও বিকৃতকরণের আভাস পরিলক্ষিত হয়। সেজন্য শিশুস্বপ্নও ক্রমশ বয়োবৃদ্ধিগত কারণে স্বপ্নের অবিকৃতির সীমা লঙ্ঘন করে অগ্রগামী হয়। বয়স্ক ব্যক্তির মধ্যেও চার-পাঁচ বছর বয়সী শিশুসুলভ শোভনস্বপ্ন পরিদৃষ্ট হয় বলে ফ্রয়েড মন্তব্য করেছেন, তবে সেক্ষেত্রে সে বয়োজ্যেষ্ঠ মানুষটির স্বভাব ও দৃষ্টিভঙ্গির শোভন-সারশ্যই প্রকাশশীল থাকে বলে আমি মনে করি।
স্বপ্নকে ফ্রয়েড বলেছেন, স্বপ্নদ্রষ্টার পূর্বের দিনের অভিজ্ঞতা সম্পর্কে ঘুমের ভেতর মনের প্রতিক্রিয়াকে। আসলে তা যে শুধু পূর্বদিনেরই নয়, বরং বহুপূর্ব ঘটনা ও স্মৃতিসম্পৃক্ত, তা-ও ফ্রয়েডের অব্যক্ত স্বপ্নোপকরণের ব্যাখ্যায় আমরা প্রত্যক্ষ করেছি।
শিশুদের স্বপ্নের ক্ষেত্রে ফ্রয়েড বলেছেন, তাদের ব্যক্ত এবং অব্যক্ত স্বপ্নের মধ্যে কোনো পার্থক্য নেই, আসলে সে-পার্থক্য কম থাকলেও তা আছে বলে আমি মনে করি। কারণ, শিশুরা চমকপ্রদ পূর্বঘটনা দ্বারা বয়স্কদের চেয়েও বেশি আপ্লুত হয় Ñ সেজন্য স্বপ্নের অব্যক্ত উপকরণের মাধ্যমেও তাদের স্বপ্ন সম্ভাবিত হতে পারে বলে আমার নিশ্চিত ধারণা। ফ্রয়েড যে-শিশুদের স্বপ্নের মধ্যেও বিকৃতি ঘটনার কথা বলেছেন, সে-সূত্র ধরেও আমার উপর্যুক্ত অনুধাবনকে স্বীকার্য বলে ধরে নেয়া যায়।
শিশুর অতৃপ্ত ইচ্ছাই তার স্বপ্ন হয়ে দেখা দেয় বলে ফ্রয়েড মন্তব্য করেছেন, বয়স্ক মানুষের অতৃপ্ত বাসনাও স্বপ্ন-সম্ভাবনা সৃষ্টি করে বলে আমি মনে করি। ফ্রয়েডও ‘তা বলেছেন’। ভালো ঘুমের জন্য মানুষ তার স্বপ্নের কাছে ঋণী Ñ ফ্রয়েডের এ মন্তব্য অসত্য নয়; জৈবনিক অভিজ্ঞতার ইতিবাচকতাও ভালো ঘুমের উপাদান বলে আমার মনে হয়। ঘুমের ঝোঁক এবং মানসিক উদ্দীপনার দ্বন্দ্ব থেকে স্বপ্নের উদ্ভব বলে ফ্রয়েড মন্তব্য করেছেন। এ-দুটো অনুষঙ্গ থেকে যেমন স্বপ্ন-সম্ভাবিত হয় Ñ তেমনি নির্ঘুমতা এবং শারীরিক উদ্দীপনা থেকেও স্বপ্ন সম্ভাবিত হয়। স্বপ্ন অবশ্যই একটি প্রমাণিত মানসিক কর্মকাণ্ড, যা গভীর তাৎপর্যভরা এবং যার দুটো প্রধান বৈশিষ্ট্য : ইচ্ছাপূরণ এবং কল্পবিভ্রমকারী বা অমূলক অভিজ্ঞতা (যধষষঁপরহধঃড়ৎু বীঢ়বৎরবহপবং)।
ফ্রয়েড তাঁর ‘দৈহিক তাগিদের তৃপ্তি’ নামক উপ-অধ্যায়ে দৈহিক ক্ষুধা এবং যৌন-ক্ষুধার অতৃপ্তির কারণে স্বপ্নে সেগুলোর ইচ্ছাপূরণের কথা উল্লেখ করেছেন। ব্যাপারটি আসলে দৈহিক, জৈবিক ও মানসিক অনুভব-সঞ্জাত। স্বপ্ন যেহেতু মানসিক অনুভব-সম্ভূত Ñ তাই বয়স্ক নারী-পুরুষ স্বপ্নে একত্রিত হলে এবং স্বপ্নকালীন সময়ে যদি স্পষ্ট সংলাপব্যতীত গুঞ্জনধ্বনি এবং অস্পষ্টতার আভাস আভাসিত হয় – তবে সে-জায়গাতেই যৌনাবেদনমূলকতা কার্যকর থাকে এবং এ স্বপ্ন সেন্সর-ব্যবস্থার দৌলতেই স্বপ্নের বিকৃতিকরণের কাজটি ঘটে থাকে। স্বপ্নমধ্যস্থিত অনুভবময় ঝোঁকের (ধপপবহঃ) স্থানচ্যুতি স্বপ্ন-বিকৃতকরণের মুখ্য উপায় এবং ‘এর জন্যই স্বপ্নের চরিত্র এতই অদ্ভুত হয় যে, স্বপ্নদর্শী ব্যক্তি নিজেও চিনতে চান না যে, এটি তাঁর নিজেরই মানস-সন্তান।’ (পৃ ৫৮) মানুষের মনঃসমীক্ষণ (psycho-analysis) এমনই একটি জটিল প্রক্রিয়া যে, মানুষের মানসিক জীবনের এমন অনেক ঝোঁক এবং প্রক্রিয়া আছে, যা সম্পর্কে মানুষ কিছুই জানে না এবং আগেও জানত না এবং কখনোই জানতে পারবে না। যৌনজীবন-সংক্রান্ত ব্যাপারে মানুষ যে-ভয়ানক উদ্যম ও অসংযমী, তা তার কাজকর্মে প্রমাণিত হয়। অথচ স্বপ্নে সে-পঙ্কিল কামনার ব্যাপার উঠে আসলে তা সে লজ্জা বা ঘৃণায় উচ্চারণ করতে চায় না। মানুষের প্রতিহিংসা, যুদ্ধোন্মাদনা, অমানবিকতা, ঈর্ষা এবং প্রবল যৌনবাসনার নিরন্ধ্রতাই স্বপ্নসময়ে উদ্ভাসিত হয়; অথচ নির্জ্ঞান বা অচেতন (unconscious) সে-স্বপ্নোপকরণকে সে-স্বপ্নবর্ণনের সময় সেন্সর করে দেয়। স্বপ্নের বিকৃতিকরণের মাত্রা নির্ভর করে দুটো বিষয়ের ওপর : ‘একদিকে নিষিদ্ধ করার মতো ইচ্ছা যত বীভৎস হবে, ততই বিকৃতির মাত্রা বাড়বে, আবার অন্যদিকে সেন্সর করার বা নিষিদ্ধ করার দাবি যত তীব্র হবে, বিকৃতির মাত্রাও তত বাড়বে।’ (পৃ ৬১) যারা সৎ-স্বভাবী তারা বাস্তবে বিকৃত যৌনজীবন যাপন করে না, অথচ স্বপ্নের মধ্যে তাদের সে-অনুভাবনাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। ফ্রয়েড প্লেটোর নিচের বাক্যটি মনঃসমীক্ষণের প্রবল পক্ষপাতধর্মী বলে স্বীকার করে নিয়েছেন : ‘ভালো তারাই যারা খারাপ জিনিসের স্বপ্ন দেখে, খারাপ তারাই যারা ওইসব কাজ করে।’ (পৃ ৬৪)
মনঃসমীক্ষণ-বিদ্যার সঙ্গে পুরাণ, শব্দবিজ্ঞান তথা ভাষাবিজ্ঞান, লোককাহিনী ও রূপকথা, লোকমনোবিজ্ঞান এবং ধর্মের বিশ্লেষণাত্মক বিজ্ঞানের গভীরতর সম্পর্ক রয়েছে। সে-হিসেবে ফ্রয়েড স্বপ্নে ব্যবহৃত প্রতীকতার সঙ্গে লোকগল্প, পৌরাণিক কাহিনী, মানব-আচরণবিধি, ঐতিহ্য এবং প্রবাদ-গান-কবিতা প্রভৃতি উপকরণ থেকে অনুষঙ্গ এনে তা স্বপ্নদর্শীর স্বপ্নোপকরণের প্রতীকী ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত করেছেন। সেক্ষেত্রে তিনি স্বপ্নে ব্যবহৃত প্রতীকের সঙ্গে পুরুষ ও নারীর যৌনাঙ্গের উপমাসূচক প্রতীকের কথা বিশেষভাবে বলেছেন। তিনি লিখেছেন, স্বপ্নে যে-বিকৃতিগুলো আমাদের স্বপ্ন-বোঝার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, সে-সবই স্বপ্ন-সেন্সর-ব্যবস্থার ফল, যা-কিনা দূষণীয় নির্জ্ঞান ইচ্ছা-আবেগের বিরুদ্ধে প্রয়োগ করা হয়। স্বপ্নোপাদান এবং তাদের ভাষান্তরের মধ্যবর্তী নিরবচ্ছিন্ন সম্পর্ককে তিনি ‘প্রতীকী’ এবং স্বয়ং স্বপ্নোপাদানকে নির্জ্ঞান (অচেতন) স্বপ্ন-ইচ্ছার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন। স্বপ্নে পুরুষ যৌনাঙ্গের প্রতীকী-তুলনা হিসেবে তিনি লাঠি, ছাতা, খুঁটি, গাছ, অস্ত্র, ছুরি, বর্শা, তলোয়ার, চাবি, বন্দুক, পিস্তল, রিভলবার, পেনসিল, হাতুড়ি প্রভৃতি বস্তুকে বিবেচনায় এনেছেন। নারী যৌনাঙ্গের প্রতীক হিসেবে তিনি কোনো আধার Ñ যেমন ঘেরা জায়গা, গর্ত, গুহা, বয়ম, শিশি, বোতল, দরজা, গেট প্রভৃতিকে যৌনাঙ্গের প্রবেশদ্বার হিসেবে কল্পনা করেছেন। জুতো এবং চটিকেও তিনি স্ত্রী-যৌনাঙ্গের প্রতীক হিসেবে বিবেচনা করেছেন। বিভিন্ন জনের স্বপ্ন সংগ্রহ করে এবং বিভিন্ন পৌরাণিক ও লোককাহিনীর সংশ্লিষ্ঠতায় তিনি উপর্যুক্ত প্রতীকতার ভাবনা ব্যক্ত করেছেন। শিশি ও বোতলকে তিনি স্ত্রী-যৌনাঙ্গের প্রতীক করেছেন Ñ যেহেতু সেগুলো কোনোকিছুর আধার, কিন্তু লাঠি, পেনসিল, খুঁটি প্রভৃতিকে তিনি পুরুষের যৌনাঙ্গের প্রতীকী রূপ ধরেছেন। শিশি ও বোতলও পুরুষ-লিঙ্গের লাঠিবৎ হওয়ায় সেগুলোও পুরুষ-যৌনাঙ্গ-প্রতীক হতে পারে বলে মনে হয়। তাছাড়া, ফ্রয়েড মূলত জার্মানি, গ্রিক, ইংল্যান্ড প্রভৃতি পাশ্চাত্য দেশীয় লোকপ্রতীক ও পুরাণ ব্যবহারের মাধ্যমে তা তাঁর প্রতীকী যৌন-প্রতীক ব্যাখ্যায় ব্যবহার করেছেন। প্রাচ্যদেশীয় লোকচিন্তা ও লোকদর্শনের বিষয়বস্তু এবং মাত্রাবোধ ভৌগোলিক, সামাজিক, পারিপার্শ্বিক, সভ্যতা-উপাদানগত এবং জৈবনিক আচরণের ভিন্নতার কারণেই তা পাশ্চাত্য থেকে ভিন্ন হতে বাধ্য। কিছু কিছু সমরূপতা অবশ্যই থাকতে পারে। তবে লোকোপকরণের অসমরূপতার কারণে ভারতীয় বা প্রাচ্য বা বাঙালির স্বপ্নব্যাখ্যার প্রতীকী উপাদানের সঙ্গে পাশ্চাত্য লোকোপাদানের বৈসাদৃশ্য থাকা অমূলক নয়। সেজন্য, প্রাচ্য-স্বপ্নব্যাখ্যার জন্য প্রাচ্য-লোকদর্শন ও প্রাচ্য-নৃবিজ্ঞানগত উপাদানের সংশ্লিষ্টতা জরুরি বলেই আমার দৃঢ়বিশ্বাস। তাছাড়া ব্যক্তি-বিশ্বাসভেদে, ব্যক্তির পারিবারিকভাবে বেড়ে-ওঠা দৃষ্টিভঙ্গি ও লোকোপাদানের অর্জন-প্রেক্ষাপটে একই দেশে বিভিন্ন লোকের স্বপ্নোপকরণের বৈসাদৃশ্য অবশ্যই লক্ষ্যযোগ্য হবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে ভিন্ন দেশের ভৌগোলিক-পৌরাণিক বৈসাদৃশ্যের কারণে তা আরো অধিকতর ভিন্নরূপ লাভ করবে অবশ্যই।
গাছের ডাল ধরে টানাকে, কোনোকিছুর গড়িয়ে পড়াকে, বা আকাশে ভাসাকে তিনি স্বমেহন বা আত্মক্রীড়ার বা আত্মরতির স্বপ্ন-প্রতীক হিসেবে বিবেচনা করেছেন। ওপরে ওঠার ছন্দের গতির সঙ্গে তিনি মৈথুনের মিল লক্ষ করেছেন, যেহেতু সে-উড্ডয়নকার্যে উত্তেজনা ও ঘনঘন নিশ্বাস নিঃসরণের ব্যাপার থাকে। কোনোকিছু না পাওয়ার উদগ্রতা থেকেও স্বপ্নমধ্যে স্বমেহনের সৃষ্টি হতে পারে বলে আমার মনে হয়। কোনো টেনশন বা অযাচিত স্বপ্নভঙ্গও স্বপ্নের মধ্যে স্বমেহনের সৃষ্টি করতে পারে Ñ এমনটি সচেতনজন স্বীকার করে নেবেন বলে আমার মনে হয়। প্রতীক-ব্যবস্থাকে ফ্রয়েড স্বপ্ন-সেন্সর-ব্যবস্থার পাশাপাশি দ্বিতীয় একটি স্বাধীন ও স্বতন্ত্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছেন Ñ এটি অবশ্য স্বপ্নব্যাখ্যার ক্ষেত্রে সম্পৃক্তঘনতাই নির্দেশ করে।
মন বলতে সাধারণত সচেতন মনকেই বোঝানো হয়। কিন্তু ফ্রয়েড মনে করেন, মনের অল্পকিছু অংশ হচ্ছে সচেতন, আর তার বাকি বিশাল অংশ জুড়ে আছে নির্জ্ঞান মন (ঁহপড়হংপরড়ঁং সরহফ), যেখানে মানব-মনের পাশবিক উত্তরাধিকার সঞ্চিত, কিন্তু তা বিস্মৃত অবস্থায় থাকে। মানুষের অচেতন বা নির্জ্ঞান মনে পাশবিক অনুভব যেমন সঞ্চিত, তেমনি তাতে শোভন-সুন্দর-হৃদয়জ-উত্তরাধিকারও জমা থাকে বলে আমি মনে করি। ন্যায়বান ও সচ্চরিত্র লোক যে নিষ্পাপ শিশুদের স্বপ্নে আদর করার স্বপ্ন দেখেন অথবা ছায়াবৃক্ষতলে নদীসৈকতে প্রশান্তির স্বর্গ দেখেন Ñ তার মধ্যে একজন সৎ ও শোভন লোকের হৃদয়গত স্বর্গকামনার ভাবনাই কার্যকর বলে আমি মনে করি।
দাঁতের ব্যথায় পর্যুদস্ত এক লোক দাঁতের ডাক্তারের কাছে গেলে, ডাক্তার দাঁতের গোড়ার ওষুধ দিয়ে দেয় এবং তিনদিন পর তাকে দাঁত তোলার জন্য যেতে বলে। সে-লোক স্বপ্নে দেখে যে, তার মৃত পিতাকে কবর থেকে তোলা হয়েছে Ñ এ স্বপ্নের ব্যাখ্যায় ফ্রয়েড বলেছেন যে, এ দাঁত তোলাটাই হচ্ছে তার মৃত পিতাকে কবর থেকে তোলা। যদিও বাস্তবে পিতাকে কবর থেকে তোলা হয়নি। আসলে দাঁত তোলার সঙ্গে মাটির গর্ভ বা কবর থেকে মৃতদেহ তোলার ব্যাপারটির তত সাদৃশ্য না থাকলেও ফ্রয়েড সে-দন্তরোগীর দাঁত তোলার সঙ্গে সম্পর্কিত করে স্বপ্নটিকে বিচার করেছেন। এখানে স্বপ্ন-সংক্ষেপণ-ক্রিয়া কাজ করেছে। তবে মাটির নিচ থেকে গুপ্তধন তোলার অনুষঙ্গের সঙ্গে, যে-গুপ্তধন তার পিতা জমিয়েছিল, এ স্বপ্নটিকে অধিকতর সংযুক্ত করা যায় বলে আমার মনে হয়।
স্বপ্নক্রিয়া যখন ঘটতে থাকে, তারচেয়ে বরং স্বপ্ন-বর্ণনার সময় কোনো অপ্রীতিকর বা গোপনধর্মী কোনো কথা যদি স্বপ্নদর্শী প্রকাশ না করতে চান, তবে স্বপ্নের সে নির্দিষ্ট জায়গায় সে-গোপন ঘটনার পরিবর্তে নতুন একটি ঘটনা জুড়ে দেন Ñ স্বপ্নক্রিয়ায় এটিকেই স্থানচ্যুতি (ফরংঢ়ষধপবসবহঃ) বলে। এক বহুগামী পুরুষ, যে ছিল ফ্রয়েডের অধীনস্ত স্নায়ুুরোগী, সে-লোকটি তার স্বপ্নবর্ণনার এক পর্যায়ে তার গোপনীয়তা রক্ষার জন্যে স্বপ্নের সে গোপন নারীর কথা না বলে অন্য প্রসঙ্গে চলে যান Ñ এ ঘটনার মাধ্যমে ফ্রয়েড স্বপ্নবর্ণনায় স্থানচ্যুতির কথা বলেছেন।
মনঃসমীক্ষণিক ব্যাখ্যার ব্যাপারটি স্পষ্ট করতে গিয়ে, ফ্রয়েড স্বপ্ন-ব্যাখ্যানের প্রতি নিবিষ্ট হয়েছিলেন। ব্যক্তির শৈশবকালেই যে তার পরবর্তী স্বপ্নের স্বপ্নোপাদানের অব্যক্ত চিন্তার শিকড় রয়েছে, তা তিনি চিহ্নিত করেছেন। অব্যক্ত শৈশব-অভিজ্ঞতায় কীভাবে পশ্চাৎভ্রমণ করতে হবে স্বপ্নক্রিয়া সে-সম্পর্কে স্বতঃস্ফূর্ত। একটি নারী তার ইচ্ছার বিরুদ্ধে সন্তান গর্ভধারণ করায়, সন্তান ভ্রƒণরত থাকা অবস্থাতেই সে ঘুসি মেরে ভ্রƒণকে হত্যা করতে উদ্যত ছিল। পরবর্তীকালে তার সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান যুবকে পরিণত হয়। তখন একবার স্বপ্নে সে-মহিলা দেখতে পায় যে, সে তার সন্তানকে হত্যা করতে চাচ্ছে। আসলে এটি সন্তান-সম্পর্কিত প্রাথমিক উপর্যুক্ত ঘটনার সঙ্গে স্মৃতিসম্পৃক্ত, যা নির্জ্ঞান-স্তর থেকে এসে সে-নারীর স্বপ্নক্রিয়াকে সম্ভাবিত করেছে। এভাবে স্বপ্নের মাধ্যমে মানবমনের রহস্য এবং জীবন-জটিলতার বিভিন্ন উৎসমূলের সন্ধান পাওয়া সম্ভব। বাবা যেহেতু শৈশবে ছেলেকে তার স্বাধীনতা বা যৌন-ইচ্ছাকে খর্ব করতে চায় অথবা মা শৈশবে মেয়ের ওপর কর্তৃত্বপরায়ণতা চালায় Ñ সেজন্য ছেলে বাবাকে এবং মেয়ে মায়ের উদ্দেশে অনেক সময় হত্যা-উদ্যত হয় Ñ এটি আসলে কর্তৃত্ব ও নিজস্ব স্বাধীনতাবোধে বাধা পাওয়ার কারণে। মেয়ের সঙ্গে বাবার এবং ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক অনেকটা প্রশান্ত, যেহেতু এ সম্পর্ক আত্মকেন্দ্রিক প্রবণতা দ্বারা বিপর্যস্ত হয় না; বরং তা পরিপূরকতাকামী। শিশুর মানসিক জীবনের আত্মসর্বস্বতা ও অনাচারী-ভাবনা স্বপ্নবোধের মানসিকতার নির্জ্ঞানে প্রবেশক্ষম বলেই স্বপ্নে বিভিন্ন বীভৎসতা প্রতিপাদিত হয়। স্বপ্নক্রিয়া স্বপ্নে কোনো ইচ্ছার পরিতৃপ্তি ঘটিয়ে ঘুমে বিঘ্ন-সৃষ্টিকারী উদ্দীপনাকে অপসারিত করতে চাইলেও স্বপ্নে অনেক সময় উদ্বেগ বা উৎকণ্ঠা বিহ্বলভাবে দেখা দেয়। কারণ মানুষের মানসিক জীবনে শান্তিকামী ঝোঁক যেমন রয়েছে, তেমনি শাস্তিকামী ও পীড়াদায়ক বোধও রয়েছে, যা স্বপ্নের মধ্যে উদ্বেগপূরণ এবং শাস্তিপূরণ করে। শক্তিশালী অবদমিত ইচ্ছা বা কামনার আবেগ-মানসের নির্জ্ঞানে প্রবেশের মাধ্যমে স্বপ্নকে সম্ভাবিত করে তোলে।
স্বপ্নব্যাখ্যার ক্ষেত্রে ফ্রয়েড সচেতন পর্যবেক্ষণের কথাও পাঠকদের উপহার দিয়েছেন। স্বপ্নক্রিয়ায় যেহেতু বিপরীতের সমাপতন (পড়রহপরফবহপব) ঘটে, সেহেতু স্বপ্নকে ইতি ও নেতিবাচক Ñ উভয় দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেছেন। তিনি যেহেতু মূলত স্নায়ুরোগীদের চিকিৎসাপদ্ধতির কার্যকারণ সুবিধার্থে স্বপ্নকে ব্যবহার করেছেন, সেহেতু তার স্বপ্নোপকরণ ব্যাখ্যার অনুষঙ্গগুলো প্রায়শই কামগন্ধী, ক্লেদাক্ত বা নেতিবাচকতায় পর্যবসিত হয়েছে। স্বপ্ন-মালমশলার কিছু অংশ স্বপ্নের মধ্যে চালান করে দিয়েও স্বপ্ন দেখানো সম্ভব বলে ফ্রয়েড মন্তব্য করেছেন। তা স্নায়ুরোগীর ক্ষেত্রে যেমন সম্ভব, সুস্থ মানুষের পক্ষেও তা অবশ্যসম্ভবপর। সুস্থ ব্যক্তি এবং স্নায়ুরোগগ্রস্ত ব্যক্তি Ñ উভয় ব্যক্তির স্নায়ুতন্ত্রের যথাক্রমে সুস্থতা ও অসুস্থতার কারণেই তাদের উভয়ের স্বপ্নের স্বাতন্ত্র্য এবং যথাক্রমে ইতি ও নেতিবাচকতা স্পষ্ট হয়ে উঠবে। কারণ সুস্থ ব্যক্তির স্বপ্নের মধ্যে ইতিবাচক আশাবাদ বেশি থাকবে, স্নায়ুরোগীর স্বপ্নের প্রতীকী বিভ্রমবাদ তার অসুস্থতার কারণেই বেশি থাকবে।
ফ্রয়েড বলেছেন, একটি স্বপ্নের এক ব্যাখ্যা ছাড়াও ভিন্ন ব্যাখ্যা হওয়া সম্ভব; আমার তো মনে হয়, শুধু একটি ভিন্ন ব্যাখ্যা নয়, একাধিক মাত্রার স্বতন্ত্র ব্যাখ্যা সম্ভব Ñ মানবমনের রহস্যের বহুমাত্রিকতা যেহেতু স্বপ্নে মুদ্রিত থাকে সেজন্যে। এ পরিপ্রেক্ষিতে বলা যায়, ফ্রয়েড তাঁর মনঃসমীক্ষণের ভূমিকা : স্বপ্ন নামক গ্রন্থের বিভিন্ন যে-ব্যাখ্যা দিয়েছেন Ñ প্রতিটি স্বপ্নেরই একাধিক যৌক্তিক ব্যাখ্যা সম্ভাবিত হতে পারে। তাছাড়া, প্রতীকের ক্ষেত্রে তিনি নারী ও পুরুষের যৌনতাকেন্দ্রিক যেসব প্রতীক ব্যবহার করেছেন Ñ সেগুলো ছাড়াও অন্য প্রতীকের মাধ্যমে বা উদ্দীপনার ভিন্ন স্বাতন্ত্র্যের মাধ্যমে যৌনতার প্ররোচনা স্বপ্নের মধ্যে সম্ভাবিত হতে পারে বলে আমি মনে করি।
ফ্রয়েড তাঁর মনঃসমীক্ষণের ভূমিকা : স্বপ্ন শীর্ষক গ্রন্থটির শেষ অধ্যায়ে লিখেছেন, গ্রন্থটিতে প্রদত্ত তাঁর ব্যাখ্যা ‘তথাকথিত মনঃসমীক্ষণিক ব্যাখ্যা’ এবং তথাকথিত আধ্যাত্মিক ব্যাখ্যা, যা প্রকৃতিগত ঝোঁক অস্বীকার করে উচ্চস্তরের মানসিক কর্মকাণ্ডের প্রতিনিধিত্বকারী Ñ এমন ব্যাখ্যাও অবশ্যম্ভাবীরূপে প্রযুক্ত হতে পারে, তবে তা কিছু স্বপ্নের ক্ষেত্রে মাত্র; অধিকাংশ স্বপ্নের ক্ষেত্রে নয় বলে তিনি মন্তব্য করেছেন। ফ্রয়েড যেহেতু মনোরোগী তথা স্নায়ুরোগীদের নিয়ে কাজ করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে তাদের রোগের কার্যকারণ সম্পর্কের সূত্র-অনুসন্ধান করেছেন Ñ তাই তাঁর অনুসন্ধানে তিনি আধ্যাত্মিকতার স্থানকে খুব সামান্যই দিয়েছেন। ইউরোপীয় জীবনের পারিবারিক আবহের বিচ্ছিন্নতা, ক্ষয়িষ্ণুতা, একাকিত্ব, বিবমিষা এবং আত্মিক টানাপোড়েনের সঙ্গে আমাদের দক্ষিণ এশিয়ার পারিবারিক সম্পর্কসূত্রকে একই সমান্তরালে স্থাপন করা যায় না বলে আমি মনে করি। অথচ পারিবারিক, পারিপার্শ্বিক, ভৌগোলিক এবং মূল্যবোধগত প্রবণতার সঙ্গে ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির মিশেলেই স্বপ্নোপকরণ মনোরাজ্যে স্থিত হয়। সেজন্য ইউরোপীয় স্বপ্নব্যাখ্যা-উপকরণ দ্বারা ভারতীয় বা দক্ষিণ-এশীয় স্বপ্নব্যাখ্যাকে ব্যাখ্যাত করা সমীচীন নয়, বরং পার্থক্যসূত্রই চিহ্নিত হবে। তবে স্থূলরেখায় কিছু সমান্তরালতা অবশ্যই থাকতে পারে। আমরা আমাদের পর্যালোচনায় দেখেছি, স্নায়ুরোগীদের চিকিৎসার সূত্র-সন্ধান করতে গিয়ে ফ্রয়েড স্বপ্নব্যাখ্যার মধ্য থেকে সে-ধরনের রোগগত বা মানসিক বিকারগত বা যৌনতাড়নাগত অনুষঙ্গকেই অধিকতর সচেতনতায় চিহ্নিত করেছেন। এতে অবশ্যই স্নায়ুরোগীদের প্রতি তাঁর ইতিবাচকবোধ কার্যকর থেকেছে। তাঁর ব্যাখ্যাত অধিকাংশ স্বপ্নোপকরণেই অন্ধকার, পঙ্কিল নেতিবাচকতা, যৌনতা, টেনশন, বীভৎসতা ও উদ্বেগের উপকরণ ছিল। সুস্থ মানুষদের চেয়ে অসুস্থ ও যৌন-স্বাধীন বোধসম্পন্ন মানুষের মধ্যে এ ধরনের নেতিবাচক অনুষঙ্গ অধিকতর প্রযুক্ত থাকে। ফ্রয়েড স্বপ্নের আধ্যাত্মিক ব্যাখ্যার কথা বলেছেন, তবে তাঁর দৃষ্টিতে তাঁর ব্যাখ্যাত কমসংখ্যক স্বপ্নেই তা সম্ভাবিত রয়েছে। প্রাচ্য মূল্যবোধসম্পন্ন মানুষের মধ্যে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশের মূল্যবোধ, ইতিহাস-পুরাণ ঐতিহ্য-ধর্ম-সংস্কৃতি-লোককাহিনী যেহেতু পাশ্চাত্য (ফ্রয়েড মূলত জার্মানি, গ্রিক, ফ্রান্স প্রভৃতি দেশের লোককাহিনীভিত্তিকতায় তাঁর স্বপ্ন ব্যাখ্যা করেছেন) লোকদর্শন থেকে আলাদা Ñ সেজন্য স্নায়ুরোগী নয়; সুস্থ প্রাচ্যবাসীর স্বপ্নের সঙ্গে পাশ্চাত্যবাসীর স্বপ্নের সাদৃশ্য ভৌগোলিক-জৈবনিক ও সাংস্কৃতিক কারণেই ভিন্নরকম হবে বলে আমি মনে করি। স্বপ্নব্যাখ্যা আধ্যাত্মচিন্তাভিত্তিক হতে হবে বলে আমি মনে করি না, তবে মানুষের নির্জ্ঞান মানসিক স্তর থেকে প্রবৃত্তিচালিত উদ্দীপনা যেমন আসতে পারে, তেমনি সমানভাবেই শুভবোধচালিত প্রণোদনাও নির্গত হতে পারে বলে আমি ধারণা পোষণ করি।

Leave a Reply
You must be logged in to post a comment.