বন্ধু রহো রহো সাথে

  • বন্ধু, রহো রহো সাথে

    যারা যাবার তারা যায়। যারা যায় না তারা যাবে না, বলবে কি? মুকুল ঝরার পথে মিলিয়ে যেতে যেতে যশোমতী বলেছিলেন। খানিক থেমেছিলেন। হয়তো ভিন্ন কথা শুনবেন ভেবে বা সহমতের মুখ দেখবেন বুঝে। কবে যেন যশোমতী এসেছিলেন? কাল, না কোনো একদিন? আজও সেই পথে মুকুল ঝরে আছে। কাল রাতে দামাল হাওয়া এসে ঝরিয়ে গেছে। দামাল, না…