বিজয়া মুখোপাধ্যায়

  • সঙ্গজালে ঘেরা খাঁচা

    অর্ধচোখ বুজে বসে আছে, ওকে দেখি।গোটানো শরীর জুড়ে মৌনীভাবসুষ্ঠু অভিনয়। নিঃশব্দ চলনে ঢোকে ঘরে, অন্তর্তদন্ত সেরেচলে যায়, অভিজাত হাঁটা।জিভে আঁচড়ে নেয়া শাদা রোমকপালে বাদামি জয়টিকা। ও জানে ও পুরুষবেড়াল।ওর একাকিত্ব আর নির্ভয় ব্যক্তিতাসশব্দ যুদ্ধের আগে মহড়া, প্রস্তুতিদেখে বোঝা যায়অনিবার্য জননেতা, সমস্ত লক্ষণওর মধ্যে বর্তমানকোনও সমকক্ষ ওর প্রয়োজন নেই। মানুষই একমাত্র শুধু একাকিত্ব ভীরুঅনর্থক সঙ্গজালে ঘেরা…