বিমল গুহ

  • জসীম উদ্দীনের কবিমানস

    জসীম উদ্দীনের কবিমানস

    প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৮)-পরবর্তী সময়ে বাংলা কবিতায় বড় ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। যুদ্ধের প্রভাবে দেশে দেশে ঘটে গেছে সামাজিক বিপর্যয়। এর প্রভাব স্বাভাবিকভাবে এসে পড়েছে আমাদের শিল্পে ও সাহিত্যে। সে-সময় তরুণ কবিরা সমকালীন বিশ্বপরিবেশকে তুলে ধরতে প্রয়াসী হয়েছিলেন। বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, বিষ্ণু দে প্রমুখ এই ধারার উল্লেখযোগ্য কবি। কবিতার…

  • চোখ

    বিমল গুহ আগুন দগ্ধ করে – পৃথিবীর যাবতীয় ঘাম          শুষ্ককাঠ মরাদেহ          বস্ত্তব্যাধি জটিল হৃদয়          শীর্ণকায় ছায়াপথ বইপত্র          পুরানো ঠিকানা। মানুষের সম্বন্ধ সুখ্যাতি লোভ হিংসা ভয় আগুনে পোড়ে না! উড়োমেঘ ছায়া ফেলে মানুষের চোখে দিনভর, এই চোখ –         দেখে দগ্ধ পৃথিবীর রূপ পূর্বাপর         দেখে নীলছায়া         দেখে যাপিত জীবন মানুষের।…

  • পথকানা

    বিমল গুহ   হাঁটতে হাঁটতে এত পথ এসেও রাস্তা ও পথের ঠিক পার্থক্য বুঝি না, রাস্তাকে বরাবর দুরতিক্রম্য মনে হয় পথ বলি – কল্পঝোপ ঘরের আঙিনা!   পাখিরা যে-পথে ওড়ে সে-পথেই খুঁজে পায় নীড়, অর্জুনের ছায়া ধরে ঝিমোয় শকুন চেনাপথ বলে তার কিছু জানা নেই রৌদ্র যেই তেতে ওঠে ভরবেলা পাতার আড়াল ভাঙে পালকের ওম।…