ভাবমূর্তি

  • ভাবমূর্তি

    শেষ পর্যন্ত বাড়ি ছাড়ে ইলা। মা বলে দিয়েছে, এ বিয়ে হবে না। গতকালই মেয়ের চুলের মুঠি ধরে মুখের ওপর আঙুল নাড়িয়ে তাহেরুন্নেসা বলেছে, আমি বেঁচে থাকতে ওই ভ্যাগাবন্ডের সঙ্গে তোমার বিয়ে হবে না। তুমি আমার সংসারের ভাবমূর্তি নষ্ট করতে চাও। রাগে দপদপিয়ে ইলাকে এক ঝটকায় ফেলে দিলে টেবিলের কোনায় ধাক্কা খেয়ে ওর কপাল কেটে যায়।…