মানুষ মানুষ !

  • মানুষ, মানুষ!

    ॥১৩॥ মেমারি থেকে আমার ইচ্ছে ছিল শান্তিনিকেতন যাওয়ার, শক্তি বললো, আগে চলো কেন্দুলি। কালকেই সেখানে জয়দেবের মেলা। সারা রাজ্যজুড়েই এই সময় আসে মেলা, কিন্তু কেঁদুলির মেলা একেবারে অনন্য। এ শুধু বাউলদের মেলা। অনেকগুলি তাঁবুতে জমে বসে যায় বাউলদের আখড়া। ইচ্ছেমতন যাওয়া যায় যে-কোনো আখড়ায়, একপাশে বসে পড়লে কেউ-না-কেউ এগিয়ে দেয় গাঁজার কল্কে। বাউল গানের সঙ্গে…

  • মানুষ, মানুষ !

    ॥ ১২ ॥ চুঁচড়ো থেকে মেমারি এমন কিছু দূর নয়, তবু যেতে সময় লাগলো অনেকক্ষণ। মাঝে মাঝেই থামতে হলো। পুলিশের কর্তারা যে-পথ দিয়ে যায়, সে-পথের প্রত্যেক থানা আগে থেকেই খবর পেয়ে যায়। বড় রাস্তার মোড়ে মোড়ে অফিসাররা দাঁড়িয়ে থাকে। তারা স্যালিউট করে তো বটেই, গাড়ি থামিয়ে কাছাকাছি থানায় একবার পায়ের ধুলো দেবার জন্য অনুরোধ জানায়।…