মাহবুব উল আলম চৌধুরী

  • সূর্যাস্তের রক্তরাগ

    কী করে বলি ব্যর্থ জীবন জন্মেই পেয়েছি মাতার স্নিগ্ধ স্তন্য দু’চোখে দেখেছি শ্যাম সমারোহ চারিদিকে জনারণ্য। গ্রীষ্মে পেয়েছি সুশীতল ছায়া শ্রাবণে পেয়েছি বৃষ্টি যৌবনে দেখেছি প্রেয়সীর মুখ গীতি-সুধাময় দৃষ্টি। আজকে যখন রক্ত ভাটায় নিঃস্ব তখনো দেখি, কী গভীর প্রেমে সজ্জিত এই বিশ্ব। জোয়ারের শেষে তাই তোমার আমার সন্ধি বয়েস খাঁচায় আমরা হবো না বন্দি। সৃষ্টির…

  • আমরা ঘুমাবো না

    আমরা যারা প্রাণ দিয়েছি রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় এইতো সেদিন, একুশে ফেব্রুয়ারি। আমরাও তোমাদের মতো ছিলাম বেঁচে, ভোরের আলোর স্পর্শ পেয়েছি দেখেছি সূর্যাস্তের রক্তরাগ ভালোবেসেছি, ভালোবাসা পেয়েছি। আজ আমরা শুয়ে আছি আজিমপুরের মাটি ঢাকা কবরে। শত্রুর সাথে আমাদের যে লড়াই এখনো শেষ হয়নি। তাই তোমরা চালিয়ে যাও। আমাদের বাহুর শক্তি ফুরিয়ে গেছে তোমাদের প’রে দিয়ে…