রফিক আজাদ

  • এই সিঁড়ি

    এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে, সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে – বত্রিশ নম্বর থেকে সবুজ শস্যের মাঠ বেয়ে অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। মাঠময় শস্য তিনি ভালোবাসতেন, আয়ত দু’চোখ ছিল পাখির পিয়াসী, পাখি তাঁর খুব প্রিয় ছিল – গাছ-গাছালির দিকে প্রিয় তামাকের গন্ধ ভুলে চোখ তুলে একটুখানি তাকিয়ে নিতেন, পাখিদের শব্দে তাঁর, খুব ভোরে,…

  • ছিল

    রফিক আজাদ বৃক্ষ ছিল                          পাতারা সবুজ; পাখি ছিল                         ডানায় সুনীল; কণ্ঠ ছিল                          মোহন মদির; আকাশগঙ্গায় ভাসা সুর ছিল সুমন্দ্র মধুর! নদী ছিল                          জল অমলিন; নৌকা ছিল                       শব্দ ছলচ্ছল; গ্রাম ছিল                          সুখদ মুখর; পরিচ্ছন্ন দুই পাড়ে বারো মাস উৎসবের ধুম!

  • সারমেয় কন্যা ‘নিশি’র সঙ্গে এই শ্রাবণে

    ধারাজলে মুছে যায় জীবনের সকল সন্তাপ, স্বজনেরা বহু আগে পরিত্যাগ করেছে আমাকে; সারমেয় কন্যা এক জাগে রাত্রি আমার সপক্ষে! টানা-বারান্দায় বসে নির্ঘুম রাত্রিটি কেটে যায় – সে থাকে সর্বদা পাশে – থাবা দুটি তুলে দ্যায় কোলে, আমার পায়ের কাছে লেজ নেড়ে দুঃখনিশি জাগে, দুই চোখে ঝরে তার সান্ত্বনার অমিয় আদর – শ্রাবণের ধারাপাত সে-ও শোনে…

  • চির হরিৎ যৌবনের কবি

    মানুষের মনের ভেতরে দীর্ঘ-দীর্ঘ দিন ধ’রে যে ছবি রয়েছে আঁকা – সেই ছবি সমুজ্জ্বল থাক্; চির যৌবনের কবি মানুষের মনের ভেতরে দীর্ঘ দিন ধ’রে রয়ে গেছে – সে ছবি অটুট থাক্; এই জন্মশতবার্ষিকীতে ভেঙো না সে মূর্তিখানি! মানুষের চোখের সম্মুখে নেই রুগ্ণ, জবুস্থবু, জরাজীর্ণ ছবি, যে কবি যৌবনদীপ্ত, সমুন্নত শির – সেই ছবি থাক্ মনে,…

  • কুচিপুরী

    এ তো নৃত্য নয়: আরাধনা; কুচিপুরী নৃত্যের বৈশিষ্ট্য এই – সর্বদা ধ্রুপদ; নৈপুণ্যে মজেছে মন । বিজয়লক্ষ্মীর নৃত্যে ধরা দেয় আনন্দ-আনন্দ শুধু! নৃত্য আরাধনা, ধর্মনিরপেক্ষশিল্প – সেই শিল্পে দীক্ষিত যেজন তার জন্যে কুচিপুরী জীবন্ত মরাল!                শিল্পের সৌরভময় মরালের গ্রীবা! – এমন লাবণ্যময় নৃত্যের সৌন্দর্য আমি উপভোগ করি বিরিশিরি নামে গ্রামে – নিঃসঙ্গি, একাকী! লক্ষ্মণগণ্ডির…

  • সোনার নূপুর বেজে যায়

    এখন তো বৃষ্টিতে ভেজার বয়স আমার নেই,                           সাহসও তো নেই – আষাঢ় মাসের এসময়ে অঝোর ধারায় শুনি সোনার নূপুর বেজে যায়, বাজে – অনাদি ঘুঙুর; আনন্দে আপ্লুত গাছগাছালির পল্লব-পত্রালি আন্দোলিত হতে দেখি – যেন পুনঃ কালিদাস-কাল সমাগত! – পত্রেপুষ্পে সুশোভিত প্রিয় বৃক্ষরাজি অপার আহ্লাদে ভিজছে – শুনি ফুল্ল আনন্দ-ভৈরবী! বাঙ্গালার নরনারীগণ বুঝি সুখে…

  • ঘড়ির বাইরে, চিরদিন

    চিরদিন ঘড়ির বাইরে থাকতে তো চেয়েছি, বন্ধু, হঠাৎ এমন কী হলো ঘড়ির ভেতরেই ঢুকে যেতে হবে এই আমাকেই এখন! বুঝি না জীবনাচার এমনটি হবে এই ক্ষুদ্র জীবের জীবনে, আর ধরো যদি এমনটি হয় ঘড়ি স্তব্ধ হয়ে যাবে— যেতে পারে, কারু পক্ষে সম্ভব হবে না এর ব্যতিক্রম করা!- জন্মাবধি ঘড়িকে অবজ্ঞা করে এসে আজ এই এতোটা…