লন্ডন থেকে ইউসুফ ইসলামের গান চার্লসের বিয়ে
-
লন্ডন থেকে ইউসুফ ইসলামের গান, চার্লসের বিয়ে
উত্তর লন্ডনে আমাদের বাড়ি থেকে মিনিট কয়েকের হাঁটা পথের দূরত্বে একটি ছোট পোস্ট অফিস আছে। বিলেতে এ-ধরনের স্থানীয় ডাকঘরগুলোতে খাম-পোস্টকার্ড, ডাকটিকিট ইত্যাদি ছাড়া খবরের কাগজ এবং অন্যান্য স্টেশনারি জিনিসপত্রও বিক্রি হয়। প্রায় প্রতিদিনিই কোনো-না-কোনো কাজে আমাকে সেখানে যেতে হয়। কয়েকদিন আগে একটু বেলার দিকে গিয়ে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছি। আরো জনাদশেক লোক আমার সামনে, বেশির…
