লন্ডন থেকে ইউসুফ ইসলামের গান, চার্লসের বিয়ে

উত্তর লন্ডনে আমাদের বাড়ি থেকে মিনিট কয়েকের হাঁটা পথের দূরত্বে একটি ছোট পোস্ট অফিস আছে। বিলেতে এ-ধরনের স্থানীয় ডাকঘরগুলোতে খাম-পোস্টকার্ড, ডাকটিকিট ইত্যাদি ছাড়া খবরের কাগজ এবং অন্যান্য স্টেশনারি জিনিসপত্রও বিক্রি হয়। প্রায় প্রতিদিনিই কোনো-না-কোনো কাজে আমাকে সেখানে যেতে হয়। কয়েকদিন আগে একটু বেলার দিকে গিয়ে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছি। আরো জনাদশেক লোক আমার সামনে, বেশির ভাগই বয়স্ক পেনশনার, তাঁদের পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে সাপ্তাহিক সরকারি বেনিফিটের টাকা তুলতে এসেছেন। লাইনে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাচ্ছি, হঠাৎ চোখ পড়ল দরজার ঠিক বাইরে দাঁড়ানো একজন লোকের দিকে। লম্বা দোহারা চেহারা, গায়ের রং ফর্সা, নীল চোখ, গালে মাঝারি ঘনত্বের হালকা বাদামি রঙের দাড়ি, মাথায় ওই রঙেরই চুলের উপরে কাজ করা কিস্তি টুপি, পরনে গাঢ় রঙের সালোয়ার-কুর্তার উপরে চড়ানো জ্যাকেট। এক নজরে দেখলে ইয়োরোপিয়ান বলে মনে হয়, তবে কোনো আরব দেশের লোক হওয়াও বিচিত্র নয়। হাসিমুখে কথা বলছে দু-তিনজন অ্যাফ্রো-ক্যারিবিয়ান সম্প্রদায়ের লোকের সঙ্গে। মিনিটখানেক পরেই কথা শেষ করে সে সরে গেল। একটু পরে, আমার কাজ শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে দেখি কয়েক গজ দূরে একটি বাড়ির দরজার সামনে লোকটি দাঁড়িয়ে আছে, সঙ্গে তিন-চারজন তরুণ। বাড়ির দরজার উপরে একটি সাইনবোর্ড, তাতে লেখা ‘নর্থ লন্ডন মুসলিম ইয়ুথ সেন্টার’, আগে সাইনবোর্ডটি কখনো আমার চোখে পড়েনি। যাইহোক, ফিরে আসতে আসতে ভাবছিলাম লোকটিকে আগে কোথায় যেন দেখেছি, কেমন যেন পরিচিতি চেহারা, কিন্তু ঠিক মনে করতে পারছি না। হয়তো এই পাড়াতেই দেখে থাকবো কখনো।

এর দিন দুয়েক পরে, কম্পিউটারে ইন্টারনেট সার্চিং করতে করতে হঠাৎ চোখ পড়ল স্ক্রিনে ভেসে-ওঠা একটি ছবির উপরে – আরে! আমার সেদিনের দেখা সেই লোকটিই না? ছবির সঙ্গে দেওয়া সংক্ষিপ্ত খবরে চোখ বোলাতেই পরিষ্কার হয়ে গেল কেন তাঁর চেহারা আমার এত পরিচিত মনে হয়েছিল – এ তো ক্যাট স্টিভেনস, একসময়ের অত্যন্ত জনপ্রিয় পপ গায়ক, যে তাঁর জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময়েই ইসলাম ধর্ম গ্রহণ করেন, গানবাজনার দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন স্বেচ্ছায়। প্রায় তিন দশক পরে আবার তিনি নতুন গান রচনা করে গেয়েছেন, আর তাই নিয়েই জল্পনা-কল্পনা – ক্যাট স্টিভেনস কি পপসংগীতের জগতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন?

হ্যাঁ, ষাটের দশকের মাঝামাঝি সময়ের ব্রিটেনের তরুণ পপ গায়কদের মধ্যে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ছিল ক্যাট স্টিভেনস, কেবলমাত্র ব্রিটেনে নয়, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমি দেশগুলোতেও। আজকের প্রজন্মের কাছে অবশ্য তাঁর নাম পরিচিত না-হওয়াই স্বাভাবিক, গানের দুনিয়া থেকে তাঁর দীর্ঘ স্বেচ্ছা-নির্বাসনের দরুন। ক্যাট স্টিভেনস তাঁর পিতৃদত্ত নাম নয়, পেশাদারী নাম। তাঁর আসল নাম স্টিভেন দিমিত্রি জর্জিও, জন্ম ১৯৪৭ সালে, বাবা ছিলেন একজন গ্রিক রেস্তোরাঁ-মালিক, মা সুইডিশ। তাঁর শৈশব ও প্রথম যৌবন কাটে লন্ডনের ওয়েস্ট অ্যান্ড এলাকায়। ১৯৬৬ সালে, অর্থাৎ তাঁর উনিশ বছর বয়সে, ক্যাট স্টিভেনসের গাওয়া গান ‘আই লাভ মাই ডগ’ তাঁকে রাতারাতি বিখ্যাত করে তোলে। এর মাত্র দুবছর পরে তিনি যক্ষ্মারোগে আক্রান্ত হন, তবে বছরখানেক হাসপাতালে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তাঁর এই অসুস্থতার সময়ে তাঁর মানসিক পরিস্থিতিতে সম্ভবত একটি বিরাট পরিবর্তন ঘটে যায় এবং জীবনের তাৎপর্য তিনি যেন নতুন করে উপলব্ধি করতে শুরু করেন। পরবর্তীকালে এই প্রসঙ্গে ক্যাট স্টিভেনস বলেছেন : ‘People have times in their lives when they are forced to examine themselves… You stop and think : ÔIt could all disappear tomorrowÕ. That was the beginning for me of that process of thought.’ তবে সত্তরের দশকের প্রায় পুরোটা ধরেই ক্যাট স্টিভেনসের গানের বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয় – টি ফর দ্য টিলারম্যান, টিজার অ্যান্ড দ্য ফায়ারক্যাট, ক্যাচবুল অ্যাট ফোর, ফরেনার এবং বুদ্ধা অ্যান্ড দ্য চকোলেট বক্স – যেগুলো তাঁকে এনে দেয় বিপুল খ্যাতি আর সেই সঙ্গে প্রভূত অর্থ। একই সঙ্গে দেশে-বিদেশে মঞ্চে অনুষ্ঠানের মাধ্যমেও তাঁর জনপ্রিয়তার মাত্রা ক্রমেই বাড়তে থাকে। কিন্তু তাঁর মনের মধ্যে একটি পরিবর্তনের ধারা যেন প্রবাহিত হয়ে চলেছিল নিরবচ্ছিন্নভাবে। সত্তরের দশকের মাঝামাঝি একদিন যখন তিনি ক্যালিফোর্নিয়ায় ম্যালিব্যুর সমুদ্রে সাঁতার কাটছিলেন, বিশাল এক ঢেউ তাঁকে গভীর সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায় এবং যখন প্রায় নিশ্চিত যে তাঁর জীবনের অন্তিম ক্ষণ উপস্থিত, তখন আচম্বিতে তিনি অনুভব করেন যে, কোনো এক অপার্থিব শক্তি যেন তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এই শক্তির নামই কি ঈশ্বর? পরবর্তীকালে তিনি বলেছেন যে, সমুদ্রের তরঙ্গে তলিয়ে যাওয়ার মুহূর্তে তিনি যেন, জীবনে এই প্রথমবার, ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানান তাঁকে রক্ষা করার জন্য। যে-ঢেউ তাঁকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল সেই ঢেউই আবার তাঁকে নিরাপদে তীরে ফিরিয়ে দেয় এবং এই ঘটনাকে তিনি এক অলৌকিক সংকেত হিসেবে গ্রহণ করে। এর কিছুদিন পরে তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু তাঁকে একখণ্ড পবিত্র কোরআন শরিফ উপহার দেন এবং এই মহাগ্রন্থ পাঠ করতে করতে তিনি অনুভব করেন যে, তাঁর নিজের গাওয়া বহু গানে যেসব প্রশ্ন তিনি নিজের কাছে, মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, সেগুলোর উত্তর যেন তিনি পেয়ে গেছেন। ১৯৭৮ সালে তাঁর সর্বশেষ গানের অ্যালবাম ‘ব্যাক টু আর্থ’ প্রকাশিত হওয়ার পরপরই ক্যাট স্টিভেনস মনেপ্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন – তাঁর সমস্ত গিটার, গানবাজানার যাবতীয় উপকরণ তিনি বিলিয়ে দেন, নিজের অতীতকে ভুলে গিয়ে এবং ধর্মান্তরিত হয়ে নিজেকে একজন খাঁটি মুসলমানে পরিণত করার চেষ্টায় নিয়োজিত হন। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নতুন নাম হয় ইউসুফ ইসলাম।

কিছুদিনের মধ্যেই ইউসুফ ইসলাম ব্রিটিশ মুসলমান সম্প্রদায়ের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিতে পরিণত হন, উত্তর লন্ডনের কয়েকটি ইসলামিক স্কুলের পরিচালকমণ্ডলীতে তিনি যোগ দেন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সদস্য হন এবং ‘ফোরাম এগেইন্স্ট ইসলামোফোবিয়া অ্যান্ড রেসিজম’ (ঋঅওজ) নামে সংস্থাটির একজন ট্রাস্টি নিযুক্ত হন। একই সময়ে তিনি ‘ওয়ান স্মল কাইন্ডনেস’ নামে নিজস্ব একটি দাতব্য সংস্থা গড়ে তোলেন, যা বলকান অঞ্চলে এবং ইরাকে অনাথ শিশুদের ও দরিদ্র, বঞ্চিত জনগোষ্ঠীর কিশোর-কিশোরীদের সাহায্য করার জন্যে কাজ করে চলেছে। গত মাসেই ইন্দোনেশিয়ার সুনামি-আক্রান্ত দুর্গত অঞ্চলগুলোতেও এই সংস্থা ত্রাণকার্য শুরু করেছে।

মুসলমান হওয়ার পর থেকে ইউসুফ ইসলাম সংগীতের জগৎ থেকে নিজেকে চিরকালের মতো যে বিচ্ছিন্ন করে ফেলেছেন, তা কিন্তু নয়। একথা সত্যি যে, প্রায় তিন দশক ধরে ইউসুফ ইসলাম এবং ক্যাট স্টিভেনসের মধ্যে কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না, কিন্তু ১৯৭৮ সালে তাঁর ‘স্বেচ্ছা-অবসরগ্রহণের’ পর ইউসুফ এবং ক্যাট সম্প্রতি আবার পরস্পরের হাতে হাত মিলিয়েছে। ২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারসে সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত সংগীতানুষ্ঠান ইউসুফ ইসলাম গেয়েছেন ক্যাট স্টিভেনসের রচিত একটি গান, তারপর বসনিয়ার শরণার্থীদের জন্যে এবং নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে সংগঠিত ‘এইডস’ তহবিলের জন্যেও তিনি গান গেয়েছেন। গত বছরের শেষের দিকে সুদানের দারফুরে আয়োজিত এক দাতব্য-অনুষ্ঠানে তিনি গিটার হাতে মঞ্চে উঠেছেন সত্তরের দশকের পর এই প্রথমবার। ক্যাটের গাওয়া বিখ্যাত গান ‘ফাদার অ্যান্ড সান’ ইউসুফ নতুন করে রেকর্ড করেছেন রোনান কিটিংয়ের সঙ্গে। এবং অতি সম্প্রতি তিনি গেয়েছেন ও রেকর্ড করেছেন নতুন একটি গান, ‘ইন্ডিয়ান ওশ্যান’ – সংগীতের জগৎ থেকে বিদায় নেওয়ার পর থেকে তাঁর রচিত সর্বপ্রথম গান – গত ডিসেম্বর মাসের প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ সুনামির ভয়াবহতায় বিচলিত-হওয়া ছয় মিনিটের একটি পরিবেশনা। অতীতের ক্যাট স্টিভেনসের অনবদ্য প্রতিভাকে নতুন করে মনে করিয়ে দেয় এই গানটি এবং বুঝিয়ে দেয় যে, মুসলমান ইউসুফ ইসলামের সঙ্গে গায়ক ক্যাট স্টিভেনসের ইসলামের সঙ্গে সংগীতের, আসলেই কোনো বিরোধ নেই। এ-যুগের শ্রোতারা যদি গানটি পছন্দ করে তাহলে হয়তো একটি অ্যালবাম প্রকাশিত হবে।

ইউসুফ কিন্তু এখনো আবার গানের জগতে ফিরে-আসা নিয়ে কথা বলতে কিছুটা অনিচ্ছুক। তিনি বলেন : ‘No, it’s not the return of Cat Stevens. … I have just re-examined my past body of work and you can call it a rejvuenation. It’s a natural expression of my concern as a Muslim and as an artist. I believe both can exist side by side, particularly when the cause is right.’

কিছু কিছু লোক ও গোষ্ঠীর কাছে কিন্তু আজকের ইউসুফ ইসলাম এক বিশেষ সন্দেহভাজন চরিত্র, কোনো-এক অজ্ঞাত কারণে, ইংরেজি ঢ়যড়নরধ শব্দটি ছাড়া এর কোনো ব্যাখ্যা সম্ভবত নেই। গত বছরের সেপ্টেম্বর মাসে ইউসুফ লন্ডন থেকে ওয়াশিংটন যাচ্ছিলেন ন্যাশভিলের এক রেকর্ড কোম্পানির সঙ্গে গান নিয়ে তাঁর কিছু চিন্তাভাবনা সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে। কিন্তু আমেরিকার এফবিআই তাঁকে ওয়াশিংটন বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করার জন্যে আটক করে এবং তারপর জাতীয় নিরাপত্তার ওজর দেখিয়ে তাঁকে আবার লন্ডনগামী বিমানে তুলে দেয়। কিন্তু এরচেয়েও আশ্চর্য ব্যাপার হলো যে, এই ঘটনার জের ধরে বিলেতেই একাধিক সংবাদপত্র ইউসুফের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ করে, যদিও তাদের কাছে ইউসুফ ইসলাম তথা সাবেক ক্যাট স্টিভেনসের চরিত্র বা কার্যকলাপ মোটেই অজানা থাকার কথা নয়। সানডে টাইমস এবং সান এই দুটি সংবাদপত্রে ছাপা নিবন্ধ যেমন ইঙ্গিত দেয় যে, ইউসুফ কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল। পরে অবশ্য এই দুটি খবরের কাগজ নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং গত মাসে তারা ইউসুফকে ক্ষতিপূরণ দিতেও বাধ্য হয়েছে। এই ঘটনায় তিনি স্বভাবতই ক্ষুব্ধ, বলেছেন : ‘Ever since I became a Muslim, I have had to deal with attempts to damage my reputation and countless insinuations seeking to cast doubt on my character and trying to connect me to causes which I do not subscribe to.’ তবে ব্রিটিশ খবরের কাগজগুলো ক্ষমা চাইলেও যুক্তরাষ্ট্র সরকারের তরফে এ-পর্যন্ত কোনোরকম অনুশোচনা প্রকাশ করা হয়নি। সেদেশে যাওয়ার পরিকল্পনা যদিও ইউসুফ বর্তমানে স্থগিত রেখেছেন, তাঁর ধারণা যে, এই ধরনের ভুল বোঝাবুঝির অবসান অচিরেই হবে। তাঁর মতে – ‘All things can be forgiven if we can progress’.

পৃথিবীর যেসব দেশে রাজতন্ত্র এখনো চালু সেসব দেশে রাজা-রানি অথবা রাজকুমার-রাজকুমারীদের বিয়ে একটা বেশ গুরুত্বপূর্ণ, হইচই ফেলে দেওয়ার মতো ঘটনা। বিশেষ করে পাত্র বা পাত্রী যদি রাজসিংহাসনের ভবিষৎ উত্তরাধিকারী হয় তাহলে তো কথাই নেই, যেমনটা হয়েছে ব্রিটেনের যুবরাজ চার্লসের বিয়েকে উপলক্ষ করে। এই এপ্রিল মাসের ৮ তারিখে যে মহিলার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন – তাঁর দীর্ঘদিনের প্রণয়িনী ক্যামিলা পার্কার বৌলস – তাঁর সামাজিক ও আনুষ্ঠানিক মর্যাদা বিয়ের পর কেমন হবে, তা নিয়ে দেশের আপামর জনসাধারণের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই। এই লেখাটি ছাপা হতে হতে অবশ্য এই ধরনের জল্পনা-কল্পনার অবসান পুরোটা না-হলেও অনেকটাই হয়ে যাবে। তবে যেটি এখনই পরিষ্কার, তা হলো, সাংবিধানিক পরিপ্রেক্ষিতে ক্যামিলা পার্কার বৌলস হবেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলাদের মধ্যে একজন, রাজকীয় মর্যাদার বিচারে তাঁর স্থান নির্দিষ্ট হবে তাঁর শাশুড়ি বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের ঠিক পরেই। যে-কোনো প্রকাশ্য অনুষ্ঠানে তাঁর সামনে উপস্থিত হওয়ার সময়ে একমাত্র রানি ছাড়া দেশের অন্য সমস্ত মহিলাকে এবং তাঁর শ্বশুর ও স্বামী ছাড়া অন্য সমস্ত পুরুষকেও মাথা নত করে অভিবাদন জানাতে হবে।

চার্লস এবং ক্যামিলা তাঁদের বিয়ের সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই একটার পর একটা নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়ে চলেছে এবং বিয়ের এক সপ্তাহ আগেও তা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। যেমন বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, কিংবা এই বিয়ে আদপেই আইনসিদ্ধ হবে কিনা, এই জাতীয় প্রশ্ন রাজপরিবারকে অত্যন্ত বিব্রত করেছে, বিশেষ করে রানি এলিজাবেথকে, যিনি এসব প্রশ্নের আশু মীমাংসা না হওয়ার দরুন স্বভাবতই যথেষ্ট ক্ষুব্ধ। দুর্ভাগ্যবশত চার্লস ও ক্যামিলার বিবাহসংক্রান্ত পরিস্থিতির কোনো পূর্বদৃষ্টান্ত নেই।

রানি এলিজাবেথকে তাঁর জ্যেষ্ঠ পুত্রের এই বিয়েতে আনুষ্ঠানিকভাবে তাঁর সম্মতি জানাতে হয়েছে, কারণ ১৭৭২ সালের রয়্যাল ম্যারেজ অ্যাক্ট-অনুসারে সেটি তাঁর অবশ্যকর্তব্য, যেহেতু এই আইনে বলা হয়েছে যে, রাজা দ্বিতীয় জর্জের প্রত্যক্ষ বংশধর সকলকেই বিয়ে করার আগে – যার সঙ্গেই বিয়ে হোক-না-কেন বর্তমান রাজা বা রানির অনুমতি পেতে হবে। তবে ব্যক্তিগতভাবে রানি এলিজাবেথের পক্ষে এই আনুষ্ঠানিক কর্তব্য পালন করা সহজ ছিল না, মা হিসেবে তাঁর জ্যেষ্ঠ পুত্রের পছন্দের পাত্রীর ব্যাপারে তাঁর নিশ্চয়ই ঘোরতর সন্দেহ ছিল, কারণ তিনি জানতেন যে, যুবরাজ চার্লস এবং তাঁর প্রথম স্ত্রী লেডি ডায়ানার বিয়ে ভেঙে যাওয়ার জন্যে দেশের বহু লোকই তাঁর ভবিষ্যৎ পুত্রবধূকেই দায়ী বলে মনে করে।

এছাড়া আরো বেশকিছু অপরিহার্য সাংবিধানিক সমস্যাও রয়েছে। যুবরাজ চার্লসের সরকারি আবাস ক্ল্যারেন্স হাউজের তরফে যদিও ঘোষণা করা হয়েছে যে, চার্লস যখন রাজা হবেন তখন তাঁর স্ত্রীর খেতাব হবে ‘প্রিন্সেস কনসর্ট’, রাজার স্ত্রী হওয়া সত্ত্বেও ‘ক্যুইন ক্যামিলা’ নয়, সরকারি কর্মকর্তাদের আশঙ্কা যে, কালক্রমে এই সিদ্ধান্ত হয়তো বদলে যেতে পারে, যার জের ধরে কেবল ব্রিটেনে নয়, কমনওয়েলথের সর্বত্র গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রানির অন্যতম প্রধান দুশ্চিন্তা হলো, যে-মহিলাকে উপলক্ষ করে দেশের বিভিন্ন শ্রেণির লোকজনের মধ্যে সুস্পষ্ট মতভেদ রয়েছে, এমনকী যেসব লোক রাজতন্ত্রের কট্টর সমর্থক তাদের মধ্যেও, সেই মহিলার সঙ্গে তাঁর ছেলের আইনসংগত আনুষ্ঠানিক বিয়ে শেষ পর্যন্ত হয়তো রাজতন্ত্রের ভিত্তিকে অত্যন্ত দুর্বল করে দেবে। এই বৈবাহিক সম্পর্কের পক্ষে ও বিপক্ষে সম্ভাব্য যুক্তিতর্কের প্রতিক্রিয়া হয়তো চলতে থাকবে কেবল কয়েক সপ্তাহ বা মাস ধরে নয়, কয়েক বছর ধরেই। এই প্রসঙ্গে আরেকটি বিষয়ও অবশ্যই বিবেচনীয়। ৮ এপ্রিলের বিবাহানুষ্ঠানে আড়ম্বর বা জাঁকজমক যথাসম্ভব এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেটি উইন্ডসর পরিবারের (ব্রিটেনের রাজপরিবারের পদবি) মর্যাদার পক্ষে ক্ষতিকর হবে না তো? রাজপরিবারের এমন একটি উল্লেখযোগ্য ঘটনাকে কতটা আড়ম্বরহীন করে রাখা বাস্তবসম্মত হবে? অনেকেরই ধারণা যে, সাদামাটা বিবাহানুষ্ঠানের ফলে রানি এলিজাবেথের প্রজাসাধারণের মনে রাজপরিবারের প্রতি এখনো পর্যন্ত যে-শ্রদ্ধা এবং আনুগত্যবোধ রয়েছে তার অনেকটাই চিরকালের মতো হারিয়ে যাবে।

এটি কিন্তু উইন্ডসর পরিবারের জন্যে সত্যিই একটি মূল সমস্যা। আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা সাধারণ লোকের কাছে রাজপরিবারের ভাবমূর্তিকে উজ্জ্বল রাখে। কিন্তু যে-ধরনের আড়ম্বর বা জাঁকজমক রাজপরিবারের কাছ থেকে প্রত্যাশিত তাতে অতিরিক্ত কাটছাঁট করা হলে, ইতোমধ্যেই রাজতন্ত্রের প্রতি যে-সর্বজনীন অনীহা সৃষ্টি হতে শুরু করেছে, তার মাত্রা উত্তরোত্তর কমে যেতে পারে – এমন ঝুঁকির সম্মুখীন উইন্ডসরদের হতেই হবে। আমরা এখন এমন একটি জগতে বাস করছি যেটি পঞ্চাশ বছর আগে রানি দ্বিতীয় এলিজাবেথ যখন প্রথম রাজসিংহাসনে বসেছিলেন তখনকার তুলনায় রাজতন্ত্র বা রাজপরিবারের প্রতি অনেক কম শ্রদ্ধাশীল, অনেক বেশি নিস্পৃহ। এই পাঁচ দশক ধরে রাজপরিবার সম্পর্কে জনসাধারণের ঔৎসুক্য ক্রমেই কমে আসছে এবং বড় রাজকুমারের বিয়ের ব্যাপারে বিশেষ করে বর্তমান প্রজন্মের তেমন কোনো আগ্রহই নেই। আরো পঞ্চাশ বছর পরে পরিস্থিতি কেমন দাঁড়াবে? ক্যামিলা পার্কার বৌলস একাই ব্রিটেনে রাজতন্ত্রের ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছেন, এমন দাবি করাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, তবে এটি স্বীকার করতেই হবে যে, কমপক্ষে একটি ঝাঁকুনি তিনি নিশ্চয়ই দিয়েছেন।

একসময়ের অত্যন্ত জনপ্রিয় পপ গায়ক, যে তাঁর জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময়েই ইসলাম ধর্ম গ্রহণ করেন, গানবাজনার দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন স্বেচ্ছায়। প্রায় তিন দশক পরে আবার তিনি নতুন গান রচনা করে গেয়েছেন, আর তাই নিয়েই জল্পনা-কল্পনা – ক্যাট স্টিভেনস কি পপসংগীতের জগতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন?

হ্যাঁ, ষাটের দশকের মাঝামাঝি সময়ের ব্রিটেনের তরুণ পপ গায়কদের মধ্যে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ছিল ক্যাট স্টিভেনস, কেবলমাত্র ব্রিটেনে নয়, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমি দেশগুলোতেও। আজকের প্রজন্মের কাছে অবশ্য তাঁর নাম পরিচিত না-হওয়াই স্বাভাবিক, গানের দুনিয়া থেকে তাঁর দীর্ঘ স্বেচ্ছা-নির্বাসনের দরুন। ক্যাট স্টিভেনস তাঁর পিতৃদত্ত নাম নয়, পেশাদারী নাম। তাঁর আসল নাম স্টিভেন দিমিত্রি জর্জিও, জন্ম ১৯৪৭ সালে, বাবা ছিলেন একজন গ্রিক রেস্তোরাঁ-মালিক, মা সুইডিশ। তাঁর শৈশব ও প্রথম যৌবন কাটে লন্ডনের ওয়েস্ট অ্যান্ড এলাকায়। ১৯৬৬ সালে, অর্থাৎ তাঁর উনিশ বছর বয়সে, ক্যাট স্টিভেনসের গাওয়া গান ‘আই লাভ মাই ডগ’ তাঁকে রাতারাতি বিখ্যাত করে তোলে। এর মাত্র দুবছর পরে তিনি যক্ষ্মারোগে আক্রান্ত হন, তবে বছরখানেক হাসপাতালে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তাঁর এই অসুস্থতার সময়ে তাঁর মানসিক পরিস্থিতিতে সম্ভবত একটি বিরাট পরিবর্তন ঘটে যায় এবং জীবনের তাৎপর্য তিনি যেন নতুন করে উপলব্ধি করতে শুরু করেন। পরবর্তীকালে এই প্রসঙ্গে ক্যাট স্টিভেনস বলেছেন : ‘People have times in their lives when they are forced to examine themselves… You stop and think : ÔIt could all disappear tomorrowÕ. That was the beginning for me of that process of thought.’

তবে সত্তরের দশকের প্রায় পুরোটা ধরেই ক্যাট স্টিভেনসের গানের বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয় – টি ফর দ্য টিলারম্যান, টিজার অ্যান্ড দ্য ফায়ারক্যাট, ক্যাচবুল অ্যাট ফোর, ফরেনার এবং বুদ্ধা অ্যান্ড দ্য চকোলেট বক্স – যেগুলো তাঁকে এনে দেয় বিপুল খ্যাতি আর সেই সঙ্গে প্রভূত অর্থ। একই সঙ্গে দেশে-বিদেশে মঞ্চে অনুষ্ঠানের মাধ্যমেও তাঁর জনপ্রিয়তার মাত্রা ক্রমেই বাড়তে থাকে। কিন্তু তাঁর মনের মধ্যে একটি পরিবর্তনের ধারা যেন প্রবাহিত হয়ে চলেছিল নিরবচ্ছিন্নভাবে। সত্তরের দশকের মাঝামাঝি একদিন যখন তিনি ক্যালিফোর্নিয়ায় ম্যালিব্যুর সমুদ্রে সাঁতার কাটছিলেন, বিশাল এক ঢেউ তাঁকে গভীর সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায় এবং যখন প্রায় নিশ্চিত যে তাঁর জীবনের অন্তিম ক্ষণ উপস্থিত, তখন আচম্বিতে তিনি অনুভব করেন যে, কোনো এক অপার্থিব শক্তি যেন তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এই শক্তির নামই কি ঈশ্বর? পরবর্তীকালে তিনি বলেছেন যে, সমুদ্রের তরঙ্গে তলিয়ে যাওয়ার মুহূর্তে তিনি যেন, জীবনে এই প্রথমবার, ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানান তাঁকে রক্ষা করার জন্য। যে-ঢেউ তাঁকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল সেই ঢেউই আবার তাঁকে নিরাপদে তীরে ফিরিয়ে দেয় এবং এই ঘটনাকে তিনি এক অলৌকিক সংকেত হিসেবে গ্রহণ করে। এর কিছুদিন পরে তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু তাঁকে একখণ্ড পবিত্র কোরআন শরিফ উপহার দেন এবং এই মহাগ্রন্থ পাঠ করতে করতে তিনি অনুভব করেন যে, তাঁর নিজের গাওয়া বহু গানে যেসব প্রশ্ন তিনি নিজের কাছে, মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, সেগুলোর উত্তর যেন তিনি পেয়ে গেছেন। ১৯৭৮ সালে তাঁর সর্বশেষ গানের অ্যালবাম ‘ব্যাক টু আর্থ’ প্রকাশিত হওয়ার পরপরই ক্যাট স্টিভেনস মনেপ্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন – তাঁর সমস্ত গিটার, গানবাজানার যাবতীয় উপকরণ তিনি বিলিয়ে দেন, নিজের অতীতকে ভুলে গিয়ে এবং ধর্মান্তরিত হয়ে নিজেকে একজন খাঁটি মুসলমানে পরিণত করার চেষ্টায় নিয়োজিত হন। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নতুন নাম হয় ইউসুফ ইসলাম।

কিছুদিনের মধ্যেই ইউসুফ ইসলাম ব্রিটিশ মুসলমান সম্প্রদায়ের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিতে পরিণত হন, উত্তর লন্ডনের কয়েকটি ইসলামিক স্কুলের পরিচালকমণ্ডলীতে তিনি যোগ দেন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সদস্য হন এবং ‘ফোরাম এগেইন্স্ট ইসলামোফোবিয়া অ্যান্ড রেসিজম’ (ঋঅওজ) নামে সংস্থাটির একজন ট্রাস্টি নিযুক্ত হন। একই সময়ে তিনি ‘ওয়ান স্মল কাইন্ডনেস’ নামে নিজস্ব একটি দাতব্য সংস্থা গড়ে তোলেন, যা বলকান অঞ্চলে এবং ইরাকে অনাথ শিশুদের ও দরিদ্র, বঞ্চিত জনগোষ্ঠীর কিশোর-কিশোরীদের সাহায্য করার জন্যে কাজ করে চলেছে। গত মাসেই ইন্দোনেশিয়ার সুনামি-আক্রান্ত দুর্গত অঞ্চলগুলোতেও এই সংস্থা ত্রাণকার্য শুরু করেছে।

মুসলমান হওয়ার পর থেকে ইউসুফ ইসলাম সংগীতের জগৎ থেকে নিজেকে চিরকালের মতো যে বিচ্ছিন্ন করে ফেলেছেন, তা কিন্তু নয়। একথা সত্যি যে, প্রায় তিন দশক ধরে ইউসুফ ইসলাম এবং ক্যাট স্টিভেনসের মধ্যে কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না, কিন্তু ১৯৭৮ সালে তাঁর ‘স্বেচ্ছা-অবসরগ্রহণের’ পর ইউসুফ এবং ক্যাট সম্প্রতি আবার পরস্পরের হাতে হাত মিলিয়েছে। ২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারসে সন্ত্রাসী হামলার ভুক্তভোগীদের সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত সংগীতানুষ্ঠান ইউসুফ ইসলাম গেয়েছেন ক্যাট স্টিভেনসের রচিত একটি গান, তারপর বসনিয়ার শরণার্থীদের জন্যে এবং নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে সংগঠিত ‘এইডস’ তহবিলের জন্যেও তিনি গান গেয়েছেন। গত বছরের শেষের দিকে সুদানের দারফুরে আয়োজিত এক দাতব্য-অনুষ্ঠানে তিনি গিটার হাতে মঞ্চে উঠেছেন সত্তরের দশকের পর এই প্রথমবার। ক্যাটের গাওয়া বিখ্যাত গান ‘ফাদার অ্যান্ড সান’ ইউসুফ নতুন করে রেকর্ড করেছেন রোনান কিটিংয়ের সঙ্গে। এবং অতি সম্প্রতি তিনি গেয়েছেন ও রেকর্ড করেছেন নতুন একটি গান, ‘ইন্ডিয়ান ওশ্যান’ – সংগীতের জগৎ থেকে বিদায় নেওয়ার পর থেকে তাঁর রচিত সর্বপ্রথম গান – গত ডিসেম্বর মাসের প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ সুনামির ভয়াবহতায় বিচলিত-হওয়া ছয় মিনিটের একটি পরিবেশনা। অতীতের ক্যাট স্টিভেনসের অনবদ্য প্রতিভাকে নতুন করে মনে করিয়ে দেয় এই গানটি এবং বুঝিয়ে দেয় যে, মুসলমান ইউসুফ ইসলামের সঙ্গে গায়ক ক্যাট স্টিভেনসের ইসলামের সঙ্গে সংগীতের, আসলেই কোনো বিরোধ নেই। এ-যুগের শ্রোতারা যদি গানটি পছন্দ করে তাহলে হয়তো একটি অ্যালবাম প্রকাশিত হবে।

ইউসুফ কিন্তু এখনো আবার গানের জগতে ফিরে-আসা নিয়ে কথা বলতে কিছুটা অনিচ্ছুক। তিনি বলেন : ‘No, itÕs not the return of Cat Stevens. … I have just re-examined my past body of work and you can call it a rejvuenation. ItÕs a natural expression of my concern as a Muslim and as an artist. I believe both can exist side by side, particularly when the cause is right.’ কিছু কিছু লোক ও গোষ্ঠীর কাছে কিন্তু আজকের ইউসুফ ইসলাম এক বিশেষ সন্দেহভাজন চরিত্র, কোনো-এক অজ্ঞাত কারণে, ইংরেজি ঢ়যড়নরধ শব্দটি ছাড়া এর কোনো ব্যাখ্যা সম্ভবত নেই। গত বছরের সেপ্টেম্বর মাসে ইউসুফ লন্ডন থেকে ওয়াশিংটন যাচ্ছিলেন ন্যাশভিলের এক রেকর্ড কোম্পানির সঙ্গে গান নিয়ে তাঁর কিছু চিন্তাভাবনা সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে। কিন্তু আমেরিকার এফবিআই তাঁকে ওয়াশিংটন বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করার জন্যে আটক করে এবং তারপর জাতীয় নিরাপত্তার ওজর দেখিয়ে তাঁকে আবার লন্ডনগামী বিমানে তুলে দেয়। কিন্তু এরচেয়েও আশ্চর্য ব্যাপার হলো যে, এই ঘটনার জের ধরে বিলেতেই একাধিক সংবাদপত্র ইউসুফের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ করে, যদিও তাদের কাছে ইউসুফ ইসলাম তথা সাবেক ক্যাট স্টিভেনসের চরিত্র বা কার্যকলাপ মোটেই অজানা থাকার কথা নয়। সানডে টাইমস এবং সান এই দুটিসংবাদপত্রে ছাপা নিবন্ধ যেমন ইঙ্গিত দেয় যে, ইউসুফ কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল। পরে অবশ্য এই দুটি খবরের কাগজ নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং গত মাসে তারা ইউসুফকে ক্ষতিপূরণ দিতেও বাধ্য হয়েছে। এই ঘটনায় তিনি স্বভাবতই ক্ষুব্ধ, বলেছেন : ‘Ever since I became a Muslim, I have had to deal with attempts to damage my reputation and countless insinuations seeking to cast doubt on my character and trying to connect me to causes which I do not subscribe to.’ তবে ব্রিটিশ খবরের কাগজগুলো ক্ষমা চাইলেও যুক্তরাষ্ট্র সরকারের তরফে এ-পর্যন্ত কোনোরকম অনুশোচনা প্রকাশ করা হয়নি। সেদেশে যাওয়ার পরিকল্পনা যদিও ইউসুফ বর্তমানে স্থগিত রেখেছেন, তাঁর ধারণা যে, এই ধরনের ভুল বোঝাবুঝির অবসান অচিরেই হবে। তাঁর মতে – ‘All things can be forgiven if we can progress’.