শামসুজ্জামান খান
-

আনিসুজ্জামানের চিন্তাধারার বিষয়-আশয়
আনিসুজ্জামান (১৯৩৭-২০২০) ছিলেন সংস্কৃতি ও ইতিহাস-সচেতন লেখক-গবেষক-শিক্ষক ও মানবাধিকারমনস্ক চিন্তাবিদ। ব্যক্তিমানুষ হিসেবে তিনি ছিলেন সদালাপী, সজ্জন ও রুচিমান ভদ্রলোক। ইতিহাসে স্মরণীয় হয়ে থাকার জন্যে এরচেয়ে বেশি গুণাবলি আর কী থাকতে পারে! এইসব বিষয় নিয়ে বিশদভাবে লিখতে গেলে একখানি বড়োসড়ো জীবনীগ্রন্থই লেখা প্রয়োজন। কিন্তু সদ্যপ্রয়াত হলেন তিনি, এখনো শোকজনিত আবেগ ও কাতরতামুক্ত মানসিক স্থৈর্য আমাদের অনায়ত্ত।…
-

অজিতকুমার গুহ : বিরল প্রতিভাধর শিক্ষকের স্মৃতি, কৃতি ও কীর্তি
আমি বাল্যে ও কৈশোরে পড়েছি আমাদের গ্রামের সরকারি পাঠশালা ও হাইস্কুলে। ১৯৪৭ সালে ইংরেজ শাসনের অবসানের পর নতুন একটি হাইস্কুল প্রতিষ্ঠার উদ্যোগে শীতসকালের একচিলতে রোদের মতো হেসে উঠছে গ্রামটি। নতুন ডাকঘর বসেছে গ্রামে। ডাকযোগে খবরের কাগজ আসছে। হঠাৎ করেই বিশ্ব এসে গেল দোরগোড়ায়। নিয়মিত খবরের কাগজ পড়ার সুবাদে এবং ১৯৪৮-৫২ ভাষা-আন্দোলন ও ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের…
-
স্বকীয় ও বহুমুখী চিন্তার শীলিত প্রকাশ
সালাহউদ্দীন আইয়ুব নির্বাচিত প্রবন্ধ শামসুজ্জামান খান বিজয় প্রকাশ ঢাকা, ২০১১ ৪০০ টাকা শামসুজ্জামানের কথা তোলা মাত্র মনে পড়ে বর্ধমান হাউসের দোতলার একটি ঘর এবং তার ভেতর এইমাত্র ধূমপান-সেরে-আসা এক পরিতৃপ্ত প্রসন্ন মুখ। দু-একবার এদিক-ওদিকের কোনো কোনো অনুষ্ঠানে তাঁকে দেখেছি হয়তো, কিন্তু দোতলার ওই কক্ষটি বাদ দিয়ে জামান ভাইয়ের কথা ভাবা যায় না। দেশ ছেড়ে…
-
অ্যালান ডান্ডেস : ফোকলোর ও নৃতত্ত্ববিদ্যার এক অসামান্য প্রতিভার প্রতিকৃতি
জীবনাবসান ও বিদ্বৎসমাজে প্রতিক্রিয়া বর্তমান বিশ্ব-ফোকলোরের অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিক ও ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব অ্যালান ডান্ডেস (১৯৩৪-২০০৫) মারা গেলেন। তাঁর বিশ্ববিদ্যালয় মৃত্যুসংবাদ ঘোষণা করতে যেয়ে বলেছে : ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্র্নিয়া, বার্কলির, নৃতত্ত্ব ও ফোকলোরের জনপ্রিয় এবং অ্যাওয়ার্ড-বিজয়ী অধ্যাপক – যিনি রূপকথা থেকে ফুটবল [আমেরিকান] এবং ফুটবল থেকে বুক অব জেনেসিসকে ফ্রয়েডীয় পদ্ধতিতে বিনির্মাণ করার জন্য আন্তর্জাতিক খ্যাতি…
-
আবদুল লতিফ বাংলা ও বাঙালির শিল্পী
আবদুল লতিফ জন্মেছিলেন বরিশালের এক রক্ষণশীল বাঙালি মুসলিম পরিবারে। সে-পরিবারে গান-বাজনার কদর ছিল না। বরং গান-বাজনা নিষিদ্ধই ছিল তাঁর পরিবারে। কিছু কমবয়সে যখন তিনি গান করতে শুরু করেছেন এবং গ্রামে ও এলাকায় গায়ক হিসেবে তাঁর নামটা একটু ছড়াচ্ছে, তখন বিপদটা হলো ফুপুবাড়ি থেকে। ‘হারাম’ ও ‘বেশরা’ কাজে যুক্ত হওয়ার অপরাধে বাড়ির প্রভাবশালী এক ফুপুর কাছে…
-
অপ্রকাশিত ডাইরি কাজী আবদুল ওদুদের ভাবুকতার দলিল
মনস্বী লেখক কাজী আবদুল ওদুদের প্রথম জীবনের চার বছরের ডাইরি আজ থেকে প্রায় সিকি শতাব্দী আগে আমাদের হাতে আসে। এই ডাইরি কবি আবদুল কাদিরকে দিয়েছিলেন ওদুদ সাহেবের কোনো স্বজন। কথা ছিল, কবি-সমালোচক-গবেষক-সম্পাদক আবদুল কাদির ওই ডাইরি উপযুক্তভাবে ব্যবহার বা প্রকাশ করবেন। তখন কাদির সাহেবের কাজী আবদুল ওদুদ (১৯৭৬) শীর্ষক গ্রন্থটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়ে…
-

ফোকলোর-চর্চার ঐতিহাসিক প্রেক্ষাপট ও রূপান্তরের ধারা
সাম্প্রতিক কালে পাশ্চাত্যবিশ্বে বিশেষ করে ইউরোপের স্ক্যানডিনেভিয়ান অঞ্চল, মধ্য ও উত্তর-পূর্ব ইউরোপের হাঙ্গেরি, | রাশিয়া, উত্তর-পশ্চিম ইউরোপের এস্তোনিয়া, পশ্চিম ইউরোপের জার্মানি এবং উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকার ব্রাজিলে ফোকলোরের ধারণাগত এবং গবেষণার গুরুত্ব পরিবর্তনের (shift of emphasis) ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। ফোকলোর (Folklore) শব্দটির উদ্ভাবনা অবশ্য ইংল্যান্ডে, ১৮৪৬ সালে। এর আগের অ্যান্টিকুইটি (Antiquity)…
