সনৎকুমার সাহা

  • জুলফিকার মতিনের কবিতা

    গত বছর ফেব্রুয়ারি বইমেলায় জুলফিকার মতিনের কাব্যসংগ্রহ (২০২২) বেরিয়েছে। হাতে পেলাম কিছুদিন আগে। খুশি হয়েছি। সেইসঙ্গে একটু উদ্বিগ্ন। মতিন কি কবিতা লেখায় ইতি টানছেন? অথবা এমন কি যে তিনি মনে করছেন, নতুন কথা আর তাঁর কিছু বলার নেই? র্যাঁবো, সমর সেন, এঁরাও প্রতিভার অবিমোচ্য দাগ পড়া মাত্রই বিদায় নেন। জীবন থেকে নয়, কবিতা থেকে। আমাদের…

  • শোকে-আক্ষেপে আমাদের পনেরোই আগস্ট

    শোকে-আক্ষেপে আমাদের পনেরোই আগস্ট

    দিনটির শুরু আকস্মিক শোকের বজ্রপাতে। বঙ্গবন্ধু আর নেই। লেলিহান শিখা গ্রাস করে তাঁর চারপাশে কাছে থাকা আপনজন সবাইকে। একই ছকের গ্রাস আরো কজন। ভিন্ন ভিন্ন বাসস্থানে। দিনটি পনেরোই আগস্ট। উনিশশো পঁচাত্তর। ঘটনার বিবরণ মোটাদাগে এখন সবার আয়ত্তে। এক সুপরিকল্পিত সেনা অভ্যুত্থানে খুব ভোরে আক্রান্ত হয় ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর আবাসস্থল। কোনো রাষ্ট্রীয় নিবাস তিনি…

  • দীপা বন্দ্যোপাধ্যায় : কেবলমাত্র গানে গানে

    দীপা বন্দ্যোপাধ্যায় : কেবলমাত্র গানে গানে

    দীপা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রথম দেখা আজ থেকে পঞ্চাশ বছরেরও আগে। বিশ্ববিদ্যালয়ে ইংরেজির ছাত্রী হয়ে তাঁর আসা। খুলনা থেকে। দৌলতপুরে বি.এল কলেজের ছাপ নিয়ে। তখন শিক্ষা ও সংস্কৃতির আবহ ছিল খুলনায় প্রাণবন্ত। মহেশ্বরপাশায় সুবোধ মজুমদার স্বয়ং একটা ইনস্টিটিউশন। অঙ্কশাস্ত্রের সর্বজনমান্য অধ্যাপক, কিন্তু আরো গভীরভাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে প্রাণবান সমন্বয়ের ধারক। সেখানে কেন্দ্রভূমিতে রবীন্দ্রনাথ। উদার আভিজাত্যে ধারণ…

  • আমাদের আবুল হাসনাত

    আমাদের আবুল হাসনাত

    আমরা আছি হাসনাত নেই, এটা কোনোদিন কল্পনা করিনি। বয়োজ্যেষ্ঠ যাঁরা, তাঁদের কেউ চলে গেলে কষ্ট পেয়েছি। কারো কারো তিরোধানে ক্ষতি অপূরণীয়। আমরা অসহায় বোধ করেছি। কিন্তু আমার জায়গা থেকে এটা মেনে নিয়ে সান্ত্বনা খুঁজেছি, তাঁরা তো আমার চেয়ে বয়সে বড়। এগিয়ে যাবার পথ তাঁরা তৈরি করেছেন। অনুসরণের দায় আমাদের। কিন্তু হাসনাত তো বেশ ছোট। বহুমুখী…

  • স্মৃতির খেয়ায় : দুটো বই

    সনৎকুমার সাহা প্রত্যয়ী স্মৃতি ও অন্যান্য আবুল হাসনাত জার্নিম্যান ঢাকা, ২০১৯ ৬০০ টাকা আমি তাঁর চেয়ে বয়সে বড়। তখনো এটা জানি না। একরকম নামগোত্রহীন। নিজের মতো থাকি। এখান থেকে পূর্বমেঘ বেরোয়। সম্পাদনায় মুস্তাফা নূরউল ইসলাম ও জিল্লুর রহমান সিদ্দিকী। দুজনই আমার স্যার। পাশে পাশে ঘুরঘুর করি।। হয়তো উৎসাহ দিতেই কটা লেখা আমার ছাপেন। নাম-ধাম হবার…

  • এক ও অদ্বিতীয় আনিসুজ্জামান

    এক ও অদ্বিতীয় আনিসুজ্জামান

    বলতে পারি না, আমি কখনো তাঁর ঘনিষ্ঠ ছিলাম। গত দু-বছরে দেখা হয়নি একবারও। মফস্বলে থাকি। ঢাকা যাইনি অনেকদিন। এক সাহিত্য-সংস্কৃতি মেলায় তিনিই এখানে এসেছিলেন। তারপর আর না। ফোনালাপও নয়। সংকোচ ছিল আমারই। অকারণে তাঁকে বিরক্ত করা – মন চায়নি। তাছাড়া তাঁর শরীরের অবস্থা! সাবধান হতে হয় বইকি। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান – আমাদের সবার…

  • সন্‌জীদা খাতুনের শান্তিনিকেতনের দিনগুলি

    সন্‌জীদা খাতুনের শান্তিনিকেতনের দিনগুলি

    তিনি সন্জীদা খাতুন। আমাদের অশেষ গর্বের এক নাম। এখন তিনি সব বাঙালির শ্রদ্ধার পাত্রী যে বাঙালি সংস্কৃতি নদীর মতো বহমান, দুপাশে স্থান-কালের সব বিভাজন উপেক্ষা করে ফুল ফোটায়, ফসল ফলায়, সব মানুষের মিলন ঘটায়, মনের কালি ধুয়ে দেয়, তিনি তাকেই পূর্ণপ্রাণের সবল তৃষ্ণায় নিজের ভেতর শুষে নেন। জহু মুনির মতো আবার তাকে জাহ্ণবী করে কালের…

  • বঙ্গবন্ধু ও বাংলাদেশ

    বঙ্গবন্ধু ও বাংলাদেশ

    তাঁর জন্মশতবর্ষ-সূচনালগ্নে বঙ্গবন্ধুকে আমাদের কৃতজ্ঞ স্মরণ। তাঁর নেতৃত্বের প্রেরণাই সম্ভব করে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। ত্যাগের মহিমায় তা উজ্জ্বল। গণমানুষের চেতনায় তার ব্যাপ্তি এবং সর্বতোভাবে নৈর্ব্যক্তিক পরার্থকামনায় তা সংহত। তবে তাঁকেও মাড়াতে হয়েছে অভিজ্ঞতার কাঁটা-বিছানো পথ। হ্যাঁ-নার দ্বন্দ্বের পর্যায়ক্রমিক বহুমুখী বিস্তার, পরস্পরের সংস্রব ও সংঘাত – এসব এড়িয়ে নয়, বরং তাদের সঙ্গে জড়িয়ে থেকে…

  • রবীন্দ্রসংগীত শিল্পে অভূতপূর্ব নিবেদন

    রবীন্দ্রসংগীত শিল্পে অভূতপূর্ব নিবেদন

    স্বপন দত্ত ও আনন্দময়ী মজুমদার, দুজনেই রবীন্দ্রসংগীত গান। আপন আপন কাজে সার্থকতা ও মর্যাদার আসন তাঁদের দুজনেরই। তবে তাঁদের প্রাণসম্পদ রবীন্দ্রসংগীত। ধ্যান ও নিষ্ঠার একান্ত আয়োজন। এই গানের জগতে তাঁরা আগন্তুক নন। ভাবুক শ্রোতার অভাব ঘটে না। নিবেদনে স্বকীয়তা, কমনীয়তা ও সৃষ্টিশীলতা দুজনের গানেরই বৈশিষ্ট্য। এদিকে আনন্দময়ী এই গান নিয়ে বিশাল কা– মেতেছেন। রবীন্দ্রনাথের গানগুলো…

  • আমার পড়া এক সেরা উপন্যাস মৌর্য

    তাপস যখন আমার কাছে এসে জানাল যে, মেŠর্য উপন্যাসের প্রকাশনা উৎসব হবে, আমাকে আসতে হবে, কথা বলতে হবে, তখন আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, আমি যেতে পারব না। এখন চোখে দেখি না, কানে শুনি না, মাথায় কিছু ঢোকে না এবং মনে কিছু থাকে না। এতবড় বিশাল একটি উপন্যাসগ্রন্থ পড়তে হবে, তারপরে এখানে এসে সুধীজনের সামনে দাঁড়াতে…

  • শাহানারা হোসেনের বেলাশেষের পাঁচালি

    শাহানারা হোসেনের বেলাশেষের পাঁচালি

    তাঁ কে প্রথম দেখি ১৯৬০ সালে। একা নন। স্বামী ডক্টর এ.বি. মোশাররফ হোসেনও তাঁর সঙ্গে। দুজনই এসেছেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দিতে। আমি তখনো ছাত্র। তাঁদের বিষয়ে কিছুই জানি না। কিন্তু চোখে পড়াতেই মুগ্ধ। দুজনেই সাধারণের তুলনায় দীর্ঘদেহী-দিব্যকাস্তি। শাহানারা হোসেন যেন রাজহংসী। লালিত্যের সঙ্গে গাম্ভীর্যের মিশেল। দেবী প্রতিমার মতো। আপনা থেকে মাথা নত হয়।…

  • বাস্তবতার মাত্রাবিচার : উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়

    বাস্তবতার মাত্রাবিচার : উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়

    সাহিত্য বাস্তবধর্মী, লেখক পুরোপুরি বাস্তববাদী, এ-জাতীয় কথা শুনে আমরা অনেকেই অভ্যস্ত। এমন বলাতে বিতর্ক বা বিভ্রান্তি জাগে না। চেনা ছকে চলচ্চিত্রের-দ্রম্নততায় মনের আয়নায় তার গড়ন বা বৈশিষ্ট্য ভেসে ওঠে। প্রত্যাশার জায়গাটাও। পড়ার পর মিলিয়ে নিতে পারি, তৃপ্তি বা অতৃপ্তিতে যোগ-বিয়োগ কতটা। অবশ্য তা মনোজগতের ব্যাপার। প্রত্যক্ষ্য ইন্দ্রিয়নির্ভর কোনো মাপকাঠি তার মেলে না। তবু ধারণা করা…

  • রূপসী বাংলা : মননের দ্বিধা

    রূপসী বাংলা : মননের দ্বিধা

    রূপসী বাংলা, অনুমান, সব আগ্রহী বাঙালির কাছে সবচেয়ে আদরের বই। ভালোবাসা অকৃত্রিম। তার দিক থেকে। যারা পড়ে, শোনে বা জানে, তাদের দিক থেকেও। প্রথম ছেপে বেরোয় ১৯৫৭-য়। শুরুতেই সাড়া জাগায় তুমুল। তখন থেকে তার অগ্রযাত্রা অবিরাম। এখনো। কোনো কোনো শব্দবন্ধ বা বাক্য এর প্রবাদপ্রতিম। অবিনশ্বর। আমাদের শুদ্ধ আবেগ তাদের চরণ ছুঁয়ে থাকে। সেই করুণ-রঙিন ছোঁয়ায়…

  • অনুবাদেও অসাধারণ

    অনুবাদেও অসাধারণ

    সনৎকুমার সাহা অবাক হয়েছি খুব। কিন্তু, না। এটি তাঁর প্রথম অনুবাদ নয়। অন্তত একটি ছাপাও হয়েছে। গল্প, উপন্যাস বা কবিতার সংকলন নয়, তা নাটক। এবং পূর্ণাঙ্গ। মূল লেখক জর্জ শেহাদে – লেবানিজ। এর বেশি কিছু জানি না। বিশেষ করে, কোন ভাষায় লেখা। এটুকু অবশ্য আন্দাজ করি, হাসান আজিজুল হক রূপান্তর ঘটিয়েছেন ইংরেজি থেকে। প্রায় চার…

  • ইতিহাসের প্রেক্ষাপটে

    ইতিহাসের প্রেক্ষাপটে

    সনৎকুমার সাহা ‘ফোর কোয়ার্টেট্সে’ টিএস এলিয়ট শুরুর কবিতা, ‘বার্ন্ট্ নর্ট্ন্’ (Burnt norton, রচনাকাল ১৯৩৫)-এ বলছেন, ‘যা হতে পারত, আর যা হয়ে চলেছে, – একই লক্ষ্য নির্দেশ করে, তা সবসময় বর্তমান।’ আবার ‘অতীত ও বর্তমান, দুই-ই সম্ভবত এসে মেলে ভবিষ্যতে।’ তা হলে অতীত ও ভবিষ্যৎ একাকার হয় চিরকালীন বর্তমানতায়। আর একটা বিখ্যাত কবিতা ‘হলো মেন’ (Hollow…

  • বেগম আকতার কামালের রবীন্দ্রচর্চা

    বেগম আকতার কামালের রবীন্দ্রচর্চা

    সনৎকুমার সাহা বইদুটো কদিন আগে-পিছে পড়ার সুযোগ পাই। লেখক বেগম আকতার কামাল। একেবারে অপরিচিত নন। আবার খুব বেশি যে জানি, তা নয়। অল্পই আমার পড়াশোনা। তাতেই আমি মুগ্ধ। এমন অভিজাত, নিরভিমান, কিন্তু সমর্থ-স্বাদু-মননপ্রভ-আতিশয্যহীন গদ্য খুব কম পড়েছি। ভাবনার প্রকাশ যথাযথ ও সম্পূর্ণ। অস্পষ্টতার আড়াল নেই কোথাও। ভাষার লাবণ্য ও গাম্ভীর্য অটুট থাকে সবটায়। এতটুকু তাল…

  • স্বদেশ ও সংগীত : রবীন্দ্রনাথ

    সনৎকুমার সাহা গীতবিতানের প্রবেশিকায় প্রথমেই চোখে পড়ে রবীন্দ্রনাথের দেওয়া ‘বিজ্ঞাপন’। নিজেই তিনি এভাবে জানানো প্রয়োজন মনে করেছেন। এতে পড়ি, ‘…এই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করে গানগুলি সাজানো হয়েছে। এই উপায়ে, সুরের সহযোগিতা না পেলেও, পাঠকেরা গীতিকাব্যরূপে এই গানগুলির অনুসরণ করতে পারবেন।’ তাঁর নির্দেশনার ওপর ভরসা করেই এখানে আমার কিছু বলার সাহস করা। গানের সুর-তাল-লয়, এসবে…

  • সে আমাদের বাংলাদেশ! সে আমাদের বাংলাদেশ?

    সনৎকুমার সাহা বইটি পড়ার কোনো তাগিদ আমার ছিল না। দশ বছর আগেও বাধ্য হয়ে বইমুখো হতে হতো। নেহাত রুটি-রুজির ধান্দায়। তারপর থেকে ছুটি। কিছুই করি না। আলসেমি আমার মজ্জাগত। এখন তো যেন এঁড়ে গরু। যেখানে যেমন পাই, নাক ডুবিয়ে ঘাস খাই। নয়তো বড় কোনো গাছের ছায়ায় বসে লেজ নাড়ি, আর ঝিমুই। অথবা জাবর কাটি। দিনগত…

  • ‘শা-জাহান’ আর-একবার

    সনৎকুমার সাহা অনুমান, সাধারণ বিচারে ‘শা-জাহান’ রবীন্দ্রনাথের সেরা কবিতার একটি। আজো এর খ্যাতি অমলিন। বারবার পড়েও পুরনো হয় না। বাণীর গভীরতা ও গাম্ভীর্য কোথাও-কোথাও প্রবাদতুল্য। মাধুর্য ও ব্যঞ্জনা চেতনার বহুতলে একসঙ্গে ঘা দেয়। সাড়া জাগায়। ঢেউয়ের পর ঢেউ তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমানতালে বহমান। আমরা আবিষ্ট হয়ে পড়ি। সমাপ্তি তার রেশ রেখে যায়। কালের…

  • পুনর্পাঠে সভ্যতার সংকট

    সনৎকুমার সাহা সম্ভবত এটি তাঁর চেতনায় সঞ্চিত ও উদ্ভাসিত মননশীল শেষ পূর্ণাঙ্গ গদ্য রচনা। ‘সম্ভবত’ বলছি, কারণ, আমি পড়িনি, এমন আরো লেখা থাকতেও পারে। টুকটাক কথোপকথনে তারপরেও তাঁর তখনকার মানসভুবনের আভাস ফুটে ওঠে নানা জায়গায়। তাদের স্মৃতিচারণ করে গেছেন কেউ-কেউ। কিন্তু সুসমন্বিত সুশৃঙ্খল গদ্যে তিনি তাকে বেঁধে একক বৈশিষ্ট্যে তার সবটুকুর প্রতি মানব-সমুদয়ের দৃষ্টি আকর্ষণ…

  • দার্শনিকের জ্ঞানচর্চা

    সনৎকুমার সাহা   রমেন্দ্রনাথ ঘোষ দার্শনিক প্রবন্ধাবলি সম্পাদনা : হাসান আজিজুল হক মহেন্দ্রনাথ অধিকারী   ইত্যাদি গ্রন্থ প্রকাশ ঢাকা, ২০১৪   ৫২৫ টাকা   Ramendra Nath Ghose : Philosophical Essays সম্পাদনা : হাসান আজিজুল হক মহেন্দ্রনাথ অধিকারী ইত্যাদি গ্রন্থ প্রকাশ ঢাকা, ২০১৪ ৫৫০ টাকা   ডক্টর রমেন্দ্রনাথ ঘোষ (১৯৪১-২০১১) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়াতেন। তিনি যখন…

  • পলাতকা ছায়া

    সনৎকুমার সাহা   বইটির কবিতাগুলো নিয়ে কাউকে খুব একটা কথা বলতে শুনি না। তাঁর ‘কাব্যে উপেক্ষিতা’র ভাগ্য বুঝি এদেরও। পেছনে গীতাঞ্জলি-গীতিমাল্য-গীতালির (১৯১০-১৪) এক সুসম্পূর্ণ ও বিশ্বনন্দিত ভুবন; তারপরই সাহসী পালাবদল এগিয়ে-যাওয়া বলাকায় (১৯১৬)। একটু ক্ষান্তি দিয়ে অল্পসময়ের একপশলা বর্ষণ – পলাতকার (১৯১৮) প্রায় এক ধরনের এই কটি কবিতা। মোট সংখ্যা পনেরো। শিশু ভোলানাথ (১৯২২) পড়ার…

  • গ্রাম-শহরের বৃত্তান্ত

    সনৎকুমার সাহা আমরা জানি, বঙ্গভূমি পৃথিবীর বৃহত্তর ব-দ্বীপ। হাজার হাজার বছর ধরে এর গড়ে ওঠা।১ এখনো বিরাম নেই। তবে বিপরীত দিক থেকে একটা হুমকিও তৈরি হচ্ছে। গোটা বিশ্বে কল-কারখানায় কার্বন নিঃসরণের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় জলবায়ু পরিবর্তনের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ছে। তাতে সমুদ্রতল আর স্থিতিশীল থাকছে না। একটু একটু করে উঁচু হচ্ছে। এই প্রক্রিয়া অব্যাহত…

  • ফিরে দেখা : জিল্লুর রহমান সিদ্দিকী

    সনৎকুমার সাহা সিদ্দিকী স্যারও চলে গেলেন। জিল্লুর রহমান সিদ্দিকী। আমাদের শিক্ষা ও সংস্কৃতির জগতে উজ্জ্বলতম নক্ষত্রের একটি। তাঁর মতো যাঁরা, একে একে চলে যাচ্ছেন সবাই। মাত্র কদিন আগে সালাহ্উদ্দীন স্যার চলে গেলেন। বরেণ্য ঐতিহাসিক সালাহ্উদ্দীন আহ্মদ। কাছাকাছি সময়ে কবি আবুল হোসেন। গত দু-বছরের ভেতরে আরো চিরবিদায় নিয়েছেন অধ্যাপক কবীর চৌধুরী, খান সারওয়ার মুরশিদ, সরদার ফজলুল…